• ই-পেপার

এবার কোরবানির ঈদের আকর্ষণ দিনাজপুরের ‘সম্রাট’

পুকুরে ভেসে ছিল দুই ভাইয়ের মরদেহ

টাঙ্গাইল প্রতিনিধি
পুকুরে ভেসে ছিল দুই ভাইয়ের মরদেহ
সংগৃহীত ছবি

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে প্রাণহানি ঘটেছে দুই ভাইয়ের। রবিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন– ওই গ্রামের বজলুর রহমানের ছেলে মোবাসির হোসেন (৭) ও আবু বকর (৫)।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে তাদের মা সন্তান প্রসব করেছেন। রবিবার সকাল থেকে দুই ভাই নিখোঁজ ছিল। দুপুরের দিকে মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আলী আকবর বলে হাসপাতাল থেকে নিহতদের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, ‘তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।’
 

নাদিয়া পাঠান

ক্ষমতার মোহ নয়, কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকতে চাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ক্ষমতার মোহ নয়, কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকতে চাই
ছবি : কালের কণ্ঠ

‘দায়িত্ব কিংবা পদ-পদবির ক্ষমতা যখন পেয়ে বসে, মানুষ তখন তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে। আর যখন আঁকড়ে ধরে রাখতে চায়, তখন কালের স্রোতে তাকে ভেসে যেতে হয়, তার অস্তিত্বও থাকে না। তাই ক্ষমতার মোহ নয়, বরং কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকতে চাই।’

রবিবার (১৭ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় এক কর্মসূচিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদিয়া পাঠান পাপন এসব কথা বলেন।

নাদিয়া পাঠান পাপন জানান, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি মনোনীত ৩৬ জন নারী সংসদ সদস্যের মতবিনিময় রয়েছে। এরপর থেকে থেকে তিনি সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। 

আরো পড়ুন
৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু

৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু

 

তিনি আরো জানান, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মহানগর বিএনপির কমিটিতে এখন তিনি আছেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তাকে যে ১১টি সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি প্রতিটি সংসদীয় আসনের বিশেষ করে সমাজের অবহেলিত নারী ও শিশুদের উন্নয়নে কাজ করে যাবেন।

এদিন সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাদিয়া পাঠান। পরে তিনি ফারুকি পার্কস্থ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নাদিয়া পাঠান। তারপর দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

নীলফামারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

নীলফামারী সংবাদদাতা
নীলফামারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর
ছবি : কালের কণ্ঠ

নীলফামারীতে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মাবিয়া আক্তার (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার নীলফামারী-দেবীগঞ্জ সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙা বাগানবাড়ি এলাকার আনিসুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী থেকে পঞ্চগড়গামী ‘আশিকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে যাত্রী মাবিয়া আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিরোজপুর

জমতে শুরু করেছে দীঘিরজান বাজার

এবার ছোট গরুর চাহিদা বেশি দাম ৪০ হাজার থেকে ২ লাখ

পিরোজপুর প্রতিনিধি
জমতে শুরু করেছে দীঘিরজান বাজার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পিরোজপুরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার বিভিন্ন হাটে এখন বাড়ছে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়।

জেলার নাজিরপুর উপজেলার দীঘিরজান বাজারে সকাল থেকেই দেখা মিলছে গরু ও ছাগল নিয়ে আসা খামারি ও ব্যবসায়ীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাট হয়ে উঠছে মুখর।

হাট ঘুরে দেখা গেছে, এখনো পুরোপুরি কেনাবেচা শুরু না হলেও ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকে পরিবার নিয়ে হাটে এসে পশু দেখে দরদাম যাচাই করছেন। বিক্রেতারাও পশু সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।

দীঘিরজান বাজারে এবার বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি দেখা যাচ্ছে। হাটে বর্তমানে ৪০ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত দামের গরু উঠছে। এছাড়া ছাগলের দাম আকার ও জাতভেদে ১০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। 

গরুর হাটে আসা ক্রেতা নাজিরপুরের কৃষক মো. আব্দুর রহমান বলেন, ‘এখনই কিনছি না। কয়েকটা হাট দেখে দাম যাচাই করছি। তবে এবার ছোট গরুর দাম তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে।’

দীঘিরজান বাজারের গরু বিক্রেতা মো. জয়নাল মিয়া বলেন, এবার গরুর খাবারের দাম বেড়েছে। খামার মালিকরা তাই গরুর দামও কিছুটা বেশি দাবি করছে। তবে ভারতীয় গরু কম এলে আমরা ভালো দাম পাব।

হাটে আসা কয়েকজন গরু ব্যবসায়ী জানান, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে বেচাকেনা। ক্রেতারা শেষ সময়ের আগে ভালো পশু কিনতে চান। তাই তারা এখন হাট ঘুরে যাচাই করছেন। অন্যদিকে বিক্রেতাদের আশা, এবার স্থানীয় খামারিদের পশুর চাহিদা ভালো থাকবে। 

পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার সিকদার বলেন, এ বছর জেলায় ছোট-বড় মিলিয়ে মোট ২৪টি পশুর হাট বসবে। এসব হাট ঘিরে ইতোমধ্যে জেলার খামারিদের মধ্যেও উৎসবের আমেজ দেখা দিয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, কোরবানির গরুর হাট নিরাপদ ও নির্বিঘ্ন করেতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সেই সঙ্গে হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।