• ই-পেপার

চলে গেলেন ‘বাইসাইকেল থিভস’-এর সেই শিশুশিল্পী এনজো

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

অনলাইন ডেস্ক
৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’
সংগৃহীত ছবি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার রাম চরণের বহু প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা ছবি ‘পেড্ডি’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে চলেছে। মুক্তির চতুর্থ দিনেও ছবিটির আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী। মাত্র চার দিনে কেবল ভারতেই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৩ কোটি রুপি।

ফিল্ম ট্রেড অ্যানালিস্ট ও প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের পর শনিবার (দ্বিতীয় দিন) আয় কিছুটা কমলেও, রবিবার (তৃতীয় দিন) ছবিটির ব্যবসা এক লাফে ৭ শতাংশ বেড়ে যায়। আর সোমবার বা চতুর্থ দিনেও ছবিটির এই সাফল্য বজায় রয়েছে।

ট্রেড বিশেষজ্ঞদের অনুমান, বিশ্বজুড়ে ‘পেড্ডি’ প্রথম তিন দিনেই ১৯০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। তবে ছবিটির নির্মাতারা দাবি করেছেন, বিশ্বব্যাপী এর মোট আয় ইতোমধ্যে ২৩৬ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ছবির আয়ের এই গতি দেখে চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, খুব দ্রুতই এটি বিশ্বব্যাপী ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

তেলুগু রাজ্যগুলোতে দারুণ ব্যবসা করার পাশাপাশি এই ছবিটিকে ২০২৬ সালের অন্যতম বড় তেলুগু হিট হিসেবে গণ্য করা হচ্ছে। রাম চরণের সাথে এই ছবিতে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবিটির টানটান অ্যাকশন, আবেগঘন গল্প ও অসাধারণ মেকিং দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সপ্তাহের বাকি দিনগুলোতেও এই সাফল্যের ধারা বজায় থাকবে বলে আশা করছেন হল মালিকেরা।

সূত্র : এশিয়া নেট

জেনিফার উইংগেটের পাত্র কে?

বিনোদন ডেস্ক
জেনিফার উইংগেটের পাত্র কে?
সিঙ্গাপুরের পাত্রের সঙ্গে জেনিফারের বিয়ে! ছবি : সংগৃহীত।

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই চলছে নানা জল্পনা। শুরুতে গুঞ্জন উঠেছিল, অভিনেতা কর্ণ ওয়াহির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি এবং তাকেই বিয়ে করতে যাচ্ছেন। তবে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেনিফারের হবু জীবনসঙ্গী কোনো অভিনেতা নন; তিনি সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইসমাইল উইলিয়াম।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসমাইল উইলিয়ামের সঙ্গে জেনিফারের বাগদানও সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বিয়ের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্রটির দাবি, জেনিফার ও উইলিয়াম বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। এক ভ্রমণের সময় উইলিয়াম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং জেনিফার তাতে সম্মতি জানান। এর পর থেকেই দুই পরিবার বিয়ের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে।

আরো পড়ুন
নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা

নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা

 

খবরে আরো বলা হয়েছে, খ্রিস্টান ধর্মীয় রীতি অনুসারে বিয়ে করতে পারেন এই যুগল। তবে বিয়ের তারিখ ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বিয়ের সম্ভাবনা থাকলেও, তা ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতেও হতে পারে বলে জানা গেছে।

ইতিমধ্যে বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠ অনেকেই এ বিয়ের বিষয়ে অবগত রয়েছেন বলে দাবি করা হচ্ছে। অভিনেতা রিতেশ দেশমুখ ও তার স্ত্রী জেনেলিয়া দেশমুখও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার উইংগেট। জনপ্রিয় টিভি সিরিজ ‘দিল মিল গয়ে’র শুটিং সেটে তাদের পরিচয় হয়। ২০১২ সালে বিয়ে করলেও দুই বছর পর বিচ্ছেদের পথে হাঁটেন তারা। পরবর্তী সময়ে ২০১৬ সালে বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন কর্ণ সিংহ গ্রোভার।

নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা

অনলাইন ডেস্ক
নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা
সংগৃহীত ছবি

বলিউডের দুই বোন কারিশমা কাপুর ও কারিনা কাপুর খানের মধ্যকার চমৎকার সম্পর্কের কথা সবারই জানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দুই বোন তাদের ভালোবাসার অটুট বন্ধন নিয়ে কথা বলেছেন। সেখানে বড় বোন কারিশমাকে মায়ের আসনে বসিয়ে কারিনা সস্নেহে দাবি করেছেন, কারিশমার নিজের সন্তানদের আগেও তিনি ছিলেন কারিশমার ‘প্রথম কন্যা’।

সাক্ষাৎকারে কারিনা কাপুর তার বোন কারিশমাকে (ডাকনাম ললো) ‘জাতির নয়নমণি’ বলে অভিহিত করেন। কারিনা একটি আবেগঘন অডিও বার্তায় বলেন, ‘ললোকে নিয়ে কিছু বলা আমার জন্য খুব কঠিন। তিনি শুধু একজন অসাধারণ মানুষই নন, একজন নিবেদিতপ্রাণ মা এবং অত্যন্ত পরিশ্রমী অভিনেত্রী। নব্বইয়ের দশকের সেই সুপারস্টার নায়িকাদের মতো আজও দেশের প্রত্যেক অভিনেত্রী ললোকে আদর্শ মানেন।’ কারিনা অকপটে স্বীকার করেন, কারিশমা তার জীবনে মায়ের মতো ভূমিকা পালন করেছেন এবং তাকে ছাড়া তাদের পুরো পরিবারই একদম দিশেহারা হয়ে পড়বে।

কারিনার এমন আবেগঘন বার্তার জবাবে কারিশমা কাপুর জানান, প্রিয়জনদের যত্ন নেওয়াটা সবসময়ই তার সহজাত প্রবৃত্তি এবং তিনি এটি মন থেকেই করেন। ‘রাজা হিন্দুস্তানি’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ক্যারিয়ার বা জীবনের যে পর্যায়েই তিনি থাকুন না কেন, পরিবার সবসময়ই তার কাছে অন্য সবকিছুর চেয়ে আগে এবং সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে।

পারিবারিক আলোচনার পাশাপাশি কারিশমা কাপুর বর্তমানে তার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘ব্রাউন’ নিয়ে বেশ আলোচনায় আছেন। ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পাওয়া এই সিরিজে তিনি ‘রিতা ব্রাউন’ নামের এক মদ্যপ ও চেইন-স্মোকার প্রাক্তন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন বার্তা

অনলাইন ডেস্ক
শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন বার্তা
সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পূর্ণিমা। সম্প্রতি চিত্রনায়িকা পূর্ণিমার শাবনূরকে নিয়ে দেওয়া একটি পোস্ট ফেসবুকে নেটিজেনদের আলোচনার জন্ম দিয়েছে।

রবিবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই পোস্টটি করেন পূর্ণিমা। পোস্টে শাবনূরের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও প্রকাশ করেন তিনি।

পোস্টের ক্যাপশনে পূর্ণিমা লিখেন, ‘‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ‘শাবনূর’ আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ। ২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজো আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি।’’

তিনি আরো লিখেন, ‘বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ। আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’

এদিকে ভিডিওতে দুই তারকাকে হাস্যোজ্জ্বল ও আন্তরিক পরিবেশে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পর থেকেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চলে গেলেন ‘বাইসাইকেল থিভস’-এর সেই শিশুশিল্পী এনজো | কালের কণ্ঠ