• ই-পেপার

পিকনিকের গাড়ির অস্থায়ী রুট পারমিট নিতে হবে ডিএমপি থেকে

একনজরে আজকের কালের কণ্ঠ (২৮ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (২৮ জুন)
আলোচনায় চীনের করিডর প্রস্তাব

আলোচনায় চীনের করিডর প্রস্তাব

চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে...

 

অভিন্ন ভবিষ্যৎ গড়তে ঐকমত্য

অভিন্ন ভবিষ্যৎ গড়তে ঐকমত্য

বাংলাদেশ ও চীন তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি আরো...

 

জ্বালানিসংকট ও ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক খাত

জ্বালানিসংকট ও ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক খাত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ হয়তো আপাতত শেষ হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো তীব্র...

 

মূল সুর হারাতে চায় না আর্জেন্টিনা

মূল সুর হারাতে চায় না আর্জেন্টিনা

বয়স তাঁর ৯০। সংবাদ সম্মেলনে এসেছেন হুইলচেয়ারে বসে। ১৮টি বিশ্বকাপ কাভার করেছেন। ভুল শোনেননি, ১৮টিই। সেই ১৯৫৮...

 

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বড় সাফল্য প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বড় সাফল্য প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে বিএনপির ঘোষিত বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতির...

 

মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে : সেনাপ্রধান

মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে : সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, মাদক আমাদের যুব সমাজকে...

 

ইতালিতে বাংলাদেশি পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

ইতালিতে বাংলাদেশি পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

ইতালিতে বাংলাদেশি একটি পরিবারের স্বামী, স্ত্রী ও শিশুকন্যাকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করা হয়েছে।...

 

হামে মৃত্যু ৭০৮, নিয়ন্ত্রণ নিয়ে এখনো শঙ্কা

হামে মৃত্যু ৭০৮, নিয়ন্ত্রণ নিয়ে এখনো শঙ্কা

দেশে হামের সংক্রমণ কিছুটা কমলেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের গতি...

 

কড়া নজরে অবৈধ বিদেশিরা

কড়া নজরে অবৈধ বিদেশিরা

বাংলাদেশে পর্যটন, ব্যবসা কিংবা স্টুডেন্ট ভিসায় এসে মেয়াদের পরও হাজার হাজার বিদেশি নাগরিক এ দেশেই থেকে যাচ্ছেন।...

 

‘ভ্রূণ হত্যার পর আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে’

‘ভ্রূণ হত্যার পর আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে’

কর্মক্ষেত্রে পরিচয়, তারপর ভালোলাগা, প্রেম, পারিবারিকভাবে বিয়েসব কিছুই এগিয়ে যায় জীবনের স্বাভাবিক ছন্দে। আর দশটা...

 

ভর্তি রোগীর বেশির ভাগই পায় না ওষুধ

ভর্তি রোগীর বেশির ভাগই পায় না ওষুধ

সকাল হতেই হাসপাতালের বহির্বিভাগে রোগীরা ভিড় করে। চিকিৎসকের কক্ষে পৌঁছতে অপেক্ষা, পরীক্ষা-নিরীক্ষার জন্য...

 

পরিচিত হতে এসে বিখ্যাত কেপ ভার্দে

পরিচিত হতে এসে বিখ্যাত কেপ ভার্দে

কেপ ভার্দের জন্য এবারের বিশ্বকাপটা ছিল অভিজ্ঞতা অর্জনের; বিশ্বকাপের আবহের সঙ্গে পরিচিত হওয়ার। প্রথমবার...

 

লক্ষ্মীপুরে ৫ হত্যার কারণ নিয়ে ধোঁয়াশা তদন্তে মাঠে পুলিশ

লক্ষ্মীপুরে ৫ হত্যার কারণ নিয়ে ধোঁয়াশা তদন্তে মাঠে পুলিশ

লক্ষ্মীপুরের রায়পুরে দিনে বাসায় ঢুকে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা এবং গণপিটুনিতে সন্দেহভাজন যুবকের মৃত্যুর...

 

মক্তব শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন কারাগারে

মক্তব শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন কারাগারে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মক্তবে পড়তে গিয়ে সাত বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের...

 

আন্তর্জাতিক সব চুক্তি সংসদে উপস্থাপনের আহবান বিরোধী নেতার

আন্তর্জাতিক সব চুক্তি সংসদে উপস্থাপনের আহবান বিরোধী নেতার

অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি ও সমঝোতা স্মারক জাতীয় সংসদে উপস্থাপনের আহবান জানিয়েছেন...

 

অন্তর্বর্তী সরকারের বস্তুনিষ্ঠ মূল্যায়ন, জবাবদিহি প্রয়োজন

অন্তর্বর্তী সরকারের বস্তুনিষ্ঠ মূল্যায়ন, জবাবদিহি প্রয়োজন

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণের অভূতপূর্ব প্রত্যাশার মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে...

 

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ১৪০০ ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ১৪০০ ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় গত বুধবার কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির সরকারের দেওয়া সর্বশেষ তথ্য...

 

দেশের জার্সিতেও এবার ঝলমলে দেম্বেলে

দেশের জার্সিতেও এবার ঝলমলে দেম্বেলে

শুধু বোস্টন নয়, পুরো ফুটবলবিশ্বের চোখ ছিল এদিন কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হালান্ডের ওপর। সময়ের দুই তারকার...

 

রুদ্ধশ্বাস ১৪ মিনিটের পর ইরানের অপেক্ষা

রুদ্ধশ্বাস ১৪ মিনিটের পর ইরানের অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক : সিয়াটলে ভাগ্যটা ঠিক সহায় হয়নি ইরানের। পেনাল্টি মিস করেছেন অধিনায়ক মেহদি তারেমি। না হলে হয়তো...

 

জিম্বাবুয়েকে দিয়ে অন্য প্রস্তুতি বাংলাদেশের

জিম্বাবুয়েকে দিয়ে অন্য প্রস্তুতি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : সাদা বলের ব্যস্ততা পেছনে ফেলে এবার টেস্ট ক্রিকেটের পালা বাংলাদেশের। আজ হারারেতে জিম্বাবুয়ের...

 

জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের যৌথ উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন,...

 

ফের যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

ফের যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের পাল্টাপাল্টি সামরিক হামলা চালিয়েছে...

 

অরক্ষিত লেভেলক্রসিং দিয়ে পার হচ্ছে পথচারীসহ যানবাহন

অরক্ষিত লেভেলক্রসিং দিয়ে পার হচ্ছে পথচারীসহ যানবাহন

অরক্ষিত লেভেলক্রসিং দিয়ে পার হচ্ছে পথচারীসহ যানবাহন। সম্প্রতি যশোরের নওয়াপাড়া বাজার থেকে তোলা। ছবি : কালের...

 

রোগীদের খোঁজ নিতে হাসপাতালে মাসুদ সাঈদী

রোগীদের খোঁজ নিতে হাসপাতালে মাসুদ সাঈদী

ছুটির দিনেও পিরোজপুর জেলা হাস-পাতাল পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী। এ সময় তিনি হাসপাতালের...

 

বারবার সতর্কের পরেও চলছে বিধি লঙ্ঘন

বারবার সতর্কের পরেও চলছে বিধি লঙ্ঘন

সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাণবন্ত বিতর্কের পরিবেশ তৈরি হলেও প্রতিনিয়ত সংসদীয়...

 

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য জাতীয় সংসদে...

 

সংসদে স্পিকারের হাস্যরস ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’

সংসদে স্পিকারের হাস্যরস ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’

প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরুর আগে এমপিদের নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার কড়া নির্দেশনা...

 

কারওয়ান বাজার এলাকায় জমে থাকা পানিতে মশার বংশবিস্তার

কারওয়ান বাজার এলাকায় জমে থাকা পানিতে মশার বংশবিস্তার

কারওয়ান বাজার এলাকায় জমে থাকা পানিতে মশার বংশবিস্তার। গতকাল তোলা। ছবি : কালের...

