• ই-পেপার

সড়ক দুর্ঘটনা তদন্তে ট্রাফিক পুলিশকে সম্পৃক্ত করা দরকার : ডিএমপি কমিশনার

মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে তারা সড়কে অবস্থান নেন। এর ফলে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শ্রমিকদের অবরোধের ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

এ সময় গার্মেন্টস শ্রমিকরা ৭টি দাবি জানান। সেগুলো হলো—

১) গত মে মাসের বেতন।
২) ২০২৫ সালের ছুটির টাকা।
৩) ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।
৪) নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
৫) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
৬) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।
৭) শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

বৃষ্টি ঝরলেও ঢাকায় বাড়বে গরম

অনলাইন ডেস্ক
বৃষ্টি ঝরলেও ঢাকায় বাড়বে গরম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার বৃষ্টি হলেও গরম বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। 

নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় একই পরিবারের দগ্ধ চারজনই মারা গেছেন

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় একই পরিবারের দগ্ধ চারজনই মারা গেছেন
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন একই পরিবারের চারজনই মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ জুন) এক দিনে তিনজনের মৃত্যু হয়। এর আগে গত ১২ জুন পরিবারের আরেক সদস্য মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ জুন ভোরে মদনপুরের একটি বাসায় আগুন লাগার ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের মধ্যে হযরত আলী নামে এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও পরিবারের অপর চার সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

মৃতরা হলেন- আলী আহমেদ মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা (৩৫), ছেলে মো. সায়েম (১৯) এবং মেয়ে মিম (১৩)। এর মধ্যে গত ১২ জুন দুপুরে সুলতানার মৃত্যু হয়। পরে সোমবার ভোরে আলী আহমেদ মান্নান, সকাল পৌনে ১০টার দিকে সায়েম এবং রাত পৌনে ১১টার দিকে মিম মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে আলী আহমেদ মান্নানের শরীরের ৩৫ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, সায়েমের ৭৭ শতাংশ এবং মিমের ৪১ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের সবার অবস্থাই ছিল সংকটাপন্ন।

নিহত পরিবারের গ্রামের বাড়ি পূর্বধলা উপজেলার নেত্রকোনা জেলায়।

অগ্নিকাণ্ডের কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সড়ক দুর্ঘটনা তদন্তে ট্রাফিক পুলিশকে সম্পৃক্ত করা দরকার : ডিএমপি কমিশনার | কালের কণ্ঠ