চট্টগ্রাম পোস্টঅফিস কর্মচারী ইউনিয়নের আয়োজনে জিপিওতে অনুষ্ঠিত হল 'পোস্টঅফিস নাইট ২০১৪।' অনুষ্ঠানমালার মধ্যে ছিল সাধারণ সভা, 'ডাক বিভাগের অতীত বর্তমান ভবিষ্যত' শীর্ষক সেমিনার, র্যাফল ড্র, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেজবান। ইউনিয়নের সভাপতি সৈয়দ আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। এতে বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী। প্রতিবেদনের ওপর বক্তব্য রাখেন কাজী হারুন উর রশীদ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সাইফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ডাক বিভাগ পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল সৈয়দ আহামদ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল এ এস এম শফিউল আলম তালুকদার, ডিপিএমজি জেসমিন আকতার, সিনিয়র পোস্টমাস্টার মোহাম্মদ ইউছুপ, আরএম পিএলআই জামাল পাশা। সৈয়দ আহমদের সভাপতিত্বে ও মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠানে অনিমেষ দাশ, নুরুল আলম, আবু তাহের, মুজিবুর রহমান খান পাঠান, নুরুল আলম, নাছির আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। রাতে সঙ্গীতানুষ্ঠানে এস এম শফিউল আলম তালুকদার, মোহাম্মদ ফরহাদ, আদিনাথ ভট্টাচার্য তিলক চৌধুরীসহ আমন্ত্রিত শিল্পীরা গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি