ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।
আবরার হত্যা: বুয়েটের সাবেক শিক্ষার্থীরাও আন্দোলনে
জাতীয় সংসদের অধিবেশন শুরু

দেশজুড়ে বৃষ্টি ঝরবে, যেমন থাকবে তাপমাত্রা

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় কোথাও ভারি বর্ষণের আশঙ্কা করছে সংস্থাটি। এ ছাড়া দিন ও রাতে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে—এমন পরিস্থিতিতে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভূরাজনীতিতে বাড়বে গুরুত্ব

চীনের বৈশ্বিক চার উদ্যোগে সাড়া দিচ্ছে ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরেই এতে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে। বিশ্লেষকদের মতে, এতে ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আরো বাড়বে। শি-জিনপিংয়ের উদ্যোগে যুক্ত হলে পশ্চিমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না তারা।
উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও সুশাসন নিয়ে বৈশ্বিক চার উদ্যোগের ঘোষণা দেয় চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দাবি, টেকসই উন্নয়ন অর্জনই এর লক্ষ্য।
এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, এর উদ্দেশ্য ভারত ও প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলকে ঠেকানো। দুই পরাশক্তির দুই প্ল্যাটফর্মে যুক্ত হতে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয় ৫ বছর আগে। ভূরাজনীতিতে ভারসাম্য ধরে রাখতে এতদিন কোনো জোটে যায়নি ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাতীয় স্বার্থে যে কোনো উদ্যোগে সামিল হতে চায় নতুন সরকার।
প্রধানমন্ত্রীর এবারের সফরেই চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে।
সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, ‘ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ বা সিকিউরিটি ইনিশিয়েটিভ; এগুলোর কনক্রিট রুপ দেওয়া খুব মুশকিল; বর্তমান বাস্তবতায়। কাজেই এগুলোতে জয়েন করলে, এতে চীন খুশি হলেও আমাদের হারানোর কিছু নেই। বড় ধরনের কমিটমেন্ট নেই।’
তাদের মতে, এরপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যের কূটনীতি চালিয়ে যাওয়া সম্ভব।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ওবায়দুল হক মনে করেন, চীন কীভাবে এগোতে চায় এবং কীভাবে আমরা মার্জ করছি; কতটুকু মার্জ করতে পারি, ওই সিদ্ধান্ত তো আমাদের নিতেই হবে। ভারত হোক বা যুক্তরাষ্ট্র হোক, যদি মনে করেন তারা বৈরি হতে পারে, তাদের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। আলোচনা ছাড়া সমাধান হয় না। আলোচনায় অনেক কঠিন জিনিসও সহজ হয়ে যায়।
এদিকে, সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে চীন পৌঁছান প্রধানমন্ত্রী।
এ সময় লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। আগামী তিন দিন সেখানে অবস্থান করবেন ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
সূত্র : ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় আদালত দেখবেন : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল।’
মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত দল। নিষিদ্ধ ঘোষিত কথাটা আসলে ঠিক না। আমরা যদি টেকনিক্যালি বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না—এটা পরিষ্কার করা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেটা বিচারের পর নির্ধারিত হবে।’
তিনি বলেন, ‘তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে। এই দল যদি মাঠে কোনো কর্মসূচি নিয়ে নামতে চায়, সেটা আইন ভঙ্গকারী কার্যক্রম হবে। সরকার সেটার ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। তারা প্রতীকী কারণে হয়তো মাঠে আছেন, বলছেন অনেক কিছু করে ফেলবেন।’
ডা. জাহেদ বলেন, ‘আমি মনে করি না আওয়ামী লীগের কিছু করার নৈতিক সাহস আছে। একটা কিছু করতে গেলে নৈতিক সাহস লাগে। আমরা বলি না ‘চোরের মায়ের বড় গলা’, সবার ডিমেনশিয়া হবে, মানে সবাই সবকিছু ভুলে যাবে আর কি! তারপর আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না। তাদের সেই নৈতিক সাহস নেই।’





