• ই-পেপার

তথ্য মন্ত্রণালয়ের নতুন নাম ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’

একনজরে আজকের কালের কণ্ঠ (২৮ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (২৮ জুলাই)
তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ

তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ

সাইকেল মেরামতের দোকানে বাবার নিত্যসঙ্গী দেব মণ্ডলের দিন কেটে যেত টুংটাং শব্দে। এলাকায় দারুণ ফুটবল খেলার সুনাম...

 

এক ছাতার নিচে সব ভর্তি আনার উদ্যোগ

এক ছাতার নিচে সব ভর্তি আনার উদ্যোগ

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় এক...

 

উচ্চ প্রযুক্তি পণ্যে চীনা বিনিয়োগ বাড়ানোর আহবান অর্থমন্ত্রীর

উচ্চ প্রযুক্তি পণ্যে চীনা বিনিয়োগ বাড়ানোর আহবান অর্থমন্ত্রীর

শুধু তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভর করে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর...

 

‘থাকমু কই, খামু কী?’

‘থাকমু কই, খামু কী?’

ঘরের সামনে ছোট উঠান। পাশে ভাঙা টিনের বেড়া। উঠানে ছাগল, কবুতর আর হাঁস-মুরগির বিচরণ। এই সামান্য আয়োজন নিয়েই আমেনা...

 

চট্টগ্রাম-কক্সবাজারে শত চক্রে মাদক কারবার

চট্টগ্রাম-কক্সবাজারে শত চক্রে মাদক কারবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল হাজার হাজার ইয়াবা বড়ি। গাড়ির চাকায় পিষ্ট হয়ে...

 

গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে আগামী সপ্তাহে

গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে আগামী সপ্তাহে

চলমান গ্যাসসংকট আগামী সপ্তাহ থেকে কিছুটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...

 

দেশে প্রায় এক কোটি মানুষ আক্রান্ত

দেশে প্রায় এক কোটি মানুষ আক্রান্ত

হেপাটাইটিস প্রতিরোধে অগ্রগতি হলেও রোগটি এখনো অন্যতম বড় জনস্বাস্থ্য সংকট। বিশ্বে প্রতিদিন হেপাটাইটিস-বি ও সি...

 

বর্ষায় হাসে নওগাঁর হাঁসাইগাড়ী বিল

বর্ষায় হাসে নওগাঁর হাঁসাইগাড়ী বিল

বিলের বুক চিরে এঁকেবেঁকে চলে গেছে পাকা সড়ক। দুই পাশে মৃদু ঢেউ খেলানো রাশি রাশি জল। এই নির্মল জলে ভেসে বেড়ায় নানা...

 

আরো পাঁচ দেশের প্রবাসীরা পাবেন এনআইডি সেবা

আরো পাঁচ দেশের প্রবাসীরা পাবেন এনআইডি সেবা

বিশ্বের আরো পাঁচ দেশের প্রবাসী বাংলাদেশিরা ভোটার নিবন্ধনের আওতায় আসছেন। দেশ পাঁচটি হলো সিঙ্গাপুর, সুইডেন,...

 

গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, অবশেষে বরখাস্ত

গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, অবশেষে বরখাস্ত

অফিসে বসে এক ব্যক্তির কাছ থেকে গুনে গুনে টাকা নিচ্ছেন ফরিদপুরের বোয়ালমারীর ভূমি কর্মকর্তা ইমরান শেখ। এমন একটি...

 

সেলাই মেশিনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সেলাই মেশিনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

উপজেলা পর্যায়ের পরিচিত নারী ফুটবলার হাবিবা। কৃষি শ্রমিক বাবার চার সন্তানের সংসারে ডিগ্রি প্রথম বর্ষের...

 

প্রবাসী কার্ডে স্মার্ট পরিচয়ের পাশাপাশি বাড়বে রেমিট্যান্স

প্রবাসী কার্ডে স্মার্ট পরিচয়ের পাশাপাশি বাড়বে রেমিট্যান্স

প্রবাসীদের জন্য আগামী মাসে চালু হতে যাওয়া প্রবাসী কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়; বরং সমন্বিত ডিজিটাল সেবা...

 

সংসদ হোক জনগণের কণ্ঠস্বর

সংসদ হোক জনগণের কণ্ঠস্বর

একজন সাধারণ নাগরিকের জীবনে সংসদ কতটা উপস্থিত? তিনি যখন বাজারে গিয়ে চাল, ডাল, তেল বা সবজির দাম নিয়ে চিন্তিত হন, তখন...

 

স্থানীয় নির্বাচনে যেভাবে সেনা মোতায়েন চায় ইসি

স্থানীয় নির্বাচনে যেভাবে সেনা মোতায়েন চায় ইসি

দীর্ঘ ১৬ বছর পর আবারও জাতীয় সংসদ নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার সজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত হওয়ার পথ...

 

মুমিনের জীবনে নবীপ্রেমের স্বরূপ

মুমিনের জীবনে নবীপ্রেমের স্বরূপ

রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসা ঈমানের অংশ। নবীজি (সা.)-কে যথাযথভাবে ভালোবাসতে না পারলে ব্যক্তির ঈমান অপূর্ণ থেকে...

 

দার্শনিক নাসিরুদ্দিন তুসির সমাজচিন্তা

দার্শনিক নাসিরুদ্দিন তুসির সমাজচিন্তা

মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তিক ইতিহাসে নাসিরুদ্দিন তুসি এক অনন্য নাম। তিনি জ্ঞান-বিজ্ঞানের বহু শাখায় অসামান্য...

