• ই-পেপার

নওশাবা আহমেদের ‘ত্রিবেণি’ মঞ্চস্থ হবে আজ

বিরতি কাটিয়ে ছোটপর্দায় ফিরছেন দেবচন্দ্রিমা

অনলাইন ডেস্ক
বিরতি কাটিয়ে ছোটপর্দায় ফিরছেন দেবচন্দ্রিমা
সংগৃহীত ছবি

বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে থাকার পর অবশেষে বিরতি কাটিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। ওটিটি এবং নিজস্ব ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার পর আবারও টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাকে। একটি হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।

টেলিভিশন দুনিয়ার অত্যন্ত চেনা মুখ দেবচন্দ্রিমা বাংলা ও হিন্দি—উভয় মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। ‘ফিতুর’ নামের একটি নতুন হিন্দি ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যেতে পারে তাকে। প্রজেক্টটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনো এর নায়ক চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাস থেকে এই ধারাবাহিকের শ্যুটিং শুরু হওয়ার কথা। তবে নতুন এই কাজ নিয়ে দেবচন্দ্রিমা নিজে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি।

এর আগে হিন্দি ধারাবাহিক ‘সুহাগান চুড়েল’-এ নিয়া শর্মা, আরাধ্য শর্মা ও জইন ইবাদ খানের মতো তারকাদের সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

সূত্র : আজতক বাংলা

নিজ গ্রামের ১৮০ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন বিজয় ও রাশমিকা

অনলাইন ডেস্ক
নিজ গ্রামের ১৮০ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন বিজয় ও রাশমিকা
সংগৃহীত ছবি

সরকারি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং তাদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে একটি বিশেষ বৃত্তি প্রকল্প চালু করেছেন জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও তার স্ত্রী অভিনেত্রী রাশমিকা মান্দানা। রবিবার (১৪ জুন) বিজয়ের বাবার পৈত্রিক গ্রাম তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের থুম্মানপেটে গিয়ে তারা এই উদ্যোগের সূচনা করেন। ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে এই অঞ্চলের ১৮০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হচ্ছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যাত্রার মুহূর্ত শেয়ার করে বিজয় লেখেন, ‘আমরা থুম্মানপেটের পথে, যেখানে আমার বাবার জন্ম। গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি একটি ছোট স্বপ্নের কথা ঘোষণা করেছিলাম—তেলেঙ্গানার আচামপেটের নবম ও দশম শ্রেণীর সব পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করা। এখানে ১৮০ জন শিশুর তালিকা দেওয়া হলো, যারা তাদের বাবা-মাকে গর্বিত করেছে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজয় বলেন, ‘আপনাদের এই বৃত্তি দেওয়াটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। নিজের গ্রাম দিয়ে শুরু করলাম, তবে ধীরে ধীরে আমার এই উদ্যোগ পুরো তেলেঙ্গানা জুড়ে ছড়িয়ে দিতে চাই। এটাই আমার স্বপ্ন।’ স্থানীয় বাসিন্দারা গ্রামীণ সরকারি স্কুলের প্রতিভা বিকাশের এই পদক্ষেপকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন।

অনুষ্ঠানে রাশমিকাও বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আজ আমি ‘দ্য দেবরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ভালো কাজ শুরু করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের শ্বশুরমশাইয়ের গ্রাম থেকে এটি শুরু করব। আজ আমি আপনাদের সামনে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়ে কথা বলতে পেরে খুবই উচ্ছ্বসিত।’ তিনি শিক্ষার্থীদের সাফল্য ও ব্যর্থতা—উভয়কেই মেনে নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানটির বেশ কিছু ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে রাশমিকাকে যত্নে বিজয়ের মুখের ঘাম মুছে দিতে দেখা যায়, যা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আবার একসঙ্গে দেখা যাবে এই তারকা দম্পতিকে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত তাদের পরবর্তী সিনেমা ‘রণবালী’ আগামী ১১ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা!

