• ই-পেপার

আওয়ামীকর্মীদের পাহারায় ভয়ে কেন্দ্রে ভিড়ছেন না বিএনপিকর্মীরা

মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

মায়ানমার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক‌য়েকজন সাংবাদিকের স‌ঙ্গে আলাপকা‌লে তি‌নি এ তথ্য জানান।

আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নি‌চ্ছেন এমন খবর বে‌রি‌য়ে‌ছে—এ বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কা‌ছে কো‌নো তথ্য আছে কিনা, তা জান‌তে চান এক সাংবা‌দিক।

জবা‌বে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। 

মায়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মিদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। সীমান্তের এপারে থাকা বাংলাদেশের নাগরিকরা উদ্বেগের মধ্যে আছে। এমন প‌রি‌স্থি‌তি‌তে আরো রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে।

এ বিষ‌য়ে সরকারের কো‌নো পদ‌ক্ষেপ আছে কিনা? এ প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান ব‌লেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। আমরা সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছি।

জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক
জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের

বাংলাদেশ ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মধ্যকার সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ ও জনসেবামূলক বিভিন্ন খাতে জাইকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রবিবার (৫ জুলাই) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ সব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে চান। আমরা সবাই তার নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি।

তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে জাইকার অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও বিনিয়োগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সংগৃহীত ছবি

বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারাল।

তারেক রহমান বলেন, তার মৃত্যুতে দেশের শিক্ষা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক রবিবার বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালনে সিপিবি-বাসদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালনে সিপিবি-বাসদের ক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ রবিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো আলাদা বিবৃতিতে দলের সংগঠন দুটি এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে নিন্দা ও ক্ষোভ জানান।

তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের জন্য বাংলাদেশের স্বার্বভৌমত্বের প্রতীক জাতীয় সংসদ প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি প্রদান মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লাখ মানুষের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যখন আমাদের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও স্বার্বভৌমত্ববিরোধী বাণিজ্যচুক্তি চাপিয়ে বাংলাদেশকে ‘করদ রাজ্য’তে পরিণত করার ষড়যন্ত্র করছে তখন সরকারি দল ও সংসদের তথাকথিত বিরোধী দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সংসদ ভবন প্রাঙ্গণে এ ধরনের অনুষ্ঠান বাংলদেশের মানুষের জন্য অবমাননাকর।”

নেতৃবৃন্দ বলেন, উক্ত অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী জামায়াত নেতা ডা. শফিক কর্তৃক যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু আখ্যায়িত করা উভয়েরই ৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকে পুনরায় স্পষ্ট করেছে। ৭১-এ যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারকে সামরিক ও রাজনৈতিক সহযোগিতা দিয়েছিল এবং সপ্তম নৌবহর পাঠিয়ে বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল।

অপরদিকে জামায়াত পাকিস্তানি শাসকগোষ্ঠী ও সেনাবাহিনীর সহযোগী হিসেবে দালালি করেছে এবং আল-বদর বাহিনী গঠন করে বাংলাদেশের আপামর মানুষকে হত্যায় সহযোগিতা করেছে। নারীদের ধর্ষণে সহযোগিতা করেছে। কমিউনিস্ট পার্টি জামাত আমিরের বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

জাতীয় সংসদ প্রাঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়ে উৎসব আয়োজন যাদের সম্মতিতে অনুষ্ঠিত হয়েছে তাদেরকে জাতির কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানান সিপিবি নেতৃবৃন্দ।

বাসদের বিবৃতিতে সংগঠনটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘যুক্তরাষ্ট্র ১৯৭১ সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সপ্তম নৌবহর পাঠিয়ে বিজয় ঠেকিয়ে দিতে চেয়েছিল। মুক্তিকামী বাঙালিদের গণহত্যায় পাকবাহিনীকে সহায়তা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকেই তৎকালীন অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকার ও সংসদের বিরোধী দল অত্যন্ত নির্লজ্জভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তাঁবেদারি করছে। তার জ্বলন্ত প্রমাণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি-জামায়াত-এনসিপির নেতৃবৃন্দের অংশগ্রহণে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন।’

বিবৃতিতে বাসদ সাধারণ সম্পাদক বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তি করেছে, যা আমাদের অর্থনীতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। শুধু তাই নয়, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের কম্পানি ডিপি ওয়ার্ডের হাতে তুলে দেওয়া, স্টারলিং-এর হাতে ইন্টারনেট তুলে দেওয়া, মায়ানমারের আরাকানে মানবিক করিডর দেওয়ার মতো নানাবিধ অপতৎপরতা যুক্তরাষ্ট্র তার এদেশীয় দোসরদের মাধ্যমে চালিয়ে যাচ্ছে।

আমেরিকা যার বন্ধু তার শত্রুর অভাব নেই। দেশকে আমেরিকার করদরাজ্য বানানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামীকর্মীদের পাহারায় ভয়ে কেন্দ্রে ভিড়ছেন না বিএনপিকর্মীরা | কালের কণ্ঠ