• ই-পেপার

রিজার্ভের শর্তে ছাড় দিতে পারে আইএমএফ

প্রস্তাবিত বাজেটে বৈষম্য করা হয়েছে : বিরোধীদলীয় এমপি

অনলাইন ডেস্ক
প্রস্তাবিত বাজেটে বৈষম্য করা হয়েছে : বিরোধীদলীয় এমপি
সংগৃহীত ছবি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সম্পূর্ণ ‘অবাস্তব ও বাস্তবায়ন অযোগ্য’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মাহবুব আলম। তিনি বলেছেন, ‘এই বাজেটে সম্পদের সুষম বণ্টন হয়নি, বরং বৈষম্য চরম আকার ধারণ করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের উন্নয়নকে এই বাজেটে চরমভাবে অবহেলা করা হয়েছে।’

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বাজেট বক্তৃতায় ব্যারিস্টার মাহবুব আলম বলেন, ‘অর্থমন্ত্রী তার বক্তৃতায় সম্পদের অসম বণ্টন, সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টির কথা স্বীকার করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। এত সুন্দর বাস্তবধর্মী একটি বিষয় চিহ্নিত করার পরও কীভাবে এই বাজেটে দুর্নীতি বন্ধ হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং ৩০০ আসনে সম্পদের সুষম বণ্টন হবে, সে ব্যাপারে কোনো দিকনির্দেশনা বা কৌশল দেওয়া হয়নি।’

বাজেট বাস্তবায়নের ক্ষেত্রেও সরকারি ও বিরোধী দলের মধ্যে স্পষ্ট বৈষম্য রয়েছে উল্লেখ করেন এই সংসদ সদস্য। 

গত চার মাসের বাজেট বাস্তবায়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকারি দলের সদস্যদের জন্য যে বাজেট দেওয়া হয়েছে বিরোধী দলের সদস্যদের তা দেওয়া হয়নি।

উদাহরণ টেনে তিনি বলেন, ‘বগুড়ার শিবগঞ্জে ১৩২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু গাজীপুরে বরাদ্দ দেওয়া হয়েছে তার চেয়ে ৯০ শতাংশ বেশি। ১ ও ২ নম্বর আসনের মধ্যে যদি বরাদ্দের পার্থক্য ৯০ ভাগ হয়, তবে আমরা বিরোধী দলীয় সংসদ সদস্যরা কোথায় কোন বাজেট পাব?’

এ সময় সম্পদের সুষম বণ্টনের দাবি জানিয়ে স্পিকারের মাধ্যমে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই সংসদ সদস্য বলেন, বাজেটের ৩ লাখ কোটি টাকা যেন ৩০০টি সংসদীয় আসনে সমানভাবে ভাগ করা হয়। প্রতিটি আসনে যেন ১ হাজার কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়, তার একটি সুস্পষ্ট নির্দেশনা চাই। আমরা যেন এই প্রটেকশনটি পাই।

প্রস্তাবিত বাজেটকে ‘বৈষম্যের দলিল’ আখ্যা দিয়ে মাহবুব আলম বলেন, ‘এই বাজেটে উত্তরবঙ্গকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে। বহুল কাঙ্ক্ষিত তিস্তা প্রজেক্ট, কুড়িগ্রাম ইপিজেড এবং কুড়িগ্রামে একটি মেডিকেল কলেজের কথা বলা হলেও বাজেটে এর কোনোটির জন্যই বরাদ্দ নেই। উত্তরবঙ্গের কৃষির জন্যও পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। আমার নির্বাচনী এলাকার ৭১ ভাগ রাস্তাই এখনো কাঁচা, এগুলো পাকা হওয়ার কোনো নিশ্চয়তা এই বাজেটে নেই।’

এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে সম্পূর্ণ অবাস্তব উল্লেখ করে এই এমপি বলেন, ‘নিম্ন ও মধ্যবিত্তের ওপর করের বোঝা চাপানো হয়েছে। গত বছর যার আয় ৬ লাখ টাকা ছিল, তাকে ছাড় দিয়ে সাড়ে ১২ হাজার টাকা কর দিতে হতো। এবার তা বাড়িয়ে সাড়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ ১০ হাজার টাকা বেশি কর দিতে হবে। এছাড়া ছোট ছোট ব্যবসার টার্নওভারের ওপর ১ শতাংশ কর আরোপ করা হয়েছে। এই কর দিলে ছোট ব্যবসা চালানো সম্ভব হবে না।’

গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। তার বক্তব্য শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাস্যরস করে বলেন, ‘ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি অনেক ক্ষেত্রেই বলেছেন বাজেট নাই। ভোলা-বরিশাল সেতুর জন্যও তো বাজেট নাই!’

