• ই-পেপার

সাড়ে ৩ কোটির জমিতে হাজার কোটি ঋণ

একনজরে আজকের কালের কণ্ঠ (১৭ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১৭ জুন)
অবৈধ সম্পদের ‘রাজা’ হারুন

অবৈধ সম্পদের ‘রাজা’ হারুন

অঘটন-ঘটনপটীয়সী পুলিশের সাবেক কর্মকর্তা ডিবি হারুনের কেলেঙ্কারির অন্ত নেই। ভাতের হোটেল চালুসহ অনেক নাটকীয় ঘটনা...

 

বেনজীরকে ফিরিয়ে আনতে তোড়জোড়

বেনজীরকে ফিরিয়ে আনতে তোড়জোড়

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে...

 

সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন

সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন

আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা...

 

প্রতিশোধের মানসিকতা বদলাতে হবে

প্রতিশোধের মানসিকতা বদলাতে হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আসুন, আমাদের নিজের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সঙ্গে...

 

প্রতিবাদ জানাতেই ফিরে আসা

প্রতিবাদ জানাতেই ফিরে আসা

প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে সে দেশে প্রবেশ...

 

একই দিনে মাঠে তিন সেরা

একই দিনে মাঠে তিন সেরা

হীরকখচিত ক্যারিয়ারে ক্লাব জার্সিতে সম্ভব সবই জিতেছেন তিনি। জাতীয় দলের হয়েও জিতেছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের...

 

বিনিয়োগ আকর্ষণে চীনে বিডার প্রথম বিদেশি অফিস

বিনিয়োগ আকর্ষণে চীনে বিডার প্রথম বিদেশি অফিস

শিগগিরই দেশের বাইরে প্রথমবারের মতো অফিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী তিন...

 

সংবিধান সংশোধন নয়, চাই সংস্কারে বিশেষ কমিটি

সংবিধান সংশোধন নয়, চাই সংস্কারে বিশেষ কমিটি

বিদ্যমান সংবিধানে আংশিক সংশোধনের পরিবর্তে সামগ্রিক সংস্কারের লক্ষ্যে সংসদীয় বিশেষ কমিটি চায় বিরোধী দল।...

 

মুশফিক আনসারীকে দেখতে হাসপাতালে সেনাপ্রধান

মুশফিক আনসারীকে দেখতে হাসপাতালে সেনাপ্রধান

সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেখতে হাসপাতালে গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।...

 

সুন্দরবনে সক্রিয় সাত দস্যু বাহিনী

সুন্দরবনে সক্রিয় সাত দস্যু বাহিনী

সুন্দরবনে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সংঘবদ্ধ দস্যুচক্র। অপহরণ, মুক্তিপণ আদায়, নদীপথে চাঁদাবাজি, জেলে ও বনজীবীদের...

 

অন্য কেউ করছে ইরানের পরিকল্পনা!

অন্য কেউ করছে ইরানের পরিকল্পনা!

এক দিনে দুই ধরনের অনুভূতি সঙ্গী হয়েছে ইরানের। একদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে ম্যাচ ড্রয়ের...

 

বীর ভোজিনিয়ার সামনে নতজানু স্পেন

বীর ভোজিনিয়ার সামনে নতজানু স্পেন

মেরে-কেটে মাত্র পাঁচ লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপ দেশ কেপ ভার্দে বেশ ঘূর্ণিঝড়প্রবণ। এ জন্য প্রবাসী কেপ ভার্দেয়ানরা...

 

ফ্যামিলি কার্ডে এক কোটি পরিবার আনার পরিকল্পনা

ফ্যামিলি কার্ডে এক কোটি পরিবার আনার পরিকল্পনা

দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে সরকার। আগামী জুলাই থেকে ফ্যামিলি কার্ড...

 

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত বাড়লেও মশা নিয়ন্ত্রণের তৎপরতা কম

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত বাড়লেও মশা নিয়ন্ত্রণের তৎপরতা কম

চট্টগ্রামে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে প্রতিদিন গড়ে একজন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি...

 

শিশু খুনের ঘটনায় উত্তাল আদিতমারী

শিশু খুনের ঘটনায় উত্তাল আদিতমারী

লালমনিরহাটের আদিতমারীতে সাত বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা...

 

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে ভুল দেখেন না স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে ভুল দেখেন না স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে কোনো ভুল দেখেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...

 

এমবাপ্পের রেকর্ডে জয়ে শুরু ফ্রান্সের

এমবাপ্পের রেকর্ডে জয়ে শুরু ফ্রান্সের

মেটলাইফ স্টেডিয়ামের রং এদিন বদলে যায়। ফ্রান্সের নীলের আধিপত্য গ্যালারিজুড়ে। যদিও মাঠে লড়াই একদম একতরফা হয়নি।...

 

বাজেটে মূল্য সংযোজন শর্ত শিথিলে চাপে সংযোগ শিল্প

বাজেটে মূল্য সংযোজন শর্ত শিথিলে চাপে সংযোগ শিল্প

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে রপ্তানির...

