• ই-পেপার

আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-দীপিকা!

আইসিসির মাতৃত্বকালীন নীতির প্রশংসায় দীপিকা

অনলাইন ডেস্ক
আইসিসির মাতৃত্বকালীন নীতির প্রশংসায় দীপিকা
সংগৃহীত ছবি

নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মাতৃত্বকালীন নির্দেশিকার মন খুলে প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই উদ্যোগটিকে খেলাধুলার জগতে নারীদের জন্য একটি ‘যুগান্তকারী ও ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

বর্তমানে দীপিকা ও রণবীর সিং তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। মা হতে যাওয়া এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে আইসিসির নতুন এই নীতিমালার একটি খবর শেয়ার করে এর গুরুত্ব তুলে ধরেন। ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আইসিসি মূলত মা হওয়ার পর নারী ক্রিকেটারদের খেলায় ফেরার প্রক্রিয়া সহজ করতে এই আনুষ্ঠানিক নিয়ম চালু করেছে।

আইসিসি জানিয়েছে, সন্তান জন্মদানের পর একজন নারী ক্রিকেটার যেন সহজেই আবার মাঠে ফিরতে পারেন, সে জন্য এই নিয়ম তৈরি করা হয়েছে। এই নতুন নীতিমালার মূল বিষয়গুলো হলো চিকিৎসা ও মানসিক সেবা, ব্যক্তিগত পুনর্বাসন পরিকল্পনা, শিশু পরিচর্যা ও যাতায়াত সহায়তা, চুক্তির নিশ্চয়তা। ক্রিকেট কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—কোনো নারী ক্রীড়াবিদকে যেন মা হওয়া এবং নিজের ক্যারিয়ারের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বাধ্য হতে না হয়।

কাজের জায়গা নারীবান্ধব ও সুস্থ রাখা নিয়ে দীপিকা পাড়ুকোন সব সময়ই সোচ্চার। এর আগেও তিনি বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের মানসিক স্বাস্থ্য, আট ঘণ্টার সুনির্দিষ্ট কর্মঘণ্টা ও পারিবারিক সহায়তার মতো বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এবার খেলাধুলার জগতেও নারীদের অধিকার নিশ্চিত হওয়ায় তিনি এই উদ্যোগকে স্বাগত জানালেন।

আইসিসি মেডিকক্যাল অ্যাডভাইজরি কমিটির তৈরি করা এই কাঠামোটি ক্রিকেটের ইতিহাসে প্রথম এমন কোনো উদ্যোগ। এটি মোট ছয়টি ধাপে কাজ করবে, যা একজন খেলোয়াড়কে সুস্থ হয়ে ধীরে ধীরে মূল প্রতিযোগিতায় ফিরতে সাহায্য করবে। আইসিসি চায় মাঠের ভেতরে ও বাইরে উভয় জায়গাতেই যেন নারী খেলোয়াড়রা সমান সুযোগ পান।

সূত্র : গালফ নিউজ

নিজের ছবি দেখে নিজেকেই চড় মারতে চান অক্ষয় কুমার

অনলাইন ডেস্ক
নিজের ছবি দেখে নিজেকেই চড় মারতে চান অক্ষয় কুমার
সংগৃহীত ছবি

বলিউডে দীর্ঘ ৩৫ বছর পার করে ফেলেছেন অভিনেতা অক্ষয় কুমার। ১৯৯১ সালে ‘সৌগন্ধ’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করা এই অভিনেতা এক সময় বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের একজন ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু ছবি বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পুরনো দিনের কাজের কথা মনে করে তিনি বলেন, দশকের পর দশক ধরে কাজ করার পর যখন আমি নিজের পুরনো সিনেমাগুলো দেখতাম, তখন নিজেকে একটা চড় মারতে ইচ্ছে করত। কারণ, শুরুর দিকে আমি শুধু অ্যাকশন চরিত্রেই অভিনয় করতাম এবং কেউ ভাবতই না যে আমি অন্য কিছু করতে পারি।

