• ই-পেপার

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্তির প্রতিবাদ জ্যেষ্ঠ শিল্পীদের

সকালের মধ্যে ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
সকালের মধ্যে ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ফাইল ছবি

ঢাকাসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে বুধবার (২৪ জুন) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, বুধবার সকাল ৯টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক বার্তায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় বুধবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

একই সময় দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝার ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান রাষ্ট্রীয় সফরে যোগ দিতে আজ রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, এই সরকারি সফরে তথ্যমন্ত্রী রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন।

তথ্যমন্ত্রী চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশ নেবেন।

সফরের অন্যতম প্রধান দিক হিসেবে চীনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন চীনের বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম ‘চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)’ এবং দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সিনহুয়া নিউজ এজেন্সি’-এর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়ক বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করবেন। চীনের পক্ষে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব সমঝোতা স্মারকে সই করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর চীন সফরে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের আরো কয়েকজন প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন।

লিবিয়া থেকে ফিরছেন ১৭০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
লিবিয়া থেকে ফিরছেন ১৭০ বাংলাদেশি
সংগৃহীত ছবি

লিবিয়ায় আটকে পড়া ১৭০ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ সহযোগিতায় বুধবার (২৪ জুন) ভোরে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে (ফ্লাইট নং UZ222) রওনা হয়ে বুধবার সকাল ৫টায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

প্রত্যাবাসনকৃতদের একটি বড় অংশই লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে (আটক কেন্দ্র) বন্দি ছিলেন। এর মধ্যে ৮৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার এবং ৩৫ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। এছাড়া বাকি ৪৯ জন বাংলাদেশি ত্রিপলীর বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল অবস্থায় ছিলেন, যারা স্বেচ্ছায় দেশে ফেরার আবেদন জানান। ফেরত আসা অভিবাসীদের মধ্যে ৫ জন শারীরিকভাবে বেশ অসুস্থ বলে জানা গেছে।

দেশে ফেরার আগে ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন প্রত্যাবাসনপ্রার্থীরা। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এবং প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের ভয়াবহ ঝুঁকি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করেন। তিনি ফিরে যাওয়া নাগরিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেশে ফিরে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখুন। একই সঙ্গে যারা আপনাদের এই বিপদে ফেলেছে, সেই মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহায়তা করুন।’

দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটকে থাকা এবং ডিটেনশন সেন্টারে বন্দি বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্যে জোর প্রচেষ্টা চালাচ্ছে ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস।

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্তির প্রতিবাদ জ্যেষ্ঠ শিল্পীদের | কালের কণ্ঠ