• ই-পেপার

করোনার ক্রান্তিকাল

শাকিব-মাহিসহ শোবিজের অনেকেই পারিশ্রমিক কমিয়েছেন, কণ্ঠশিল্পীরা নারাজ!

বিয়ে করেছেন সেই শেখ সাদী, পাত্রী কে?

বিনোদন প্রতিবেদক
বিয়ে করেছেন সেই শেখ সাদী, পাত্রী কে?
সংগৃহীত ছবি

বিয়ে করেছেন তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। গত শুক্রবার পারিবারিকভাবে তার তাঁর আংটিবদল হয়েছে বলে নিজেই নিশ্চিত করেছেন এই গায়ক।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। 

তিনি বলেন, ‘আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু–আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁরা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তাঁরা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাঁদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তাঁর সঙ্গে আমার আংটিবদল হয়েছে।’

জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। গত শুক্রবার ঢাকার শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আংটিবদলের আয়োজন।

‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসা এই শিল্পী অভিনয়েও নাম লিখিয়েছিলেন। ‘শহরের নতুন অতিথি’ নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি। 

এছাড়া চিত্রনায়িকা পরীমনির ফেসবুকে পোস্ট করা ভিডিওতে একাধিকবার দেখা গেছে শেখ সাদীকে। এক মামলায় আদালতে পরীমনির জামিনদার হয়ে নতুনভাবে আলোচনায় আসেন তিনি। এরপর বিভিন্ন সময়ে পরীমনির সঙ্গে সম্পর্কের গুঞ্জনেও একাধিকবার শিরোনামে এসেছেন এই গায়ক।

চলে গেলেন টেলিভিশন কমেডির কিংবদন্তি

বিনোদন ডেস্ক
চলে গেলেন টেলিভিশন কমেডির কিংবদন্তি
সংগৃহীত ছবি

টেলিভিশন কমেডির ইতিহাসে অনন্য এক নাম জেমস বারোজ। ‘ফ্রেন্ডস’, ‘চিয়ার্স’, ‘ট্যাক্সি’ ও ‘উইল অ্যান্ড গ্রেস’-এর মতো কালজয়ী ধারাবাহিকের নির্মাতা শুক্রবার (স্থানীয় সময়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

মার্কিন গণমাধ্যম পিপলকে দেওয়া এক বিবৃতিতে জেমস বারোজের পরিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়, ‘তিনি আজ পরিবারের সদস্যদের সান্নিধ্যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ তবে তাঁর মৃত্যুর কারণ বা কোথায় তিনি মারা গেছেন, সে বিষয়ে পরিবার বিস্তারিত কিছু জানায়নি।

জেমস বারোজ এমন একজন নির্মাতা ছিলেন, যিনি টেলিভিশন কমেডিকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তাঁর নির্মাণে হাসির সঙ্গে উঠে এসেছে মানবিক সম্পর্ক, আবেগ ও জীবনের নানা বাস্তবতা। কয়েক দশকের ক্যারিয়ারে তিনি এক হাজারেরও বেশি টেলিভিশন পর্ব পরিচালনা করেন, যা বিশ্বজুড়ে কোটি দর্শকের কাছে আজও সমান জনপ্রিয়।

১৯৭৪ সালে ‘দ্য মেরি টাইলার মুর শো’-এর মাধ্যমে টেলিভিশন জগতে যাত্রা শুরু করেন বারোজ। এরপর ধীরে ধীরে তিনি সিটকম নির্মাণের অন্যতম সফল ও প্রভাবশালী পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পান।

তাঁর ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ‘চিয়ার্স’। জনপ্রিয় এই ধারাবাহিকের ২৭৩টি পর্বের মধ্যে ২৪৩টিই পরিচালনা করেছিলেন তিনি। 

নিজের স্মৃতিকথায় বারোজ লিখেছিলেন, একটি সফল কমেডির মূল শক্তি হলো শক্তিশালী চিত্রনাট্য, দক্ষ অভিনয় এবং শিল্পীদের পারস্পরিক রসায়ন। এই তিনের সমন্বয়েই তৈরি হয় সেই ‘ম্যাজিক মোমেন্ট’, যা দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকে।

১৯৪০ সালের ৩০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন জেমস বারোজ। তাঁর বাবা এব বারোজ ছিলেন খ্যাতিমান নাট্যকার। শৈশব থেকেই থিয়েটারের আবহে বেড়ে ওঠা জেমস পরবর্তীতে সেই শিল্পজগতেই নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলেন এবং টেলিভিশন কমেডিকে নতুন উচ্চতায় নিয়ে যান।

ক্যারিয়ারে একাধিকবার এমি পুরস্কারে সম্মানিত এই নির্মাতার মৃত্যুতে টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আমির খানের তৃতীয় বিয়েতে অতিথি থাকবেন কারা?