 

নিজের কথায় ‘বুড়ো নাবিকের গল্প’

নিজের কথায় ‘বুড়ো নাবিকের গল্প’

সাধারণত অন্যের কথায় সুর বসিয়ে গাইতে পছন্দ করেন বাপ্পা মজুমদার। খুব প্রয়োজন না হলে নিজে লেখেন না এই গায়ক-সুরকার।...

 

শিশুর জেদ : কারণ ও প্রতিকার

শিশুর জেদ : কারণ ও প্রতিকার

শিশুর জেদ মা-বাবার বড় দুশ্চিন্তার কারণ। মা-বাবা ও অভিভাবক না সহ্য করতে পারেন শিশুর অযৌক্তিক জেদ, না পারেন তাকে...

 

নতুন ‘ইন্ডিয়ান আইডল’ ওড়িশার জ্যোতির্ময়ী

নতুন ‘ইন্ডিয়ান আইডল’ ওড়িশার জ্যোতির্ময়ী

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-এর ১৬তম আসরের বিজয়ী হয়েছেন ওড়িশার জ্যোতির্ময়ী নায়ক। ফার্স্ট...

 

একরামুল হত্যা মামলা : ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

নিজস্ব প্রতিবেদক
একরামুল হত্যা মামলা : ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে
মিফতাহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২৭ জুলাই) রাতে ঢাকা সেনানিবাসের এএ অ্যান্ড কিউএমজি শাখার তত্ত্বাবধানে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই বাংলাদেশি কর্মকর্তার মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পাশাপাশি মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল।

বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি

অনলাইন ডেস্ক
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
সংগৃহীত ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৮ সালের ওই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হয়েছে। বিধি অনুযায়ী এসব কর্মকর্তা অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

যুগ্ম সচিব পদের এসব কর্মকত জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। 

তারা হলেন— পটুয়াখালীর মো. মতিউল ইসলাম চৌধুরী, ভোলার মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, বরিশালের এস এম অজিয়র রহমান, ফেনীর ওয়াহেদুজ্জামান, খাগড়াছড়ির মো. শহীদুল ইসলাম, ঝিনাইদহের সরোজ কুমার নাথ, পাবনার মো. জসিম উদ্দিন, সুনামগঞ্জের মোহাম্মদ আব্দুল আহাদ, কক্সবাজারের মো. কামাল হোসেন, রাঙামাটির এ কে এম মামুনুর রশিদ, লক্ষ্মীপুরের অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস হোসেন, ময়মনসিংহের মো. মিজানুর রহমান, চাপাইনবাবগঞ্জের এ জেড এম নুরুল হক, শরীয়তপুরের কাজী আবু তাহের, নাটোরের মো. শাহরিয়ার, বান্দরবানের মোহাম্মদ দাউদুল ইসলাম, নেত্রকোনার মঈনউল ইসলাম, কুষ্টিয়ার মো. আসলাম হোসেন, কুমিল্লার আবুল ফজল মীর, চাঁদপুরের মো. মাজেদুর রহমান খান, মানিকগঞ্জের এস এম ফেরদৌস, চুয়াডাঙ্গার গোপাল চন্দ্র দাশ, নীলফামারীর নাজিয়া শিরিন, কুড়িগ্রামের মোছা. সুলতানা পারভীন, শেরপুরের আনারকলি মাহবুব, খুলনার মো. হেলাল হোসেন, নরসিংদীর সৈয়দা ফারহানা কাউনাইন, কিশোরগঞ্জের মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী, হবিগঞ্জের মাহমুদুল কবির মুরাদ, মো. আলী আকবর ও রাজশাহীর এস এম আব্দুল কাদের।

ঝিনাইদহে হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহে হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অপসারণের পাঁয়তারার প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল-সংলগ্ন চত্বরে সংস্কার করে একই স্থানে পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

যুক্তফ্রন্টের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ভাস্কর্যটি সংস্কার করে পুনঃস্থাপন, ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে ঝিনাইদহ বাস টার্মিনাল-সংলগ্ন ভাস্কর্য চত্বরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল। এতে বক্তব্য দেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য রাগীব আহসান মুন্না, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা সাহিদুল এনাম পল্লব, কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান জালাল, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান, সিপিবি জেলা সভাপতি স্বপন বাগচী  সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, জাতীয় গণফ্রন্টের উদয় শংকর বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি শারমিন সুলতানা প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে স্বাধীনতাবিরোধী, উগ্র সাম্প্রদায়িক ও কায়েমি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী জড়িত।  মুক্তিযুদ্ধের স্মারক ও ভাস্কর্যের ওপর হামলার ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভাস্কর্য অপসারণের যৌক্তিকতা হিসেবে সড়ক নিরাপত্তার যে যুক্তি দেওয়া হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়।

সমাবেশ থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য মূল নকশা অনুযায়ী সংস্কার বা পুনর্নির্মাণ করে একই স্থানে পুনঃস্থাপনের জোর দাবি জানানো হয়। পাশাপাশি বর্তমান সরকারের প্রতি মুক্তিযুদ্ধের স্মারক ও স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান নেতারা।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের পায়রা চত্বর থেকে শুরু হয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল-সংলগ্ন ভাস্কর্য চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সর্বশেষ সংবাদ
তথ্য মন্ত্রণালয়ের নতুন নাম ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ | কালের কণ্ঠ