• ই-পেপার

বাস থেকে ৫৯ বোতল ‘এস্কাফ’ উদ্ধার, আটক এক

মঠবাড়িয়া

আলুবোঝাই ট্রাক নিয়ে সেতু ভেঙে পড়ল খালে

আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ স্থানীয় শিক্ষার্থীসহ যাত্রীদের দুর্ভোগ

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
আলুবোঝাই ট্রাক নিয়ে সেতু ভেঙে পড়ল খালে
পিরোজপুরের মঠবাড়িয়া সাফা বন্দরের দেবীপুর এলাকায় আলুবোঝাই একটি ট্রাক নিয়ে মঙ্গলবার রাতে বেইলি সেতুটি ভেঙে খালে পড়ে। ছবি: কালের কণ্ঠ

পিরোজপুরের মঠবাড়িয়া সাফা বন্দরের দেবীপুর এলাকায় আলুবোঝাই একটি ট্রাক নিয়ে একটি বেইলি সেতু ভেঙে পড়েছে খালে। গতরাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর মঠবাড়িয়া-পাথরঘাটা-চরখালী আঞ্চলিক মহাসড়কের ১২ রুটে  সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিধ্বস্ত সেতুর দুই পাশে দূরপাল্লার বাসসহ বহু যানবাহন আটকা পড়ে। এতে দুই পাশে গাড়িচালক ও শিক্ষার্থীসহ যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিধ্বস্ত সেতুর পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি স্থায়ী পাকা সেতুর নির্মাণকাজ চলমান থাকায় পাশের পুরনো বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল করছিল। তবে কয়েকবছর ধরে সেতুটি চরম ঝুঁকিতে ছিল।   

সুমন বেপারী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, সেতুটি ভেঙে পড়ায়  মঠবাড়িয়া-পাপথরঘাটা-চরখালী আঞ্চলিক মহাসড়কের ১২ রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দূরপাল্লার যাত্রী ও স্থানীয়দের গাড়ি থেকে নেমে খেয়ায় পার হতে হচ্ছে। কোনো পণ্য পরিবহন করা যাচ্ছে না। এমনকি জরুরি রোগী পরিবহনের পথও বন্ধ হয়ে গেছে। 

ওই বাসিন্দা জানান, প্রতিদিন এ আঞ্চলিক মহাসড়ক সড়ক দিয়ে  মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাক, পিকআপ ভ্যানসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে। এছাড়া ঢাকা, চট্রগ্রাম, খুলনা, বরিশালসহ দেশের জেলায় দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার বলেন, বেইলি সেতুটি পুরনো। এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। কিন্তু ট্রাকটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ওজনের আলু থাকায় সেতু ভেঙে পড়ে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী মো. রাসেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়েছে। এতে আঞ্চরিক মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক করতে বিধ্বস্ত সেতুটি দ্রুত সংস্কার ও বিকল্প ব্যবস্থার জন্য কাজ শুরু করা হয়েছে।

রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক
রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘট্নায় আহত হয়েছেন আরো ৩ জন। বুধবার (১০ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে রাজশাহীর খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন— কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁর মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

আরো পড়ুন
ক্রীড়া উন্নয়নে নতুন মাইলফলক, বসুন্ধরা স্পোর্টস সিটিতে বাস্কেটবল রেফারি ও টেবিল অফিশিয়ালস ক্লিনিক অনুষ্ঠিত

ক্রীড়া উন্নয়নে নতুন মাইলফলক, বসুন্ধরা স্পোর্টস সিটিতে বাস্কেটবল রেফারি ও টেবিল অফিশিয়ালস ক্লিনিক অনুষ্ঠিত

 

পুলিশ জানায়, খাড়ইল মিলঘর এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন মারুফ। এ ছাড়া আরো চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান, দুর্ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার পিংগুলিয়া গ্রামের রেলমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামনা বেগম উপজেলার তেলিছড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী। তিনি সকালে নিজ বাড়ি থেকে মেয়ে ও জামাতার বাড়ি পিংগুলিয়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর আলম মিয়া এবং পারিবারিক সূত্রে জানা যায়, কামনা বেগম পিংগুলিয়া গ্রামে তার জামাতা ফায়েক মিয়ার বাড়িতে যাচ্ছিলেন। পথে রেললাইন পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন
রাজবাড়ীতে হাম উপসর্গে হাসপাতালে ১১ শিশু, মোট আক্রান্ত ৩১৯

রাজবাড়ীতে হাম উপসর্গে হাসপাতালে ১১ শিশু, মোট আক্রান্ত ৩১৯

 

পরে স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে তার জামাতা ফায়েক মিয়াকে খবর দেন। স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে কাশিয়ানী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

রেলওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

রাজবাড়ীতে হাম উপসর্গে হাসপাতালে ১১ শিশু, মোট আক্রান্ত ৩১৯

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে হাম উপসর্গে হাসপাতালে ১১ শিশু, মোট আক্রান্ত ৩১৯

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে নতুন করে আরো ৫ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালটিতে মোট ১১ জন শিশু চিকিৎসাধীন।

বুধবার (১০ জুন) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে এ পর্যন্ত সর্বমোট ৩১৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান জানান, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩১৯ শিশু সদর হাসপাতালে এসেছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে ৩১৩ জন রোগী ভালো হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ১১ জন রোগী সদর হাসপাতালে ভর্তি।