• ই-পেপার

শহীদ জিয়ার বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ : তথ্যমন্ত্রী

গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন পুলিশের দুই অতিরিক্ত আইজিপি

অনলাইন ডেস্ক
গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন পুলিশের দুই অতিরিক্ত আইজিপি

পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তারা হলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।

এরমধ্যে দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং আওলাদ হোসেন ১৫তম ব্যাচের কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

অনলাইন ডেস্ক
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন পাঁচ কর্মকর্তা। বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন
তিনদিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিনদিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

 

পদোন্নতিপ্রাপ্তরা হলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

৩ দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
৩ দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে আগামী ৭ জুন রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ড. খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়াবলিতে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা যখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে তার গভীর জ্ঞান ও সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলোর স্বার্থ তুলে ধরা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি আনা, জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ইস্যুতে জাতিসংঘের সমন্বয়মূলক ভূমিকা জোরদারের উদ্যোগকে রাশিয়া স্বাগত জানায়।

বিবৃতিতে আরো বলা হয়, ড. খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ২০২৬ সালের ৭ থেকে ৯ জুন তার রাশিয়া সফর অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের সভা

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক বিষয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।