• ই-পেপার

ফেনীতে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

মুন্সিগঞ্জে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রিফাত (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর বালাসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রিফাত ওই গ্রামের রহিম মৃধার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানা পুলিশ জানায়, যুবক রিফাতের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণ এবং ঘটনার ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হয়।

অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

বাঞ্ছারামপুরে ছাগল ব্যবসায়ীর বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাঞ্ছারামপুরে ছাগল ব্যবসায়ীর বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ
ছবি ভিডিও থেকে নেওয়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক ছাগল ব্যবসায়ীর অমানবিক কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম। ভিডিওতে দেখা গেছে, অতি মুনাফার আশায় পাইপ দিয়ে অতিরিক্ত পানি খাইয়ে একটি ছাগল মোটাতাজা করার দৃশ্য। আর এই ভিডিও’র জের ধরে নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযোগ উঠেছে কৃত্রিমভাবে ছাগলের ওজন বাড়ানোর।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশা গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গত বুধবার (২৪ জুন) সকালে উপজেলার রূপসদী বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাগল ব্যবসায়ী চাঁন বাদশা উপজেলার কড়ুইকান্দি গ্রামের মো. সাবুদ্দিনের ছেলে। ঘটনাটি অমানবিক উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে  জানা গেছে, বুধবার সকালে বিক্রির জন্য একটি ছাগল নিয়ে রূপসদীর বালুয়াকান্দি হাটে আসেন চাঁন বাদশা। আর তখনই রুপসদী ইউনিয়ন ভূমি অফিসের জনৈক কর্মচারী সাহসিকতার সঙ্গে ‘ছাগলটির ওজন বাড়াতে তিনি পাইপ দিয়ে জোর করে পানি খাওয়ানোর’ ভিডিওটি লাইভ ফেসবুকে প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি দুই পায়ের মাঝে ছাগলটির মুখ চেপে ধরে আছেন। এসময় আরেক ব্যক্তি পাইপ দিয়ে ছাগলটির মুখে পানি ঢালছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে চাঁন বাদশা আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

তবে চাঁন বাদশার ভাতিজা সাগর মিয়া (রাদেন) মোবাইল ফোনে জানান, তার চাচা গ্রাম থেকে ছাগল কিনে বাজারে বিক্রি করেন। মালিকানা বদলের পর অনেক সময় ছাগল খাবার খেতে চায় না। তাই অসুস্থ মনে হওয়ায় তাকে পানি খাওয়ানো হয়েছিল। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার কারণে সেদিন ছাগলটি বিক্রি করা যায়নি। বর্তমানে সেটি বাড়িতেই রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভিডিও ধারণকারী ওই ব্যক্তি কালের কণ্ঠকে বলেন, বিষয়টি আমার কাছে অমানবিক মনে হয়েছে। ছাগলটিকে যখন জোর করে নল দিয়ে পানি খাওয়ানো হচ্ছিল, আমি কষ্ট পেয়েছি। ভিডিও করায় ব্যবসায়ী আমাকে বিরত রাখতে হুমকি দেয়। আমার ছবি তুলে রাখে। আমি বাধা দিয়েছিলাম, আমার কথা শুনেনি।’

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ এ প্রতিনিধিকে  বলেন, বিষয়টি প্রথমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি।

অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এটা একেবারেই অমানবিক। অভিযুক্ত ব্যবসায়ী চান বাদশা ও তাকে সহায়তাকারীকে আইনের আওতায় আনা হবে।

এদিকে, ছাগলকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ রাত ১০টায় সাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন। তিনি বলেন, পুলিশের একাধিক টীম মূল আসামিকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে।

নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬
সংগৃহীত ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিগারেট খাওয়া কেন্দ্র করে বিরোধের জেরে ছররা গুলিতে ৬ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে গুলিবিদ্ধ ২ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়।

এর আগে শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দেওটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেদ ও রেদোয়ানসহ কয়েকজন যুবক একটি দোকান থেকে সিগারেট কিনে ধূমপান করছিল। এ সময় এলাকার কয়েকজন মুরব্বি তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে শুক্রবার রাত ৯টার দিকে দেওটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদের নেতৃত্বে একদল যুবক নাহিদ ও নাঈমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নাহিদ ও নাঈমসহ অন্তত ৬ জন ছররা গুলিতে আহত হন। আহতদের মধ্যে আশিক ও নাহিদকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন জানান, ধূমপান করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। এরই জেরে পরদিন রাতে এসে তারা গুলি চালায়। গুলিবিদ্ধদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে একজনের পেট ও ঊরুতে গুলি লাগায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাশেদসহ ১২ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
 

যমুনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
যমুনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মঈন নামের নবম শ্রেণির স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টায় কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের গরিলাবাড়ি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে।

নিহত মঈন (১৫) মাগুরার কাশিনাথপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। সে টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

জানা যায়, শুক্রবার দুপুরে ৮ জন বন্ধু যমুনা নদীর তীরে ঘুরতে যায় তারা। এ সময় তারা ফুটবল নিয়ে যমুনা নদীতে নামে। পরে নদীর বুকে স্রোতে তলিয়ে যায় মঈন। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরিদল শুক্রবার সাড়ে ১২টার দিকে উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পাননি। সন্ধ্যা ৭টায় ওই দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে শনিবার নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদলের উদ্ধার অভিযানে বিকাল সাড়ে ৫টার দিকে যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তফা কামাল জানান, শনিবার বিকাল সাড়ে ৫ দিকে যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করি।

যমুনা নদীর পূর্ব পাড় নৌ পুলিশ (ওসি)  কালাম খান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।