• ই-পেপার

ড. খন্দকার মারুফ

বিএনপি ক্ষমতায় থাকলে সবাই নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে

ছোট সোনামসজিদ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ছোট সোনামসজিদ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক পূরাকীর্তি গৌড়ের ছোট সোনামসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেসেন। বুধবার (১৭ জুন) সকালে সস্ত্রীক তিনি সোনামসজিদ এলাকায় পৌঁছে মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।  

এ সময় তিনি মসজিদ চত্বরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের সমাধিও পরিদর্শন করেন। পরে তিনি মসজিদের অদূরে অবস্থিত সুলতানি আমলের অনন্য নিদর্শন, ঐতিহাসিক তোহাখানা ও বিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক শাহ নেয়ামতুল্লাহ (স.)-এর মাজার এলাকা ঘুরে দেখেন।

এরপর সোনামসজিদ স্থলবন্দর এলাকা, সোনামসজিদ সীমান্ত এলাকা এবং সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেন তিনি। ইমিগ্রেশন কার্যক্রম এবং ইমিগ্রেশনে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক যাত্রীদের জন্য পরিচালিত হেলথ স্ক্রিনিং সংক্রান্ত একটি প্রকল্প সম্পর্কে জেনে নেন। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপির কনফারেন্স রুমে বিজিবি কর্তৃক আয়োজিত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসনলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এসময় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহা. শাহজাহান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

মোংলায় কুমিরের আক্রমণে নারী জেলে নিহত

মোংলা প্রতিনিধি
মোংলায় কুমিরের আক্রমণে নারী জেলে নিহত
প্রতীকী ছবি

মোংলার সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে এক নারী জেলে নিহত হয়েছেন। 

বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬ টার দিকে তার লাশ উদ্ধার করে সহযাত্রী নারী জেলেরা। 

পঞ্চাশোর্ধ সেলিনা বেগম উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, বুধবার বিকেলে সুন্দরবনের শ্যালা নদীর লঞ্চ ঘাট এলাকায় নেট জাল টেনে মাছ ধরছিল জেলে সেলিনা বেগম। এ সময় তার সাথে আর দুই নারী জেলে সহযাত্রী ছিল। তখন হঠাৎ একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়।

তিনি আরো জানান, সহযাত্রী অপর দুজন কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাতের একপর্যায়ে সেলিনাকে ছাড়াতে সক্ষম হন। তবুও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় নি। 

ময়মনসিংহে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত
প্রতীকী ছবি

ময়মনসিংহ নগরের কলেজ রোড এলাকায় একটি নির্মীয়মাণ ভবন থেকে পড়ে দুজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম মাসুদ (৩০), অপরজনের নাম এখনও জানা যায়নি। 

স্থানীয় সূত্রে আরো জানা যায়, কলেজ রোড এলাকায় একটি বহুতল ভবনের লিফট স্থাপনের কাজ করার সময় নিহত এ দুই শ্রমিক আটতলা থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ভবন নির্মাণ কাজের সুবাদে তারা ময়মনসিংহে বসবাস করছিলেন।

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ প্রবাসীর মরদেহ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ প্রবাসীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিখোঁজের একদিন পর কাউছার মিয়া (৩৫) নামে প্রবাসফেরত এক ব্যক্তির টেঁটাবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (১৭ জুন) দুপুরে নরসিংদীর মাধবদী থানার জিতরামপুর এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাউছার মিয়া রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও এলাকার শাহ আলমের ছেলে। তিনি তিন মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন। তিনি আলাল মুন্সির অনুসারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সির অনুসারীদের মধ্যে মঙ্গলবার (১৬ জুন) ভোরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকেই কাউছার নিখোঁজ ছিলেন। পরদিন বুধবার দুপুরে নরসিংদীর মাধবদী থানার জিতরামপুর এলাকার মেঘনা নদী থেকে  তার টেঁটাবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, সংঘর্ষের সময় টেঁটাবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর প্রতিপক্ষের লোকজন তার মরদেহ নদীতে ভাসিয়ে দেয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, নিলক্ষা ইউনিয়নের সংঘর্ষের ঘটনার পর থেকে নিখোঁজ থাকা কাউছার মিয়ার মরদেহ মাধবদী থানার চরাঞ্চলের মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ।

তিনি আরো বলেন, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।