 

আড়াই ট্রিলিয়ন ডলারের কম্পানি স্পেসএক্স

আড়াই ট্রিলিয়ন ডলারের কম্পানি স্পেসএক্স

বাজার মূলধনের দিক থেকে স্পেসএক্স বিশ্বের সবচেয়ে মূল্যবান কম্পানিগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে। মহাকাশ...

 

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রামে ভিড়ছে ‘এমটি নিনেমিয়া’

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রামে ভিড়ছে ‘এমটি নিনেমিয়া’

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানিসংকটে পড়ে বাংলাদেশ। এবার সেই সংকট কাটাতে...

 

বিশ্বকাপের উত্তাপ ক্যাম্পাসে

বিশ্বকাপের উত্তাপ ক্যাম্পাসে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সামিন ইয়াসার বলেন, দীর্ঘ চার বছর পর পর বিশ্বকাপের আয়োজন করা হয়। তাই...

 

বজ্রপাত কেন কিভাবে হয়

বজ্রপাত কেন কিভাবে হয়

বর্ষাকালে বাংলাদেশে বজ্রপাতের ঘটনা বেশি দেখা যায়। এ সময় আকাশে হঠাৎ তীব্র আলোর ঝলকানির পাশাপাশি প্রচণ্ড শব্দের...

 

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অহংকার ভাঙল

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অহংকার ভাঙল

ইরান যুদ্ধ এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ভুলের এক উদাহরণ হয়ে থাকবে। এ যুদ্ধের ফলে...

 

আবারও মডরিচ নাকি কেইন?

আবারও মডরিচ নাকি কেইন?

২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন সেই আসরের দুই সেরা পারফরমার। সর্বোচ্চ গোলদাতা হিসেবে...

 

আশ্রয়ণের ঘরে নদী খননের মাটির স্তূপ

আশ্রয়ণের ঘরে নদী খননের মাটির স্তূপ

একদিকে গৃহহীন মানুষের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্প, অন্যদিকে ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে শতকোটি...

 

প্রস্তাবিত বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি অপ্রতুল

প্রস্তাবিত বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি অপ্রতুল

গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব...

 

মেধা হারানোর মহামারি ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট

মেধা হারানোর মহামারি ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট

বাংলাদেশ আজ এক গভীর ও নীরব সংকটের ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে, যা সরাসরি দেখা না গেলেও রাষ্ট্রের উন্নয়ন কাঠামোর ভেতরে...

 

সেতুর কাজ অসম্পূর্ণ, জনভোগান্তি

সেতুর কাজ অসম্পূর্ণ, জনভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ-মনাকষা সড়কে একটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে...

 

হলুদ পাহাড়ি কাছিমের পাঁচ খুদে অতিথি

হলুদ পাহাড়ি কাছিমের পাঁচ খুদে অতিথি

মানুষের লোভ আর বাসস্থানের সংকটে যে প্রাণীরা আজ খাদের কিনারায়, তাদের বুকেই যেন নতুন করে প্রাণের স্পন্দন জাগাল...

 

আরবি নববর্ষের বৈশিষ্ট্য

আরবি নববর্ষের বৈশিষ্ট্য

হিজরি ক্যালেন্ডারের সঙ্গে ইসলাম ও মুসলমানদের সম্পর্ক অত্যন্ত গভীর। এর প্রসার ও প্রচারের একটি গুরুত্বপূর্ণ...

 

প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন আজ

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনের জন্য আজ  (১৭ জুন) মৌলভীবাজার যাচ্ছেন। তার আগমনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি।

এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি প্রকাশ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৭ জুন (বুধবার) মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলার মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক, সিলেট-মৌলভীবাজার সড়কের দুপাশের ঝোপ পরিষ্কার করা হচ্ছে। জেলার সার্কিট হাউজ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। জেলা শহর ও শ্রীমঙ্গল শহরকে ফুটপাত দখলমুক্ত করে পরিচ্ছন্ন করা হচ্ছে। যে পথে প্রধানমন্ত্রী আসা-যাওয়া করবেন এসব পথের চারপাশ পরিষ্কার ও মেরামত করা হচ্ছে।

সমাবেশেস্থল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে মঞ্চ তৈরির কাজ চলছে। প্রশাসনের পাশাপাশি জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের আগম উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, প্রধানমন্ত্রীর মৌলভীবাজার আগমন উপলক্ষে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

অনলাইন ডেস্ক
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত। সংগৃহীত ছবি

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত। মঙ্গলবার (১৬ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগের) সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত বলেন, আমাকে এ পদে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হতে আজ পদত্যাগ করছি।

পদত্যাগের বিষয়ে সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, এখন পুরোপুরি প্র্যাক্টিসে মনোনিবেশ করতে চাই। ১১ জুন থেকে বিদেশে ছিলাম। সোমবার দেশে এসে পদত্যাগের চিঠি দিয়েছি।

আশিক রুবাইয়াতের পদত্যাগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, তিনি নিয়মিত অফিস করেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে তিনি তার পদত্যাগপত্র দিয়েছেন।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে আশিক রুবাইয়াত এ দায়িত্ব পালন করছিলেন।

নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

নিজস্ব প্রতিবেদক
নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই)-এর জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের একটি ‘স্মল রিসার্চ ভেসেল’ (গবেষণা জাহাজ)। একই সঙ্গে জাহাজটির মুরিং সহায়তার জন্য একটি সেলফ-সাসটেইন্ড পন্টুনের নির্মাণকাজও শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ‘খুলনা শিপইয়ার্ড লিমিটেড’-এ এই প্রকল্পের কিল-লেয়িং (নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিওআরআই, বাংলাদেশ নৌবাহিনী ও খুলনা শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১০ ফেব্রুয়ারি খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) ও বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) আওতায় একটি নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় একটি ‘স্মল রিসার্চ ভেসেল ফর স্যাম্পল কালেকশন’, একটি সেলফ-সাসটেইন্ড পন্টুন, দুটি হাইস্পিড কেবিন বোট এবং ২৫০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট জেটি ও গ্যাংওয়ে নির্মাণ করবে খুশিলি।

কিল-লেয়িং অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। যুক্তরাজ্যের বিখ্যাত ডিজাইন প্রতিষ্ঠান কিল মেরিন লিমিটেডের কারিগরি সহায়তা এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী ক্লাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভেরিতাসের তত্ত্বাবধানে এই গবেষণা জাহাজটি নির্মিত হবে। ৩২ মিটার দৈর্ঘ্য, ৮ মিটার প্রস্থ এবং ৪ মিটার গভীরতাবিশিষ্ট এই জাহাজটি ঘণ্টায় ১৪ নটিক্যাল মাইল গতিতে চলাচল করতে সক্ষম হবে।

২৫০ টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতাসম্পন্ন এই প্ল্যাটফর্মটিতে মাল্টি-বিম ইকো সাউন্ডার এবং সিঙ্গেল-বিম ইকো সাউন্ডার  সংযোজিত থাকবে, যা সমুদ্রের গভীরতা নিরূপণ, সমুদ্রতলের মানচিত্রায়ণ এবং বিভিন্ন বৈজ্ঞানিক জরিপ কার্যক্রমে ব্যবহৃত হবে। এ ছাড়া, জাহাজটিতে থাকা ভাইব্রো কোরার, বক্স কোরার এবং অ্যাকোস্টিক ডপলার কারেন্ট প্রোফাইলার সমুদ্রতলের মাটির নমুনা সংগ্রহ এবং সমুদ্রস্রোত পরিমাপে কার্যকর ভূমিকা রাখবে। বায়োলজিক্যাল, কেমিক্যাল এবং এনভায়রনমেন্টাল ওশানোগ্রাফি গবেষণার জন্য প্রয়োজনীয় ল্যাব সুবিধা এবং বৈজ্ঞানিক জরিপ ও গবেষণা যন্ত্রপাতি যুক্ত থাকায় এটি সমুদ্র গবেষণা ও হাইড্রোগ্রাফিক কার্যক্রমকে আরও বেগবান করবে। আগামী ২০২৮ সালের মধ্যে জাহাজটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া, খুলনা শিপইয়ার্ডের নিজস্ব ডিজাইন ও ইনল্যান্ড শিপিং বিধিমালা অনুযায়ী ৩৬ মিটার দৈর্ঘ্য, ১০ মিটার প্রস্থ এবং দুই দশমিক ৪০ মিটার গভীরতার একটি সেলফ-সাসটেইন্ড পন্টুনও নির্মাণ করা হবে। ৩৯০ টন ডিসপ্লেসমেন্ট বিশিষ্ট এই পন্টুনটি রিসার্চ ভেসেল ও স্পিডবোটের মুরিং, জ্বালানি ও খাবার পানি সরবরাহ এবং গবেষক দল ও কর্মীদের আবাসন ও লজিস্টিক সহায়তার কেন্দ্র হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড ১৯৯৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়। নৌবাহিনীর পরিচালনায় দেশের বৃহত্তম ও অন্যতম প্রাচীন রাষ্ট্রায়ত্ত এ শিপইয়ার্ডটি দক্ষ প্রকৌশলী ও অভিজ্ঞ জনবলের সমন্বয়ে ইতোমধ্যে ৮০০টিরও বেশি নতুন জাহাজ নির্মাণ এবং আড়াই হাজারের অধিক জাহাজ মেরামত করেছে। যুদ্ধজাহাজ, পেট্রোল ভেসেল, ব্লেজার, সার্ভে ভেসেল, ফেরি ও বিভিন্ন ধরনের বাণিজ্যিক জলযান নির্মাণে শিপইয়ার্ডটির রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। আন্তর্জাতিক ডিজাইন ও শ্রেণিবিন্যাস মান বজায় রেখে সম্পূর্ণ দেশীয় সক্ষমতায় এ ধরনের অত্যাধুনিক গবেষণা জাহাজ নির্মাণ বাংলাদেশের নৌ-শিল্পের প্রকৌশল দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত। এ প্রকল্পের সফল বাস্তবায়ন সমুদ্র অর্থনীতি ও দেশের সামুদ্রিক গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যায়।

সাড়ে ৩ কোটির জমিতে হাজার কোটি ঋণ | কালের কণ্ঠ