গুজব প্রতিরোধে অনলাইন ও সামাজিক মাধ্যমে নজরদারি চলছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
গুজব প্রতিরোধে অনলাইন ও সামাজিক মাধ্যমে নজরদারি চলছে : তথ্যমন্ত্রী

দেশজুড়ে অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ঠেকাতে সরকারের নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য দ্রুত যাচাই করে সরকারের পক্ষ থেকে ‘তথ্যবিবরণী’ ও ‘প্রতিবাদলিপি’ গণমাধ্যমে পাঠানো হচ্ছে।

আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী আরো জানান, কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে অবস্থিত আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ এলাকার অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের ওপর নজরদারি চালাচ্ছে। 
একই সঙ্গে অপপ্রচার ও সাইবার হয়রানি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত নিবন্ধ ও ফিচার প্রকাশ করা হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেকিং উদ্যোগ ‘বাংলাফ্যাক্ট’ ইতিমধ্যে মূলধারার গণমাধ্যমের আদলে তৈরি ১৬টি ভুয়া ওয়েবসাইট এবং ৪০০টির বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট শনাক্ত করেছে। অপতথ্য ও গুজব প্রতিরোধে বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও ও রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত হয়েছে ২২৯টি। বর্তমানে প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি ভাইরাল দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, ভুয়া তথ্য প্রচারে জড়িত ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও শনাক্ত করা হয়েছে। গুজব মোকাবেলায় সাংবাদিকদের দক্ষতা বাড়াতে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১২৩টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে মোট ৫ হাজার ৯৭৭ জন সাংবাদিক প্রশিক্ষণ পেয়েছেন। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ১০টি প্রশিক্ষণ কর্মসূচিতে ৩৬৫ জন সাংবাদিক অংশ নেন। তিনি আরো জানান, প্রশিক্ষণগুলোতে ফ্যাক্ট চেকিং কৌশল, অপতথ্য মোকাবেলা এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের কাজ সহজ করতে পিআইবি শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করবে।

৩৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে : জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক
৩৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে : জ্বালানিমন্ত্রী
সংগৃহীত ছবি

বর্তমানে দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস‌্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ কথা জানান।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। এ দিনের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর প্রকল্পের মাধ্যমে সোলার ইরিগেশন সিস্টেমসমূহ স্থাপন করা হয়েছে।

তিনি জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ি উপজেলায় ‘সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ২টি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া সমগ্র শেরপুর জেলায় আরো ৩১টি সোলার সেচ পাম্প স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

সংসদে তথ্যমন্ত্রী

গণমাধ্যমের অনুকরণে তৈরি ১৬ ওয়েবসাইট, ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত

অনলাইন ডেস্ক
গণমাধ্যমের অনুকরণে তৈরি ১৬ ওয়েবসাইট, ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত
প্রতীকী ছবি

মূলধারার গণমাধ্যমের অনুকরণে তৈরি ১৬টি ভুয়া ওয়েবসাইট এবং চার শতাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেকিং উদ্যোগ ‘বাংলাফ্যাক্ট’ এগুলো চিহ্নিত করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

জাতীয় সংসদের অধিবেশনে জামালপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এসব তথ্য দেন মন্ত্রী। তিনি জানান, অপ্রচাররোধে তার মন্ত্রণালয় বিভিন্ন কাজ করে যাচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, মূলধারার সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর সঙ্গে জড়িত ১৬টি ওয়েবসাইট চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারে জড়িত ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও শনাক্ত করা হয়েছে।

অপতথ্য ও গুজব প্রতিরোধে বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও এবং রিল প্রকাশ করেছে বলে জানান মন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘গুজব মোকাবেলায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি মডিউলে গুজব ও অপতথ্য মোকাবেলা, ফ্যাক্ট চেকিং কৌশল এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ‘

গণমাধ্যমকর্মীদের দৈনন্দিন কাজের সুবিধার্থে পিআইবি শিগগিরই একটি ‘ফ্যাক্ট চেক ম্যানুয়াল’ প্রকাশ করবে বলে জানান তথ্যমন্ত্রী।

রিজার্ভের শর্তে ছাড় দিতে পারে আইএমএফ | কালের কণ্ঠ