• ই-পেপার

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার, বরাদ্দ ৪১২ কোটি টাকা

অনলাইন ডেস্ক
ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার, বরাদ্দ ৪১২ কোটি টাকা

সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার। চলতি অর্থবছরের প্রয়োজনীয় টিকা কেনায় ৪১২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দের অনুমোদন মিলেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।

বুধবার (১০ জুন) পৌনে ১১টায় সচিবালয়ে হওয়া এ বৈঠকে টিকা কেনার সিদ্ধান্তে কমিটির সায় মিলেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৬ হাজার ১৭০ জন; চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২ হাজার ২৯২ জন।

আরো পড়ুন
ডেপুটি স্পিকারের নেতৃত্বে আজ চীন যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল

ডেপুটি স্পিকারের নেতৃত্বে আজ চীন যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল

 

বিএনপি ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার রীতিমতো হিমশিম খায়; তখন উঠে আসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে টিকা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার বিষয়টিও। এর মধ্যে আগুনে ঘি ঢেলেছিলেন ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন, টিকার ঘাটতি নিয়ে মুহাম্মদ ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে পাঁচ থেকে ছয়টি চিঠি পাঠিয়েছেন তারা এবং বৈঠক হয়েছে অন্তত ১০টি।

বাংলাদেশে টিকার ‘আসন্ন ঘাটতির’ কথা তুলে ধরে জাতীয় নির্বাচনের দুদিন আগে ১০ ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে যে চিঠিটি পাঠিয়েছিলেন রানা ফ্লাওয়ার্স, সে খবরও প্রকাশ পায় সংবাদমাধ্যমে।

গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন; আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৯ জন। অর্থাৎ হাম ও এর উপসর্গে গেল তিনমাসে ৬৩১ জনের প্রাণহানি হয়েছে।

আরো পড়ুন
অর্থনীতির আকার বড় হলে লুটও বাড়তে থাকে : শওকত আজিজ রাসেল

অর্থনীতির আকার বড় হলে লুটও বাড়তে থাকে : শওকত আজিজ রাসেল

 

২০২৪ সাল পর্যন্ত ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় টিকা আনত সরকার। এতে অর্থায়ানের মূল উৎস ছিল দাতাদের সহায়তা। কিন্তু ২০২৫ সালে এসে এটাকে রাজস্ব বাজেটের খরচের আওতায় এনে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার পথে এগোয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তবর্তী সরকার।

বুধবারের ক্রয় কমিটির বৈঠকে পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনায় সায় মেলে। এছাড়াও সার, গ্যাসোলিন, ফার্নেস ওয়েল কেনারও অনুমোদন মিলে।

ডেপুটি স্পিকারের নেতৃত্বে আজ চীন যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক
ডেপুটি স্পিকারের নেতৃত্বে আজ চীন যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল
ডেপুটি স্পিকার ব‍্যারিস্টার কায়সার কামাল। ফাইল ছবি

ডেপুটি স্পিকার ব‍্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে আজ বুধবার (১০ জুন) চীন যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাইনিজ ইস্টার্ন এয়ারলাইনসের দুপুর ২ টার ফ্লাইটে যাত্রা করবে দলটি।

প্রতিনিধিদলের অন‍্য সদস‍্যরা হলেন—এনসিপির সদস‍্যসচিব আকতার হোসেন, বিএনপিদলীয় সংসদ সদস‍্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ‍্যামল ও সংরক্ষিত আসনের জেসমিন সুলতানা।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ডেপুটি স্পিকার ৭ম চায়না-সাউথ এশিয়ান কো-অপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

প্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের এক্সপোজিশনের থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের সর্বোচ্চসংখ্যক বাণিজ্য প‍্যাভিলয়ন অংশ নেবে। বাংলাদেশের বাণিজ‍্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ওই বাণিজ্য মেলা উদ্বোধন করবেন।

এ ছাড়া কুনমিংয়ে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন দলটি ইউনান প্রদেশের গভর্নর ও চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে মিলিত হবেন।

সফরের শেষ দিনে চাইনিজ গ্লোবাল টিভি নেটওয়ার্ক ও ইউনান ন‍্যাশনাল টিভির সঙ্গে দুটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেবেন ডেপুটি স্পিকার। আগামী ১৩ জুন সংসদীয় দল ঢাকায় ফেরার কথা রয়েছে।

ডেঙ্গু রোগী বেশি হলে যেভাবে পারি অতিরিক্ত ডাক্তার দেব : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
ডেঙ্গু রোগী বেশি হলে যেভাবে পারি অতিরিক্ত ডাক্তার দেব : স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ডেঙ্গু রোগী বেশি হলে মানুষকে বাঁচাতে যেমনে পারি অতিরিক্ত ডাক্তার দেওয়া হবে।’

বুধবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দিকনির্দেশনা মেনে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মৌসুম বা প্রাদুর্ভাবের সময় হাসপাতালে রোগী বাড়লে চিকিৎসাকাজে যেকোনো কিছুর প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে জানালে সরকার সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করবে।

স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মোকাবেলায় যার যার অবস্থান থেকে সবাইকে ঘর-বাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। ডেঙ্গুর প্রটোকল মেনটেইন করবেন।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অনেক বিরাট বড় সার্কেল সারা বাংলাদেশে। ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থা সব সময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, যেন কোনো অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। যদি সমস্যা হয়, রোগী বেশি হয়ে যায়, আমাদের জানাবেন। আমরা যেমনে পারি ডাক্তার দেব। প্রয়োজনে আপনাদের বাইটা (ভাগ করে) দিয়ে দেব। তবু আমাদের মানুষদের বাঁচাতে হবে।’

আরো পড়ুন

সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে : শামা ওবায়েদ

সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনা করছে : শামা ওবায়েদ

 

জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সিপাহি বিপ্লবের মাধ্যমে জনগণ জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং রাজনীতির পথ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন।’ এ সময় জিয়াউর রহমান এবং তাঁর সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের জন্য তাঁর নেতৃত্বের সফলতা কামনা করেন মন্ত্রী।

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে কোথাও ভারি বর্ষণের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার সিনপট্কি অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ২-৩ দিনের মধ্যে বাংলাদেশের বাকি অংশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।