এই একঘেয়েমি ভাঙতেই অক্ষয় নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেন। এরপর তিনি একে একে ‘ধারকান’, ‘হেরাফেরি’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘টয়লেট : এক প্রেম কথা’ ও ‘প্যাডম্যান’-এর মতো ভিন্নধর্মী ও সামাজিক সচেতনতামূলক ছবিতে অভিনয় করে দারুণ সফল হন।

অক্ষয় জানিয়েছেন, মা অরুণা ভাটিয়ার মৃত্যুর পর থেকেই তার সময়টা ভালো যাচ্ছে না। অন্যদিকে, ইন্ডাস্ট্রির অনেকের মতে, অক্ষয় এখন অভিনেতার চেয়ে ব্যবসায়ী বেশি এবং ছবির লাভ-ক্ষতি নিয়ে তার তেমন মাথাব্যথা নেই। তবে এত কিছুর পরও এই অভিনেতার মনে রয়ে গেছে এক বড় আক্ষেপ।

সিনেমায় আসার মূল কারণ নিয়ে খোলাখুলি কথা বলেছেন অক্ষয়। তিনি জানান, মূলত টাকা রোজগার করতেই তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। তবে ক্যারিয়ার এতটা দীর্ঘ হবে, তা তিনি ভাবেননি। তিনি বলেন, ‘আশা করি আরো অন্তত পাঁচ বছর কাজ করব। সত্যি বলতে, মৃত্যুর পাঁচ মিনিট আগে পর্যন্ত আমি কাজ করে যেতে চাই।’

অক্ষয় ভক্তদের জন্য সুখবর হলো, শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। অ্যাকশন ও কমেডি ঘরানার এই বহুল প্রতীক্ষিত ছবিটি আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সূত্র : এই সময়

পদ্ম সম্মাননা

রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পেলেন মাম্মুট্টি, অলকা

বিনোদন ডেস্ক
রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পেলেন মাম্মুট্টি, অলকা
সংগৃহীত ছবি

ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম পুরস্কার ২০২৬-এর দ্বিতীয় বিনিয়োগ (ইনভেস্টিচার) অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা গ্রহণ করলেন ভারতীয় চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের তিন বিশিষ্ট তারকা—মালয়ালম সুপারস্টার মাম্মুট্টি, কিংবদন্তি কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক এবং অভিনেতা আর মাধবন।

মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ সরকারের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পদ্মভূষণে সম্মানিত মাম্মুট্টি

এ সময় ৭৪ বছর বয়সী মাম্মুট্টিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। এ সময় দর্শকসারিতে উপস্থিত ছিলেন তাঁর ছেলে ও জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। বাবাকে সম্মাননা নিতে দেখে করতালিতে শুভেচ্ছা জানান তিনি।

চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা মাম্মুট্টি ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন। ১৯৮৯ সালে ‘ওরু ভাডাক্কান বীরগাথা’ ও ‘মাথিলুকাল’-এর জন্য প্রথমবার জাতীয় পুরস্কার জেতেন। পরে ‘বিদেয়ান’, ‘পোন্থান মাডা’ এবং ‘ড. বাবাসাহেব আম্বেদকর’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য আরও দুটি জাতীয় পুরস্কার অর্জন করেন।

President Droupadi Murmu confers the Padma Bhushan to actor Mammootty during the second civil investiture ceremony, at Rashtrapati Bhavan, in New Delhi, Tuesday, June 23, 2026. (PTI Photo/Kamal Kishore)(PTI06_23_2026_000277B) (PTI)

অলকা ইয়াগনিকের ঝুলিতে পদ্মভূষণ

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিকও এদিন পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। দীর্ঘ সংগীতজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। ‘খলনায়ক’ ছবির ‘চোলি কে পিছে’, ‘ধড়কন’-এর ‘দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে’, ‘হাম তুম’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’-এর ‘ঘুঙট কি আড় সে’ এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শিরোনাম গানসহ তাঁর অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে সমান জনপ্রিয়।

New Delhi: President Droupadi Murmu confers the Padma Bhushan to singer Alka Yagnik during the second civil investiture ceremony, at Rashtrapati Bhavan, in New Delhi, Tuesday, June 23, 2026. (PTI Photo/Kamal Kishore)(PTI06_23_2026_000281B) (PTI)