বিনোদন ডেস্ক
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা!
সংগৃহীত ছবি

একটি নতুন এসইউভি গাড়ি কেনার পর সেটিতে একাধিক ত্রুটি পাওয়ার অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিয়েছেন রাজস্থানের এক আইনজীবী। তবে আলোচনায় এসেছে অন্য একটি বিষয়—গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের পাশাপাশি বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে।

নিউজ এইটিনের প্রতিবেদন অনুযায়ী ভাইরাল হওয়া একটি পোস্টে বলা হয়েছে, কীর্তি সিং নামে ওই আইনজীবী প্রায় ২৪ লাখ রুপি ব্যয়ে একটি হুন্ডাই আলকাজার কেনেন। কিন্তু গাড়িটি ব্যবহারের শুরু থেকেই ইঞ্জিনের সমস্যা এবং গতি বাড়ানোর সময় শক্তি কমে যাওয়ার মতো বিভিন্ন ত্রুটি দেখা দেয় বলে তিনি অভিযোগ করেন।

দাবি অনুযায়ী, একাধিকবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে অভিযোগ জানানো হলেও সন্তোষজনক সমাধান পাননি তিনি। পরে বাধ্য হয়ে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন প্রতারণার শিকার হওয়া ওই আইনজীবী।

ভাইরাল পোস্টে আরো দাবি করা হয়েছে, মামলায় শুধু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই নয়, ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। 

পোস্টে বলা হয়েছে, ‘ভাবুন তো, একটা গাড়ি কিনে শেষ পর্যন্ত বিজ্ঞাপনের তারকাদের বিরুদ্ধেই মামলা করতে হচ্ছে।’

Shahrukh-Deepika

এই বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা বিতর্ক। গ্রাহকদের সঙ্গে প্রতারণার বিষয়ে একাংশের মত, জনপ্রিয় তারকারা যখন কোনো পণ্যের প্রচার করেন, তখন সেই পণ্যের প্রতি ভোক্তাদের আস্থা তৈরিতে তাদেরও ভূমিকা থাকে। তাই কিছু ক্ষেত্রে তাদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

অন্যদিকে অনেকেই মনে করছেন, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কোনো তারকাকে মামলায় অন্তর্ভুক্ত করা হলেও আদালত সেটিকে কীভাবে বিবেচনা করবেন, তা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার বিষয়। আবার কেউ কেউ পুরো ঘটনাটির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এবং অভিযোগগুলোকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন।

বেনজীর গ্রেপ্তারের খবরে পরীমনি কেন আনন্দিত?

অনলাইন ডেস্ক
বেনজীর গ্রেপ্তারের খবরে পরীমনি কেন আনন্দিত?
সংগৃহীত ছবি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই আলোচনায় নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। 

তবে দীর্ঘ বক্তব্য নয়, মাত্র একটি শব্দ লিখেই যেন তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে পরীমনি ক্যাপশনে লেখেন, ‘মজা।’ তার এই সংক্ষিপ্ত মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়।

বেনজীর-পরীমনি

অনেকের ধারণা, ২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পরীমনির জীবনে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গের কারণেই তিনি এমন প্রতিক্রিয়া জানিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে পরীমনি নিজে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

এদিকে অতীতে বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির মাহমুদ এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, সাবেক আইজিপি ও ঢাকা বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেনজীর আহমেদের সঙ্গে পরীমনির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 

একই সঙ্গে তিনি আরো দাবি করেন, বেনজীর আহমেদ বিনা ভোটে ক্লাবের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। তবে এসব বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর ভিন্ন অবস্থানও রয়েছে এবং সেগুলো আদালতে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে বিবেচিত নয়।

এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে দাবি করা হয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিস্তারিত ঘোষণা বা আইনি প্রক্রিয়ার পূর্ণ বিবরণ এখনো প্রকাশ্যে আসেনি।

বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপনসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। এর আগে তার এবং পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশও আদালত দিয়েছিলেন।

নওশাবা আহমেদের ‘ত্রিবেণি’ মঞ্চস্থ হবে আজ | কালের কণ্ঠ