• ই-পেপার

মৌলভীবাজার

দলের অভ্যন্তরীণ কোন্দলে এনসিপি নেতাকে অপহরণের অভিযোগ

৬ মাস পর খোলা হল পাগলা মসজিদের ১৩ দানবাক্স, চলছে গণনা

অনলাইন ডেস্ক
৬ মাস পর খোলা হল পাগলা মসজিদের ১৩ দানবাক্স, চলছে গণনা

ছয় মাস পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩ দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টা থেকে চলছে বস্তায় টাকা বোঝাইয়ের  কাজ।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন। তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে ছয় মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও দুটি দানবাক্স।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭দিন পর মসজিদের দানবাক্সগুলো খুলে দানবাক্স থেকে ১১ কোটি ৭৮লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন শিবির নেতা

অনলাইন ডেস্ক
ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন শিবির নেতা

ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করেছেন বরিশাল মহানগরের সাবেক নেতা ডা. সাব্বির এলাহি। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের কাছে পদত্যাগপত্রও পাঠিয়েছেন তিনি।

ডা. সাব্বির এলাহি বরিশাল অঞ্চলের সদস্য। এর আগে তিনি ২০২৩-২৪ সেশনে পরামর্শ সভার সদস্য ছিলেন তিনি। একই সঙ্গে ২০২৪-২৫ সেশনে বরিশাল মহানগর ছাত্রশিবিরের বিজ্ঞান, প্ল্যানিং, ছাত্রকল্যাণ এবং স্পোর্টস সম্পাদকের দায়িত্ব পালন করেন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে অধ্যয়নকালে সেখানেও ছাত্রশিবিরের সভাপতি ছিলেন সাব্বির।

কেন্দ্রীয় সভাপতিকে পাঠানো পদত্যাগপত্রে ডা. সাব্বির এলাহি লিখেছেন, বর্তমানে কিছু সমস্যার কারণে ব্যক্তিগত ও সাংগঠনিক ভারসাম্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে গেছে। এ কারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

এ বিষয়ে জানতে চাইলে সাব্বির এলাহি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্রশিবিরে নতুন সমস্যার উদ্ভব হয়েছে। নতুন নতুন অনেকে সংগঠনে এসে বিভিন্ন বিষয় সৃষ্টি করছে। ক্যাডারভিত্তিক সিস্টেমটি সঠিকভাবে সমন্বয় করা হচ্ছে না। একটি ক্যাডারভিত্তিক সংগঠনের জন্য এগুলো মানানসই নয়। তাই মানিয়ে নেওয়া কঠিন হচ্ছিল। এ ছাড়া আরও বহু বিষয় রয়েছে। এজন্য চেয়েছিলাম ছুটি নিতে। কিন্তু সেটি না হওয়ায় আমি পদত্যাগ করেছি।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের দুই পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার কারণে আজ শনিবার (২৭ জুন) চট্টগ্রাম ও নাটোরের বেশ কিছু এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের তথ্য নিশ্চিত করেছে।

চট্টগ্রামের চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা চন্দনাইশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

এ সময় বিদ্যুৎবিহীন থাকবে মুনসেফ বাজার, বাদশা পাড়া, কেরানী বাড়ি, বৃষ্টি পুকুর পাড়, চৌধুরী মার্কেট, দেয়াং পাড়ার আংশিক অংশ, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান, ছগিরের দোকান, বদুরপাড়ার আংশিক এলাকা, জিয়া খাল, দুল্লভ পাড়া, কাজিপাড়া, চন্দনাইশ পৌরসভা, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, নোয়াপাড়া ও গাছবাড়িয়া এলাকা।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা জেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম–১ (বনপাড়া) উপকেন্দ্র এবং বড়াইগ্রাম–৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, গোপালপুর, চান্দাই, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক অংশ এবং নগর ইউনিয়নের কিছু এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সার্বিক সহযোগিতা কামনা করেছে।

পুকুরে মহিষের গোসল করা দেখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
পুকুরে মহিষের গোসল করা দেখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রাম দক্ষিণপাড়া এলাকায় পুকুরে মহিষের গোসল করা দেখতে গিয়ে রোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

শুক্রবার (২৬ জুন) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার বৈগ্রাম দক্ষিণপাড়ায় মহিষের গোসল করা দেখতে গিয়ে শিশু রোহান পুকুরে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রোহানকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে নিহত শিশু রোহান বৈগ্রাম দক্ষিণপাড়া এলাকার হারুন রশীদের ছেলে। হারুন রশীদ পেশায় একজন মুদি দোকানদার। 

বাবা হারুন রশীদ বাড়িতে দোকানের কাজে ব্যস্ত আর মা বাড়িতে গৃহিণীর কাজ করছিল। এরমধ্যে শিশু রোহান বাড়ি থেকে বাহির হয়ে খেলতে খেলতে পুকুর পাড়ে গিয়ে মহিষের গোসল করা দেখতে থাকে। অসাবধানতাবসত শিশু রোহান পুকুরে পড়ে ডুবে যায়।

বৈগ্রাম গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. মশিউর রহমান বকুল পরিবারের বরাত দিয়ে জানান,  দুপুর প্রায় ১২টার দিকে বৈগ্রাম দক্ষিণপাড়া ভাত ভঙ্গা কবরস্থান পুকুরে মহিষের গোসল করাচ্ছিল জনৈক ব্যক্তি। শিশু রোহান মা-বাবার অজান্তে বাড়ি থেকে বাহিরে এসে খেলতে খেলতে চলে যায় কবরস্থান পুকুর পাড়ে। সেখানে দাড়িয়ে থেকে মহিষের গোসল করা দেখতেছিল। 

অসাবধানতাবশত শিশু রোহান পুকুরে পড়ে ডুবে যায়। মা-বাবা অনেক খোঁজার পরে জানতে পারে কবরস্থান পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখেছে শিশু রোহানকে। মুহূর্তে সেই পুকুরে গিয়ে শিশু রোহানকে খুঁজতে শুরু করে বাবা হারুন রশীদ। পরে শিশু রোহান পানিতে ডুবে যাওয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিতে শুরু করে বাবা। স্থানীয়রা তার চিৎকার শুনে দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশু রোহানকে মৃত ঘোষণা করেন। 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানা যায়,  দুপুর ১টার দিকে পুকুরে পড়ে ডুবে যাওয়া এক শিশুকে নিয়ে আসে হাসপাতালের জরুরি বিভাগে। তবে ধারণা করা হচ্ছে পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়েছে।