• ই-পেপার

বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার

কসবায় রেলস্টেশনে হামলার অভিযোগে আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কসবায় রেলস্টেশনে হামলার অভিযোগে আটক ১
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে হামলার অভিযোগে সুমন নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২১ জুন) সকালে তাকে আটক করা হয়।

জানা গেছে, হামলার ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। আটক কসবা উপজেলার গোপীনাথপুর  ইউনিয়নের মধুপুর গ্রামের রওশন মিয়ার ছেলে। এ ছাড়া তিনি ব্রাজিলের সমর্থক বলেও খবর পাওয়া গেছে।

জানা গেছে, সুমনের বিরুদ্ধে লোকোমোটিভের (ইঞ্জিন) সামনে মাছের পোনা নিয়ে আসা এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠে। সুমন নামে ওই যুবক এ নিয়ে শফিকুর রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্টেশন মাস্টারের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি টেলিফোন সেট, সিগন্যালিং-সংক্রান্ত যন্ত্রাংশসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ভাঙচুর করা হয়। ঘটনার পর স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন দেখা দেয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে থানা পুলিশ সেখানে যায়। তিনিও সেখানে যাচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশনে হামলা, ব্রাজিল সমর্থক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশনে হামলা, ব্রাজিল সমর্থক আটক
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার গায়ে ব্রাজিলের জার্সি পরা ছিল। ঘটনার কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

রবিবার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে। আটক সুমন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রওশন মিয়ার ছেলে।

এ সময় লোকোমোটিভের (ইঞ্জিন) সামনে মাছের পোনা নিয়ে আসা এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠে। সুমন নামে ওই যুবক এ নিয়ে শফিকুর রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্টেশন মাস্টারের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

পাশাপাশি টেলিফোন সেট, সিগন্যালিং-সংক্রান্ত যন্ত্রাংশসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ভাঙচুর করা হয়। ঘটনার পর স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন দেখা দেয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তিনিও সেখানে যাচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শৈলকুপায় বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
শৈলকুপায় বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের
সংগৃহীত ছবি

ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকালে উপজেলার বরদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বরদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করছিলেন যশোরের চুরামন কাটি এলাকার বাসিন্দা ট্রাকচালক আব্বাস হোসেন (৪২)। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ মর্গে রয়েছে।’

নবীগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

মাল্টিমিডিয়া রিপোর্টার
নবীগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত
ছবি: কালের কণ্ঠ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহেল মিয়া কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।

এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের আন্দোলনের কারণে এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ জানায়, অটোরিকশাচালক সোহেল চা খাওয়ার জন্য আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় মহাসড়কের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী মাছবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রাকটি আটক করে এ ঘটনার প্রতিবাদে আউশকান্দি এলাকায় শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’