• ই-পেপার

নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা সম্পর্কে তার বড় বোন শারমিন

‘৩৬ বছর পর্যন্ত সে শুধু আমার ভাই ছিল, মৃত্যুর পর এখন সে সবার ভাই’

কাজী নজরুলের সাহিত্য ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
কাজী নজরুলের সাহিত্য ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনদর্শন সরকারি আনুষ্ঠানিকতা বা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বছরব্যাপী ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন প্রজন্মের নৈতিক মূল্যবোধ গঠনে কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সাহিত্য সম্মেলন, গবেষণা, সাংস্কৃতিক উৎসব, প্রকাশনা, নাট্যোৎসব এবং ডিজিটাল সংরক্ষণসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশ-বিদেশে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়নের সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, তরুণ প্রজন্মের সঙ্গে নজরুলের জীবন ও কর্মের সম্পর্ক আরও গভীর করতে জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচিতে নজরুল গবেষক, শিল্পী ও সংস্কৃতিসেবীদের সম্পৃক্ত করা প্রয়োজন। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে প্রশাসনিক কর্মকর্তাদের পরিবর্তে নজরুল গবেষক ও শিল্পীদের ভার্চুয়ালি যুক্ত রাখার বিষয়টিকে অধিক যৌক্তিক বলেও মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী জানান, কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে বহুভাষিক অনুবাদ ও গবেষণার মাধ্যমে নজরুলের মানবিক বার্তা আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সাম্য, অসাম্প্রদায়িকতা, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনায় কাজী নজরুল ইসলাম আজও সমান প্রাসঙ্গিক। তিনি বলেন, “কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মন।” ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন।

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিদপ্তর বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি সৃষ্টি হতে পারে।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল : ইয়াও ওয়েন

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল : ইয়াও ওয়েন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল। এ সফরে দুই দেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না।

তিস্তা প্রকল্পে চীন কাজ করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে, অন‍্য কেনো ইস্যু আমাদের ভাবনার বিষয় নয়।

এ সময় চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।

১০ জুলাই ঢাকা মেডিক্যাল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
১০ জুলাই ঢাকা মেডিক্যাল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী : স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। 

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসবেন। তার সঙ্গে ডা. জুবাইদা রহমানও থাকবেন।

প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে ঢাকা মেডিক্যালের সার্বিক সেবার মানোন্নয়নে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
মন্ত্রী বলেন, আশা করি, ঢাকা মেডিক্যালের চিত্রই বদলে যাবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে এবং সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবেলা সম্ভব। জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ ও ভয়াবহতা বাড়তে পারে। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যান্সার নির্ণয় আরো নিখুঁত ও আধুনিক করতে ঢাকা মেডিক্যালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্যান্সার শনাক্তকরণ আরো সহজ ও নির্ভুল হবে।