 

প্রধানমন্ত্রীর চীন সফর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে

প্রধানমন্ত্রীর চীন সফর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর শুরু হয় ২১ জুন, যেদিন তিনি একই সঙ্গে মালয়েশিয়া ও চীন সফরের...

 

চীনের আস্থার ধারাবাহিকতায় বিএনপির বড় অর্জন

চীনের আস্থার ধারাবাহিকতায় বিএনপির বড় অর্জন

কোনো সরকারপ্রধানের বিদেশ সফরের সাফল্য শুধু কতগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, কত বিলিয়ন ডলারের বিনিয়োগের...

 

অবিলম্বে সড়কের সংস্কার চাই

অবিলম্বে সড়কের সংস্কার চাই

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হাতেম আলী সড়কটি দীর্ঘদিন ধরে করুণ দশায় থাকলেও সংস্কার হচ্ছে না। পৌর শহরের এই সড়কটি...

 

১০ বছরে এসএমই বিপ্লব

১০ বছরে এসএমই বিপ্লব

অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত। গত এক দশকে এ খাতে যেভাবে...

 

ব্যক্তিগত বিদ্বেষ যেন জুলুমের কারণ না হয়

ব্যক্তিগত বিদ্বেষ যেন জুলুমের কারণ না হয়

আমাদের সমাজে বা পরিবারে কলহ তৈরি হওয়ার পেছনে যে সমস্যাগুলো কাজ করে, তার মধ্যে অন্যতম বড় সমস্যা হলো সামান্য কষ্ট...

 

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

নিজস্ব প্রতিবেদক
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ
সংগৃহীত ছবি

সারা দেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আজ রবিবার। এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় দুই কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 

ক্যাম্পেইন চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ১২ জেলার ৫৮ উপজেলার ২৯০ ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ড দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন পরবর্তী চার দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে শিশুদের বয়সভেদে দুই ধরনের ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।

সারা দেশে প্রায় এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল ও ফেরিঘাটের মতো জনাকীর্ণ স্থানে ৫০০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই ক্যাপসুল বিতরণ করা হবে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা এই কাজে নিয়োজিত থাকবেন।

তাপপ্রবাহ, বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
তাপপ্রবাহ, বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা
সংগৃহীত ছবি

আষাঢ়ের বৃষ্টিপাতের মধ্যেই দেশের ৮ জেলায় হানা দিয়েছে তাপপ্রবাহ। সেই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৭ ডিগ্রির ঘরে। ফলে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এই অবস্থায় চলমান তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে বলে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এরমধ্যেই আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, বর্তমানে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিনও রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। যদিও এই সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কমতে পারে দিনের তাপমাত্রা।

এদিকে মঙ্গল ও বুধবার (৩০ জুন-১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই দু’দিনে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে এই দু’দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া এদিন সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিবিএস’র সেমিনার

পলাশীর যুদ্ধ ছিল সমাজ ও সংস্কৃতিতে দীর্ঘমেয়াদী ঔপনিবেশিক ক্ষত

নিজস্ব প্রতিবেদক
পলাশীর যুদ্ধ ছিল সমাজ ও সংস্কৃতিতে দীর্ঘমেয়াদী ঔপনিবেশিক ক্ষত
ছবি: কালের কণ্ঠ

১৭৫৭ সালের ২৩ জুনের ঘটনা কেবল একজন নবাবের পতন বা একটি কোম্পানির জয় ছিল না, বরং তা ছিল বাংলার বহুত্ববাদী সমাজকাঠামোকে চিরতরে বদলে দেওয়ার এক ঔপনিবেশিক সূচনা। পলাশীর যুদ্ধ কেবল সামরিক পরাজয় ছিল না, এটি ছিল আমাদের সমাজ, ইতিহাস লিখন ও সংস্কৃতিতে এক দীর্ঘমেয়াদী ঔপনিবেশিক ক্ষত।

শনিবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এক বিশেষ সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ’ (সিবিএস)-এর উদ্যোগে ‘পলাশী উত্তর বাংলা: ক্ষমতার পালাবদল এবং বিভাজনের রাজনীতির বিকাশ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে দেশের বিশিষ্ট ইতিহাস গবেষক, চিন্তক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ-এর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ। এরপর মূল প্রবন্ধ ও আলোচনা পর্বে তিনজন  গবেষক পলাশী-পরবর্তী বাংলার ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনার প্রথম পর্বে ইতিহাস গবেষক আব্দুল্লাহ আল মামুন সমসাময়িক ফার্সি ভাষার গ্রন্থের বিশ্লেষণ উপস্থাপন করেন। তিনি বলেন, বিজিত নবাব সিরাজউদ্দৌলাকে ‘খলনায়ক’ কিংবা অতি-সরলীকৃত ‘ট্রাজিক নায়ক’ বানিয়ে ঔপনিবেশিক ইতিহাস লিখনের মাধ্যমে ব্রিটিশরা তাদের শাসনের বুদ্ধিবৃত্তিক বৈধতা ও প্রোপাগান্ডা তৈরি করেছিল। লর্ড ক্লাইভ, জগত শেঠ, রায় দুর্লভ বা উমিচাঁদদের আঁতাত কেবল ব্যক্তিস্বার্থের বিশ্বাসঘাতকতা ছিল না, বরং তা ছিল উদীয়মান বণিক পুঁজি এবং ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক শক্তির এক গভীর রাজনৈতিক বোঝাপড়া।

দ্বিতীয় বক্তা জান্নাতে গুলশান তার আলোচনায় ক্ষমতার কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ থেকে কলকাতার ফোর্ট উইলিয়ামে স্থানান্তরের প্রশাসনিক মেকানিজম এবং এর সামাজিক-রাজনৈতিক অভিঘাত তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, ১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্তের মতো ভূমি ও অর্থনৈতিক সংস্কার এবং ইংরেজি শিক্ষার সুযোগকে কেন্দ্র করে কীভাবে এক পক্ষকে পৃষ্ঠপোষকতা ও অন্য পক্ষকে প্রান্তিকীকরণ করা হয়। এর ফলেই দুই প্রধান সম্প্রদায়ের পারস্পরিক সৌহার্দ্য গভীর রাজনৈতিক অবিশ্বাসে রূপ নেয়।

গবেষক ইমরুল হাসান দেখান কীভাবে ঔপনিবেশিক প্রভুরা শিক্ষা, ভাষা ও চিন্তার ওপর এক ধরণের মনস্তাত্ত্বিক আধিপত্য বা হেজিমনি প্রতিষ্ঠা করেছিল, যা নিজস্ব ঐতিহ্যকে হীন এবং পশ্চিমা সংস্কৃতিকে শ্রেষ্ঠ ভাবতে শেখায়। তিনি বর্তমানের শিক্ষা কাঠামোর সঙ্গে এর যোগসূত্র টেনে বলেন, এই ক্ষমতার পালাবদল শত শত বছর ধরে বিদ্যমান সামাজিক বন্ধনকে ভেঙে হিন্দু-মুসলিম বিভেদের রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় এবং ১৯৪৭-এর দেশভাগে এর নির্মম পরিণতি ঘটে।

সেমিনারের সমাপনী বক্তব্যে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আজকের এই সেমিনার পলাশী ট্র্যাজেডির সুদূরপ্রসারী রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক রূপান্তর এবং সমকালীন মনস্তত্ত্বে এর দীর্ঘমেয়াদী ক্ষত ও পেছনের রাজনীতিকে নতুন করে চিনতে ও বুঝতে সাহায্য করবে।

আলোচনা শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে দর্শক ও গবেষকদের মাঝে সমকালীন রাজনৈতিক মেরুকরণের সঙ্গে ইতিহাসের এই জটিল সমীকরণের মেলবন্ধন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসে।

পিকনিকের গাড়ির অস্থায়ী রুট পারমিট নিতে হবে ডিএমপি থেকে | কালের কণ্ঠ