• ই-পেপার

নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের

  • মাসিক ১ লাখ টাকা আয়কারীদের সবচেয়ে বেশি কর দিতে হতে পারে

এক বছরে রেমিট্যান্স এসেছে ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার

অনলাইন ডেস্ক
এক বছরে রেমিট্যান্স এসেছে ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার

প্রবাসী বাংলাদেশিরা ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৬১ শতাংশ বেশি।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ১৫ জুন পর্যন্ত দেশে মোট ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে এর পরিমাণ ছিল ২৮ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

এদিকে ২০২৬ সালের ১৫ জুন একদিনেই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৮২ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসী কর্মীদের অব্যাহত অবদানেরই প্রতিফলন।

চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে দেশে মোট রেমিটেন্স প্রবাহের পরিমাণ ছিল ১ হাজার ৬২৩ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার।

জুনে আরো এক কোটি ২৮ লাখ এমএমবিটিইউ গ্যাস আমদানি করছে সরকার

অনলাইন ডেস্ক
জুনে আরো এক কোটি ২৮ লাখ এমএমবিটিইউ গ্যাস আমদানি করছে সরকার

জুনে সরকার আরো চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে। এতে মোট গ্যাসের পরিমাণ প্রায় ১ কোটি ২৮ লাখ এমএমবিটিইউ।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান জানান, 'গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে স্পট মার্কেট ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ১ কোটি ৬০ লাখ এমএমবিটিইউ গ্যাসবাহী পাঁচটি এলএনজি কার্গো ইতোমধ্যে দেশে পৌঁছেছে।'

তিনি আরও বলেন, জুন মাসের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার মোট নয় কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে গতকাল ১৫ জুন পর্যন্ত পাঁচ কার্গো দেশে পৌঁছেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, জুন মাসের জন্য ক্রয়কৃত নয় কার্গো এলএনজির মধ্যে পাঁচটি স্পট মার্কেট ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সংগ্রহ করা হয়েছে, বাকি চার কার্গো স্পট মার্কেট থেকে আনা হবে।

এর আগে গত মে মাসে বাংলাদেশ দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করে, যাতে গ্যাসের পরিমাণ প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।

মিজানুর রহমান বলেন, ‘দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশ দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেট সব উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করছে। গড়ে প্রতিটি এলএনজি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ গ্যাস থাকে।’

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করে থাকে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায়ও বাংলাদেশকে এলএনজি সরবরাহ করছে।

রেল যোগাযোগ নিয়ে সরকারের নতুন উদ্যোগ

বাসস
রেল যোগাযোগ নিয়ে সরকারের নতুন উদ্যোগ
ছবি : পিএমও

সারা দেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। গতাকল মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যাবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপুল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই বৈঠকে রেলওয়ের মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটার গেজ লাইনসমূহ পর্যায়ক্রমে ব্রডগেজ করা, রেলওয়ের সিগনালিং ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।’

এই পরিকল্পনা বাস্তবায়ন কীভাবে অর্থায়ন হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপপ্রেস সচিব।

সভায় রেল ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, রেল বিভাগের সচিব ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

দুপুর পর্যন্ত ১০ অঞ্চলের জন্য আবহাওয়া অফিসের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
দুপুর পর্যন্ত ১০ অঞ্চলের জন্য আবহাওয়া অফিসের সতর্কবার্তা

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বুধবার (১৭ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।