• ই-পেপার

চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভূরাজনীতিতে বাড়বে গুরুত্ব

দেশজুড়ে বৃষ্টি ঝরবে, যেমন থাকবে তাপমাত্রা

অনলাইন ডেস্ক
দেশজুড়ে বৃষ্টি ঝরবে, যেমন থাকবে তাপমাত্রা

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় কোথাও ভারি বর্ষণের আশঙ্কা করছে সংস্থাটি। এ ছাড়া দিন ও রাতে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস রয়েছে। 

মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে—এমন পরিস্থিতিতে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় আদালত দেখবেন : ডা. জাহেদ

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় আদালত দেখবেন : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল।’ 

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত দল। নিষিদ্ধ ঘোষিত কথাটা আসলে ঠিক না। আমরা যদি টেকনিক্যালি বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না—এটা পরিষ্কার করা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেটা বিচারের পর নির্ধারিত হবে।’

তিনি বলেন, ‘তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে। এই দল যদি মাঠে কোনো কর্মসূচি নিয়ে নামতে চায়, সেটা আইন ভঙ্গকারী কার্যক্রম হবে। সরকার সেটার ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। তারা প্রতীকী কারণে হয়তো মাঠে আছেন, বলছেন অনেক কিছু করে ফেলবেন।’

ডা. জাহেদ বলেন, ‘আমি মনে করি না আওয়ামী লীগের কিছু করার নৈতিক সাহস আছে। একটা কিছু করতে গেলে নৈতিক সাহস লাগে। আমরা বলি না ‘চোরের মায়ের বড় গলা’, সবার ডিমেনশিয়া হবে, মানে সবাই সবকিছু ভুলে যাবে আর কি! তারপর আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না। তাদের সেই নৈতিক সাহস নেই।’

আ. লীগের নৈতিক সাহস নেই, নাশকতার ক্ষমতা আছে : জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক
আ. লীগের নৈতিক সাহস নেই, নাশকতার ক্ষমতা আছে : জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য এবং পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য এবং পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের নৈতিক সাহস নাই, তবে তাদের নাশকতার সক্ষমতা আছে। জনগণের নিরাপত্তার স্বার্থে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে।’

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, বাংলাদেশ-মালয়েশিয়া সরকার প্রধানের বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে। শিগগিরই শ্রমবাজার উন্মুক্ত হবে। পুরো সফরে আগ্রহ ও আন্তরিকতা দেখিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।’

দেশের বিভিন্ন স্থানে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে

দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকার কারণে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 

বুধবার (২৪ জুন) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, একই রকম আবহাওয়া বজায় থাকবে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।