• ই-পেপার

ক্যাম্পাসের অভ্যন্তরে রিকশা ভাড়া নির্ধারণ করে দিল ডাকসু

নতুন পে স্কেলের গেজেট প্রকাশ কবে?

অনলাইন ডেস্ক
নতুন পে স্কেলের গেজেট প্রকাশ কবে?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুপ্রতীক্ষিত নতুন পে স্কেল চলতি জুলাই মাসে বাস্তবায়ন করছে সরকার। এই বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে বেতন বৃদ্ধির ধরন, কত ধাপে বাস্তবায়িত হবে, কোন গ্রেডে কত বেতন বাড়বে এবং কবে গেজেট প্রকাশ করা হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, পে স্কেলের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে। বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক দিক পর্যালোচনা শেষে চলতি জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে গেজেট প্রকাশ করা হতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পে স্কেলের কাঠামো, বাস্তবায়নের ধাপ, আর্থিক প্রভাব ও সফটওয়্যার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলো পর্যালোচনা করেই চূড়ান্ত গেজেট জারি করা হবে।

তবে কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বস্তির খবর হলো, গেজেট কিছুটা দেরিতে প্রকাশ হলেও কার্যকারিতা ১ জুলাই থেকে গণনা করা হতে পারে। সে ক্ষেত্রে তারা বকেয়াসহ বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক
দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের ৯টি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একনজরে আজকের কালের কণ্ঠ (৩ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (৩ জুলাই)
গেজেটের অপেক্ষায় পে স্কেল

গেজেটের অপেক্ষায় পে স্কেল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুপ্রতীক্ষিত নতুন পে স্কেল চলতি জুলাই মাসে বাস্তবায়ন করছে সরকার। এই বেতনকাঠামো...

 

কমলাপুর অংশের উদ্বোধন ডিসেম্বরে

কমলাপুর অংশের উদ্বোধন ডিসেম্বরে

হাতিরঝিল ও পান্থকুঞ্জ অংশের জটিলতা পেরিয়ে ঢাকা উড়ালসড়ক প্রকল্পে কাজের গতি বেড়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে...

 

বিএনপির গ্রিন সিগন্যাল ১১ সিটির প্রশাসকদের

বিএনপির গ্রিন সিগন্যাল ১১ সিটির প্রশাসকদের

ঢাকাসহ সারা দেশে ১৩টি সিটি করপোরেশনের মধ্যে ১২টির প্রশাসক এবং একটির মেয়রকে আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য...

 

কেপ ভার্দে রূপকথা থামাবে আর্জেন্টিনা?

কেপ ভার্দে রূপকথা থামাবে আর্জেন্টিনা?

আমার মনে হয়, কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারাবে ১-০ গোলেএই মুহূর্তে এমন মন্তব্য করে কেউ হয়তো আলোচনায় থাকতে চান, নয়তো...

 

নজরুলের সাহিত্যকর্ম ও জীবনবোধ পৌঁছে দিতে হবে মানুষের ঘরে

নজরুলের সাহিত্যকর্ম ও জীবনবোধ পৌঁছে দিতে হবে মানুষের ঘরে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও জীবনবোধ চার দেয়ালে আবদ্ধ না রেখে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার আহবান...

 

বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে বাংলাদেশের পাশে আছে চীন

বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে বাংলাদেশের পাশে আছে চীন

বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে চীন বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি...

 

সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও সাইবার অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে...

 

পদ্মা রেল সেতুর নিচের মাটি প্রয়োজনেই অপসারণ

পদ্মা রেল সেতুর নিচের মাটি প্রয়োজনেই অপসারণ

পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণ প্রকল্পের প্রয়োজনেই করা হয়েছে এবং এতে সেতুর নিরাপত্তার কোনো ঝুঁকি...

 

অক্টোবর ধরেই চূড়ান্ত প্রস্তুতিতে ইসি

অক্টোবর ধরেই চূড়ান্ত প্রস্তুতিতে ইসি

আগামী অক্টোবর মাসেই শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগস্টের মাঝামাঝি...

 

অকেজো লিফটে রোগী তুলতে হয় কাঁধে করে

অকেজো লিফটে রোগী তুলতে হয় কাঁধে করে

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে লিফট বিকল থাকায় চরম ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনরা।...

 

‘অদম্য শক্তি’র উৎস ভোজিনিয়া

‘অদম্য শক্তি’র উৎস ভোজিনিয়া

সান্তিয়াগো আইল্যান্ডের সাও মিগুয়েলের ক্যালহেতায় একটি রাস্তায় পা রাখলেই দেখা যাবে সাইনবোর্ডে লেখা রুয়া...

 

শেষের ভুলে হৃদয় ভাঙল সেনেগালের

শেষের ভুলে হৃদয় ভাঙল সেনেগালের

তখনো পেনাল্টি দেননি রেফারি, ভিএআর বিশ্লেষণ চলছে। সেনেগাল মিডফিল্ডার প্যাথে সিস উপুড় হয়ে শুয়ে আগলে রেখেছিলেন...

