• ই-পেপার

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

অনলাইন ডেস্ক
রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক রাত সাড়ে ১০টা পর্যন্ত) লালবাগ বিভাগের কিছু সড়ক সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

এদিনের নির্দেশনা : হোসেনি দালান ইমামবাড়ার উত্তর গেট→হোসেনি দালান মোড়→বকশী বাজার মোড়→বকশি বাজার (কল পাড়) মোড়→নল উমেশ দত্ত রোড→কারা সদর দপ্তর নতুন রাস্তা→চক বাজার থানার সামনে শাহী মসজিদ মোড়→চক বাজার মডেল থানা মোড়→চক-সার্কুলার রোড→চক বাজার শাহী মসজিদ→নূরাণী কোল্ড ড্রিংক্স→বেগম বাজার রোড→নাজিমুদ্দিন রোড→চাঁনখারপুল/নিমতলী ক্রসিং→হোসেনি দালান রোড হয়ে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক ভোর ৪টা পর্যন্ত) লালবাগ বিভাগের কিছু সড়ক সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

নির্দেশনা অনুযায়ী—হোসেনি দালান ইমামবাড়া→চাঁনখারপুল/নিমতলী ক্রসিং→নাজিমুদ্দিন রোড→জেল রোড→হাজী সেলিম টাওয়ার রোড→চক-সার্কুলার রোড→চক বাজার মডেল থানা মোড়→চক বাজার→থানার সামনে শাহী মসজিদ মোড়→কারা সদর দপ্তর নতুন রাস্তা→উমেশ দত্ত রোড→বকশি বাজার (কল পাড়) মোড়→বকশি বাজার লেন→হোসেনি দালান রোড হয়ে ভোর ৪টা হোসেনি দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।

আগামী শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

এর মধ্যে রয়েছে—হোসেনি দালান ইমামবাড়া→হোসেনি দালান রোড→বকশি বাজার লেন→আলিয়া মাদরাস মোড়→বকশি বাজার (কল পাড়) মোড়→উমেশ দত্ত রোড→উর্দু রোড মোড়→হরনাথ ঘোষ রোড→লালবাগ চৌরাস্তা মোড়→গোর-এ-শহীদ মাজার মোড়→এতিমখানা মোড়→আজিমপুর চৌরাস্তা মোড়→ইডেন কলেজ→নিউমার্কেট মোড়→মিরপুর রোড→ঢাকা কলেজ→সাইন্স ল্যাব মোড়→ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড→বিজিবি ৪ নং গেট→সাত মসজিদ রোড→ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।

এসময় নগরবাসী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করছে ট্রাফিক-লালবাগ বিভাগ।

ঢাকায় বৃষ্টি-তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
ঢাকায় বৃষ্টি-তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (২৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত বৃষ্টি বা বজ্র বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি হলেও আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকার বায়ুর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক বুধবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

যেসব মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ
সংগৃহীত ছবি

রাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন দারুসসালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুম।

তিনি জানান, টেকনিক্যাল মোড়ে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছে পুলিশ।

রাত সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে টেকনিক্যাল ক্রসিংয়ের আউটগোয়িং অংশ থেকে প্রায় ১০০ ফুট পশ্চিমে অতর্কিতভাবে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ | কালের কণ্ঠ