• ই-পেপার

আজ টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেড় বছরে ৭৯ লাখ টাকা চিকিৎসা বিল নেন সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন

অনলাইন ডেস্ক
দেড় বছরে ৭৯ লাখ টাকা চিকিৎসা বিল নেন সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন

অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে ৭৯ লাখ ৩৮ হাজার ২২৯ টাকার বিল নিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদেশে চিকিৎসা খরচের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়।

সরকারি কোষাগার থেকে বিদেশে চিকিৎসার ব্যয় হিসেবে বিল নেওয়ার তালিকায় প্রথম স্থানে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি একাই নিয়েছেন ৮১ লাখ ৯১ হাজার ৪৮৮ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রমতে, অন্তর্বর্তী সরকারের আমলের মাত্র ১৮ মাসে বিদেশে চিকিৎসা খরচের ব্যয় হিসেবে সরকারি কোষাগার থেকে বিপুল অর্থ নিয়েছেন আরও বেশ কয়েকজন উপদেষ্টা।

তাদের মধ্যে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিয়েছেন ৮ লাখ ৭০ হাজার ৭৪৪ টাকা; সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৬৪৯ টাকা; সাবেক বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান নিয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৯৩৫ টাকা; সাবেক ভূমি উপদেষ্টা হাসান আরিফ নিয়েছেন ২ লাখ ৬৭ হাজার ২১৬ টাকা; সাবেক শিক্ষা উপদেষ্টা ড. এম আমিনুল ইসলাম নিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৭২৯ টাকা এবং সাবেক খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার নিয়েছেন ১ লাখ ৭০ হাজার ১৩৪ টাকা।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা হওয়ার আগে ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন ড. সালেহউদ্দিন আহমেদে।

বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি খুব সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। একপর্যায়ে শারীরিক জটিলতা দেখা দেয়। দেশে চিহ্নিতই করা যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে যথাযথ প্রক্রিয়ায় সরকারের অনুমোদন নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছি। সেখানে আমি তিনবার চিকিৎসা নিয়েছি।’

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

পাঁচ দিনের সরকারি সফরে আজ রবিবার (২৮ জুন) চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রবিবার (২৮ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, সফরকালে, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সেনাবাহিনী প্রধান এর চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।

ঢাকাসহ ১২ জেলার জন্য দুঃসংবাদ, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক
ঢাকাসহ ১২ জেলার জন্য দুঃসংবাদ, নদীবন্দরে সতর্কতা

রাজধানী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

রবিবার (২৮ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন

নিজস্ব প্রতিবেদক
দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে। আজ রবিবার (২৮ জুন) থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীরা আবারও ভারতে ভ্রমণের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন।

গত বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। 

তিনি জানান, পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে। একই সঙ্গে মানবিক বিবেচনায় মেডিক্যাল ভিসা আরও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে চিকিৎসাপ্রত্যাশী বাংলাদেশিরা প্রয়োজনীয় সেবা পেতে পারেন।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে। ওই সময় বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে পাসপোর্ট জমা ও ফেরত কার্যক্রম ব্যাহত হয় এবং নতুন আবেদন গ্রহণ বন্ধ রাখা হয়।

পরবর্তীতে আগস্টের শেষ দিকে সীমিত পরিসরে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হলেও ট্যুরিস্ট ভিসা চালু হয়নি। এ সময়ে জরুরি প্রয়োজন বিবেচনায় সীমিত আকারে মেডিকেল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি কিছু ক্যাটাগরির ভিসা ইস্যু করা হচ্ছিল।