• ই-পেপার

বোচাগঞ্জে বসুন্ধরা শুভসংঘের সবজির বীজ বিতরণ

গোবিপ্রবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
গোবিপ্রবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: কালের কণ্ঠ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা টিস্যুর ২৫ বছর পূর্তি উপলক্ষে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের যৌথ উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বনজ, ফলদ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের একুশে লাইব্রেরি ভবনের সামনে একটি দেশি নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সিমন রহমান তন্বী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক ও তিতুমীর হলের প্রভোস্ট মোহাম্মদ সাইফুল ইসলাম। 

বৃক্ষরোপন কর্মসূচিতে যোগ দিয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পর্যাপ্ত অক্সিজেনের অভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আগামী প্রজন্মকে নিরাপদ রাখতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায় থেকেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।

বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম বলেন, নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং গ্রিনহাউস প্রতিক্রিয়া বাড়ছে। তাই পরিবেশ রক্ষায় বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ সময়োপযোগী।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তূর্য রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু বিশ্বাস ও রাজীব মোল্লা, নারী বিষয়ক সম্পাদক তুসি আক্তার, কার্যকরী সদস্য সীমান্ত পাল, বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুব সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম, পরিবেশবিষয়ক সম্পাদক সুমন বৈদ্য, ক্রীড়া সম্পাদক রমিজ মৃধা, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক রুম্মান মোল্লা, কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম নয়ন, মোহাম্মদ সিয়াম হোসেন, নাঈমুল ইসলাম, মো. তারেক, হামিদুর রহমান, সালমান আহমেদ, তায়েফ হাসান, তানভীর সরদার, নিশান আলী, আসাদুজ্জামান, সিফাত, জুবায়ের, জাকারিয়া, রাকিবুল, রবিউল, জয়ন্ত, তামিম, ইনু, মাহি, আদিব, পলাশ, আশিক, শাকিল ও আহাদ।

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ
ছবি : কালের কণ্ঠ

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালের আগৈলঝাড়ায় বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘সবুজে সুন্দর আগামী’ প্রতিপাদ্যে বুধবার (২৪ জুন) আগৈলঝাড়া উপজেলার বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিদ্যালয় মাঠের পাশে ও সড়কের ধারে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। চারা পাওয়া শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি এবং আশপাশের এলাকায় গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বসুন্ধরা শুভসংঘের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনতোষ কুমার বাড়ৈ, আগৈলঝাড়া বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও সাংবাদিক এস এম ওমর আলী সানি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. মিঠু মির এবং ওয়ার্ল্ড কনসার্নের প্রজেক্ট অফিসার যিহিস্কেল ইজারাদার।

প্রধান অতিথির বক্তব্যে তপন কুমার বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ ও প্রাকৃতিক ভারসাম্যহীনতার এই সময়ে বৃক্ষরোপণের গুরুত্ব অনেক বেশি। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এস এম ওমর আলী সানি বলেন, তরুণদের পরিবেশ সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। বসুন্ধরা শুভসংঘের সামাজিক ও মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, ইতিবাচক মূল্যবোধ এবং জনকল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম রাঢ়ী, যুগ্ম সাধারণ সম্পাদক নিলীমা কর, রিচার্ড বিশ্বাস, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সদস্য শালেহিন, সাংবাদিক মো. রাছেল হাওলাদার, সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংবাদিক মাহামুদ হোসেন মোল্লা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আগৈলঝাড়া উপজেলা সাধারণ সম্পাদক মো. মিজান জমাদ্দার, শিক্ষক লক্ষ্মণ চন্দ্র বৈরাগী, দিলীপ কুমার সেন, কেএম জামান সরোয়ার এবং শিক্ষার্থী সাহিত্য ওঝা, হৃদয় মিস্ত্রি, প্রিংকা পান্ডে, অমজিলা জুইসহ অনেকে।

ভাঙ্গুরায় অর্থাভাবে চিকিৎসা না পাওয়া যুবকের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
ভাঙ্গুরায় অর্থাভাবে চিকিৎসা না পাওয়া যুবকের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ
ছবি: কালের কণ্ঠ

১০ দিন আগে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হন হাফিজুর রহমান। কিন্তু অর্থাভাবে চিকিৎসা শেষ না করাতেই বাড়ি ফিরে আসেন। এমন অবস্থায় চিকিৎসা খরচ তো দূরের কথা, বাড়িতে স্বামী ও পাঁচ সন্তানের খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে স্ত্রীকে। পরিবারের অন্য সদস্যরাও দরিদ্র হওয়ায় হাফিজুরকে আর্থিক সহযোগিতা করতে পারছেন না কেউ।

