• ই-পেপার

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

যশোরে মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরে মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড

যশোরের অভয়নগরে গাঁজা সেবনের দায়ে মাসুদ মোল্যা (৪০) নামে এক মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড ও ১০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন।

আরো পড়ুন

বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক থেকে বিশ্বমঞ্চে জয়িতা

বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক থেকে বিশ্বমঞ্চে জয়িতা

 

দণ্ডপ্রাপ্ত মাসুদ মোল্যা উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার নুর ইসলাম মোল্যার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশে গাঁজা সেবনের দায়ে মাসুদ মোল্যা নামে এক মাদকসেবীকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

আরো পড়ুন

ভোটের দায়িত্বে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা

ভোটের দায়িত্বে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা

 

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বাস থেকে ৫৯ বোতল ‘এস্কাফ’ উদ্ধার, আটক এক

নড়াইল সংবাদদাতা
বাস থেকে ৫৯ বোতল ‘এস্কাফ’ উদ্ধার, আটক এক

নড়াইল সদর উপজেলার হাতির বাগান এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শহিদ হোসেন (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক শহিদ হোসেন যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আরো পড়ুন

মারা গেছেন প্রখ্যাত তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা

মারা গেছেন প্রখ্যাত তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা

 

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল- যশোর মহাসড়কের হাতির বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি আসনের নিচে রাখা কার্টন সন্দেহজনক মনে হলে সেগুলো খুলে দেখা হয়। পরে কার্টুনের ভেতর থেকে ৫৯ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শহিদ হোসেনকে আটক করা হয়।

আরো পড়ুন

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা

 

পুলিশ আরো জানায়, উদ্ধার হওয়া ‘এস্কাফ’ নেশাজাতীয় পানীয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক পুলিশসহ সদর থানা পুলিশ বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল পেনসিডিলসদৃশ ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে  শহিদ নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে। 

লাইনচ্যুত ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক
লাইনচ্যুত ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহে লাইনচ্যুত ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনকে উদ্ধার করতে যাওয়া রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন কালের কণ্ঠকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি সকাল ৮টা ৫৫ মিনিটে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধার করতে যাওয়া রিলিফ ট্রেনও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘আমরা দ্রুত ট্রেন দুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

ডিবি পুলিশের অভিযান, গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ডিবি পুলিশের অভিযান, গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে পৃথক অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

গ্রেপ্তাররা হলেন- জীবন মিয়া (২৩), মো. শান্ত (২১), আল আমিন (২৫), সোহেল (২৮) ও সবুর হোসেন (৪৪)।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর ও চরকুতুব এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জীবন মিয়া ও শান্তকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে, পৃথক আরেকটি অভিযানে নবাবগঞ্জের কোমরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আরো ১ কেজি গাঁজাসহ আল আমিন, সোহেল ও সবুর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং পরে আদালতে পাঠানো হয়েছে।