বিনোদন ডেস্ক
আমির খানের তৃতীয় বিয়েতে অতিথি থাকবেন কারা?
সংগৃহীত ছবি

জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন এই অভিনেতা। তবে তারকাদের ভিড়ে জমকালো আয়োজন নয়, বরং পরিবারের সদস্য ও হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ মানুষকে নিয়েই সম্পন্ন হবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, তাঁদের বিয়ে হবে একেবারে ব্যক্তিগত পরিসরে। এটি হবে একটি নিবন্ধিত (রেজিস্টার্ড) বিয়ে, যা অনুষ্ঠিত হবে তাঁর নিজ বাসভবনে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী আমির বলেন, ‘আমরা দুজনই বিষয়টিকে খুব সাধারণ রাখতে চাই। তাই বাড়িতেই ছোট পরিসরে রেজিস্টার্ড ম্যারেজ হবে।’

গত মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দেন আমির। সেখানেই তিনি তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন। 

পরে আরেক সাক্ষাৎকারে জানান, তাঁরা সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমরা একে অপরের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমার হৃদয়ে আমি অনেক আগেই তাঁকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি।’

গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুভিত্তিক একজন পেশাজীবী। ওয়েলনেস, বিউটি ও লাইফস্টাইল খাতে কাজ করেন তিনি। ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি গৌরীর আগের একটি বিয়ে থেকে এক ছেলে রয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তাঁদের সম্পর্ক নতুন মোড় নেয় এবং এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে বসবাস করছেন।

এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে রীনা দত্তের সঙ্গে তাঁর সংসারে জন্ম নেয় ছেলে জুনাইদ খান ও মেয়ে ইরা খান। পরে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাঁদের একমাত্র ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও কিরণ ও আমির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং যৌথভাবে সন্তানের দায়িত্ব পালন করছেন।

এদিকে ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে আপাতত অভিনয়ের কাজ থেকে কিছুটা বিরত রয়েছেন আমির। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, পরিচালক রাজকুমার হিরানির বহুল আলোচিত ‘থ্রি ইডিয়টস’-এর সম্ভাব্য সিক্যুয়ালে আবারও ফিরতে পারেন। 

গ্রেপ্তার হওয়া সেই ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়িকা ববি

বিনোদন প্রতিবেদক
গ্রেপ্তার হওয়া সেই ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়িকা ববি
সংগৃহীত ছবি

প্রতারণার একাধিক অভিযোগে গ্রেপ্তার হওয়া বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুঞ্জনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

শনিবার (২১ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন জানান, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনার খবর প্রকাশের পর কয়েকটি অনলাইন গণমাধ্যমে দাবি করা হয়, গ্রেপ্তার হওয়া ওই ব্যবসায়ী নাকি অভিনেত্রী ববির স্বামী। বিষয়টি নিয়ে শনিবার রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি বিবৃতি দেন ববি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘শনিবার বিকেল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করেছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে “কোথাও কথিত স্ত্রী”, “কোথাও স্ত্রী” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।’

ভুয়া তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামে পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।’

এদিকে সংবাদ সম্মেলনে এডিসি আল আমিন হোসাইন জানান, গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর গুলশান থানায় আবুল বাশারের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের হয়। এরপর থেকে তাকে একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা চালানো হলেও তিনি বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গুলশান-১ এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার এড়াতে আবুল বাশার বাসার ভেতরে থাকা একটি সুড়ঙ্গসদৃশ গোপন স্থানে লুকিয়ে ছিলেন। প্রায় ১৮ ঘণ্টার অভিযানের পর শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ইয়ামিন হক ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে চলতি বছরের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তছনছ’ সিনেমায়। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মুন্না খান।
 

শাকিব-মাহিসহ শোবিজের অনেকেই পারিশ্রমিক কমিয়েছেন, কণ্ঠশিল্পীরা নারাজ! | কালের কণ্ঠ