 

বাংলা কিউআরে চা-মোগলাই কিনলেন গভর্নর

বাংলা কিউআরে চা-মোগলাই কিনলেন গভর্নর

বাংলা কিউআর ব্যবহার জনপ্রিয় করতে রাজধানীর বিভিন্ন ছোট-বড় দোকানে গিয়ে নিজেই কিউআর কোড স্ক্যান করে মূল্য পরিশোধ...

 

খামেনির জানাজা ঘিরে ইরানে নিরাপত্তা জোরদার

খামেনির জানাজা ঘিরে ইরানে নিরাপত্তা জোরদার

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা...

 

শিশুদের জন্য টুখেলের ‘অজুহাতপত্র’

শিশুদের জন্য টুখেলের ‘অজুহাতপত্র’

ক্রীড়া প্রতিবেদক : ছোটবেলায় স্কুল ফাঁকি দেওয়ার দিনগুলোর কথাই যেন মনে করিয়ে দিয়েছেন টমাস টুখেল! ইংল্যান্ড কোচ...

 

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর অসদুপায় অবলম্বনের দায়ে সাতজনকে...

 

ডামুড্যা ও পীরগঞ্জে বৃক্ষরোপণ

ডামুড্যা ও পীরগঞ্জে বৃক্ষরোপণ

বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে শরীয়তপুরের ডামুড্যা ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ...

 

বছর শেষে রপ্তানিতে উল্লম্ফন

বছর শেষে রপ্তানিতে উল্লম্ফন

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও দুর্বল ভোক্তা চাহিদার মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে...

 

অর্থবছরের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে দরপতন

অর্থবছরের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে দরপতন

বিদায় নেওয়া ২০২৫-২৬ অর্থবছরের শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে বড় উত্থান এবং রেকর্ড পরিমাণ লেনদেন হলেও নতুন...

 

সংকট কাটিয়ে চট্টগ্রাম কাস্টমে রেকর্ড রাজস্ব, প্রবৃদ্ধি ১২.৩৭%

সংকট কাটিয়ে চট্টগ্রাম কাস্টমে রেকর্ড রাজস্ব, প্রবৃদ্ধি ১২.৩৭%

অর্থনীতির নানা চ্যালেঞ্জ ও আমদানি-রপ্তানি খাতের চাপের মধ্যেও সদ্যঃসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড রাজস্ব আদায়...

 

গ্রাহকের কোনো খরচ নেই বাংলা কিউআরে

গ্রাহকের কোনো খরচ নেই বাংলা কিউআরে

বাংলা কিউআর কোডের মাধ্যমে কেনাকাটার অর্থ পরিশোধে নতুন ফি কাঠামো নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে...

 

ইরান যুদ্ধ এবং বৈশ্বিক রাজনৈতিক মানচিত্র

ইরান যুদ্ধ এবং বৈশ্বিক রাজনৈতিক মানচিত্র

ইরানকে একটু বেশিই অবমূল্যায়ন করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে ইসরায়েলের দিকটি বিবেচনায় নিলে বলতে হয়, তারা...

 

পরিবেশ আদালত আইন কেন সংশোধন প্রয়োজন

পরিবেশ আদালত আইন কেন সংশোধন প্রয়োজন

পরিবেশসংক্রান্ত বিচার ত্বরান্বিত করার জন্য পরিবেশ আদালত আইন, ২০১০ নামের একটি আইন প্রণয়ন করা হয়। এই আইন অনুযায়ী...

 

কালেমাখচিত পতাকা ঘিরে বিভ্রান্তি কাম্য নয়

কালেমাখচিত পতাকা ঘিরে বিভ্রান্তি কাম্য নয়

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, কালেমাখচিত পতাকা বা ইসলামের অন্য ধর্মীয় প্রতীককে ঘিরে...

 

বিদ্যুৎ অপচয় রোধ করুন

বিদ্যুৎ অপচয় রোধ করুন

বিদ্যুৎ আমাদের জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত মূল্যবান ও অপরিহার্য সম্পদ। অথচ প্রতিদিন অবহেলা ও অসচেতনতার কারণে...

 

পবিত্র কোরআনের আলোকে সবরের অর্থ ও মর্মকথা

পবিত্র কোরআনের আলোকে সবরের অর্থ ও মর্মকথা

ইসলামী জীবনদর্শনে সবর বা ধৈর্য একটি অত্যন্ত কেন্দ্রীয় ও তাৎপর্যপূর্ণ পরিভাষা। কোরআন মাজিদে নব্বইয়েরও বেশি...

 

সকালের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক
সকালের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
ফাইল ছবি

দেশের ৯ অঞ্চলের উপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ক্যাম্পাসের অভ্যন্তরে রিকশা ভাড়া নির্ধারণ করে দিল ডাকসু | কালের কণ্ঠ