পদ্মশ্রী পেলেন আর মাধবন

অভিনেতা ও নির্মাতা আর মাধবনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সারিতা এবং ছেলে বেদান্ত। মাধবন মঞ্চে সম্মাননা নিতে উঠতেই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান পরিবারের সদস্যরা।

সম্মাননা গ্রহণের পর মাধবন বলেন, ‘আমি এটিকে শুধু একটি পুরস্কার হিসেবে দেখি না, এটি আমার জন্য একটি দায়িত্ব। এই সম্মানকে মর্যাদা, আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে বহন করার প্রতিশ্রুতি দিচ্ছি। এই স্বীকৃতির জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও সততা, বিনয় ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।’

New Delhi: Actor R Madhavan greets Prime Minister Narendra Modi during the second civil investiture ceremony, at Rashtrapati Bhavan, in New Delhi, Tuesday, June 23, 2026. (PTI Photo/Kamal Kishore)(PTI06_23_2026_000304B) (PTI)

তামিল, তেলুগু ও হিন্দিসহ একাধিক ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন মাধবন। সম্প্রতি তিনি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় অভিনয় করেন। এছাড়া ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় তাঁর। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করে।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মে অনুষ্ঠিত পদ্ম পুরস্কারের প্রথম বিনিয়োগ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়েছিল। দ্বিতীয় পর্বে চলচ্চিত্র, সংগীত, সাহিত্য, সমাজসেবা ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখা আরও বিশিষ্টজনদের হাতে আনুষ্ঠানিকভাবে পদ্ম সম্মান তুলে দেওয়া হয়।

স্বস্তিকা এখন নতুন দিদি

বিনোদন ডেস্ক
স্বস্তিকা এখন নতুন দিদি
সংগৃহীত ছবি

প্রায় দেড় দশক ধরে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর পরিচিত মুখ ছিলেন টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি। অনুষ্ঠানটির সঙ্গে তার নাম এতটাই জড়িয়ে গিয়েছিল যে অনেক দর্শকের কাছেই ‘দিদি’ মানেই ছিলেন রচনা। 

তবে এবার সেই অধ্যায়ের ইতি টেনে নতুন মৌসুমে সঞ্চালকের দায়িত্ব নিচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে স্বস্তিকাকে অনুষ্ঠানটির নতুন ‘দিদি’ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে জি বাংলা। শুধু সঞ্চালক বদলেই নয়, নতুন সিজনে অনুষ্ঠানটির ফরম্যাটেও আনা হয়েছে একাধিক পরিবর্তন।

এত দিন যেখানে চারজন প্রতিযোগী নিয়ে খেলা অনুষ্ঠিত হতো, সেখানে এবার একসঙ্গে অংশ নেবেন ১০ জন। যুক্ত হচ্ছে নতুন নতুন গেম সেগমেন্ট ও চমক। পাশাপাশি বদলানো হয়েছে সম্প্রচারের সময়ও। আগে বিকেলে প্রচারিত হলেও এবার থেকে পশ্চিমবঙ্গের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচার হবে অনুষ্ঠানটি। আগামী ২৯ জুন থেকে শুরু হবে নতুন মৌসুম।

কারও সঙ্গে কফি খেতে গেলেও লেখে ...

অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর কারণ জানাতে গিয়ে রচনা ব্যানার্জি বলেন, ‘আমার কাজের চাপ ছিল। তবে এটাও ঠিক, অনুষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত চ্যানেলের। সেই সিদ্ধান্তের ওপর আমার কিছু বলার নেই।’

তবে নতুন সঞ্চালক ও চ্যানেলের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন তিনি। রচনার কথায়, ‘ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা ব্যানার্জির বিকল্প কেউ হতে পারে। আমি সেটাই দেখার অপেক্ষায় আছি। এই শো আজ যে জায়গায় পৌঁছেছে, সেখানে আমারও অবদান রয়েছে।’

অন্যদিকে, স্বস্তিকা মুখার্জির আগমনকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। দীর্ঘদিনের জনপ্রিয় এই অনুষ্ঠানের নতুন রূপ, নতুন উপস্থাপনা এবং নতুন নিয়ম দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-দীপিকা! | কালের কণ্ঠ