এ পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার (২৪ জুন) হাফিজের চিকিৎসার সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন বসুন্ধরা শুভসংঘ পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শাখার উপদেষ্টা ডক্টর জাহিদ হাসানের সার্বিক সহযোগিতায় শুভসংঘের সদস্যরা হাফিজুরের বাবা নুরুল ইসলামের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। বসুন্ধরা শুভসংঘ ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিব খান ও সহ-সভাপতি আব্দুল মালেকসহ কয়েকজন সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

জানা যায়, পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া মহল্লার বাসিন্দা হাফিজুর একটি সিগারেট কম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। এই কাজের উদ্দেশ্যে গত ১৩ জুন কম্পানির একটি মোটরসাইকেলে তিনি পাবনা শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হন। এতে হাফিজুরের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙে যায়। স্থানীয়রা হাফিজুরকে উদ্ধার করে পাবনার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে চিকিৎসা করার মতো আর্থিক সক্ষমতা না থাকায় হাফিজুর মুমূর্ষু অবস্থায় বাড়ি ফিরে আসে। বর্তমানে চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা বিভিন্ন জনের কাছে সহযোগিতা চাচ্ছেন। এ অবস্থায় হাফিজুরের পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ।

হাফিজুর রহমানের বাবা নুরুল ইসলাম বলেন, ছেলেটা শয্যাশায়ী হয়ে পড়ে আছে। চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছি। খুব দুশ্চিন্তায় দিন কাটছে সবার। এমন সময় এই সহযোগিতা আমাদের খুব উপকারে আসবে। কৃতজ্ঞ জানাই এমন উদার ও মানবিক মনের মানুষদের।

ভাঙ্গুড়া উপজেলা শুভসংঘের সভাপতি আরিফুল ইসলাম বলেন, মানুষ মানুষের জন্য। এমন নীতির ভিত্তিতে শুভসংঘের ভাঙ্গুড়া উপজেলা শাখার সদস্যরা কাজ করে যাচ্ছে। আর এসব কাজের সার্বিক সহযোগিতা করছেন শুভসংঘের প্রধান উপদেষ্টা প্রকৌশলী ডক্টর জাহিদ হাসান। তার অনুপ্রেরণা এবং সহযোগিতা আমাদেরকে সব কাজে উদ্বুদ্ধ করে।

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের রং-পেনসিলের আঁচড়ে উদযাপিত হলো বর্ষা

নিজস্ব প্রতিবেদক
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের রং-পেনসিলের আঁচড়ে উদযাপিত হলো বর্ষা
ছবি: কালের কণ্ঠ

আকাশজুড়ে মেঘের আনাগোনা, টুপটাপ বৃষ্টির শব্দ আর প্রকৃতির সবুজ সাজ—বর্ষার এই অপরূপ রূপ এবার ধরা দিল শিশুদের আঁকা ছবিতে। কাগজের পাতায় কেউ ফুটিয়ে তুলেছে বৃষ্টিভেজা গ্রাম, কেউ নদী-নালা, কেউ বা বর্ষার প্রকৃতির নানান রূপ।

শিশুদের সৃজনশীলতার বিকাশ ও শিল্পকলায় উৎসাহ দিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বুড়িমুটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

বর্ষার রূপ নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ছোট্ট শিল্পীদের কল্পনার রঙে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় দুটি গ্রুপে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপ এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে দুই গ্রুপের বিজয়ী মোট ছয় শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বুড়িমুটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ঝর্ণা আক্তারসহ অন্য শিক্ষকরা।

বিদ্যালয়ের শিক্ষক মোসাম্মৎ সেলিনা পারভিন বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে বসুন্ধরা শুভসংঘ সারা দেশের মতো তেঁতুলিয়াতেও নিয়মিত ভালো কাজ করে যাচ্ছে। এমন আয়োজন শিশুদের প্রতিভা প্রকাশের সুযোগ তৈরি করে।’

উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন বলেন, ‘শিশুদের সৃজনশীল বিকাশে আমরা নিয়মিত বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় বর্ষা উপলক্ষে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে উপজেলার আরো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন করা হবে।’

শুধু প্রতিযোগিতা নয়—শিশুদের ভাবনা, কল্পনা ও সৃজনশীলতাকে বিকশিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা। শিক্ষক ও শিক্ষার্থীরা আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বোচাগঞ্জে বসুন্ধরা শুভসংঘের সবজির বীজ বিতরণ | কালের কণ্ঠ