চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কাপড়ের দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট এলাকার জে আর রহমান মার্কেটের বিসমিল্লাহ ক্লথ স্টোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক আবদুর রহিম (৫১) বাদী হয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি জানান,শনিবার সকালে এসে দোকানের ভাঙা জানালা এবং ভেতরের অংশ অস্বাভাবিক দেখতে পান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান রাতে এক ব্যক্তি গোপনে দোকানে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’




