• ই-পেপার

সন্ত্রাসবাদকে কোনোভাবেই বৈধতা দেওয়া যায় না : শামা ওবায়েদ

আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার (২ জুন) পুলিশ সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাইসহ মানবপাচার এবং নিরাপত্তা সহায়তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার ওপর আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি উভয় দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত ডায়ালগ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি সাইবার নিরাপত্তা, মানবপাচার ও বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন। 

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
 

বিদ্যুতের অতিরিক্ত বিল, লোডশেডিং নিয়ে জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুতের অতিরিক্ত বিল, লোডশেডিং নিয়ে জরুরি সভা

জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ এবং লোডশেডিং নিয়ে মতবিনিময় সভা করেছে বিদ্যুৎ বিভাগ।

আজ বৃহস্পতিবার বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে জুম প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অস্বাভাবিক ভূতুরে বিলের কারণ উৎঘাটন, লোডশেডিং নিয়ে মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা আলোচনা হয়। একইসঙ্গে সোলার সিস্টেমে নেট মিটার স্থাপনের সর্বশেষ হালনাগাদ অবস্থা তুলে ধরা হয় সভায়।

এসব ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

জুলাই শহীদদের স্মরণে বিশেষ সভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
জুলাই শহীদদের স্মরণে বিশেষ সভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের স্মরণে আগামী শনিবার (৪ জুলাই) একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাইযোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদ ব্যক্তিদের পরিবারের সদস্যরা এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা উপস্থিত থাকবেন।’

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত ও অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।

মন্ত্রিসভার নিয়মিত এ বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উত্থাপিত নীতিগত সিদ্ধান্ত, খসড়া আইন, প্রশাসনিক বিষয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।