• ই-পেপার

পাবনা

বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল শ্রমিকের

যশোরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

যশোর অফিস
যশোরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
ফাইল ছবি

যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা আওয়ামী যুবলীগের সভাপতিও ছিলেন।

শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শহর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে কোতয়ালি থানায় হস্তান্তর করে। 

গ্রেপ্তার মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী শহরের ২৬১/১ লোন অফিসপাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘ডিবি পুলিশ মোস্তফা ফরিদ আহমেদকে গ্রেপ্তার করেছে। পরে তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে নাশকতার চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।’

গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক শীর্ষ নেতা আত্মগোপনে চলে গেলেও মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী নিজ বাড়িতে অবস্থান করছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এছাড়া, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে সহযোগিতা করতেন বলেও অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার (১৭ মে) সকালে র‍্যাব-১১ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের ‘১০ তলা’ এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এসময় এশিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা সোহেল রানাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার কুমিল্লার সদর দক্ষিণ থানার জঙ্গলপুর এলাকার শাহাজাহানের ছেলে।

র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘গ্রেপ্তারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’

অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ছবি: কালের কণ্ঠ

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক আতাউস সামাদ আতু নামের এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৬ মে) বিকেলে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আতাউস সামাদ আতু দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে ভারতে থাকা তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াতের কার্ড দিতে যান আতাউস সামাদ আতু। এসময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বিএসএফ সদস্যরা তাকে বোনের বাড়ি থেকে আটক করে।

পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়। এর ধারাবাহিকতায় শনিবার বিকেল ৫টার দিকে সীমান্ত এলাকায় উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে বিজিবি সদস্যরা তাকে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সন্ধ্যার দিকে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়া এক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না : সাইয়েদ আব্দুল্লাহ

পাবনা প্রতিনিধি
চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না : সাইয়েদ আব্দুল্লাহ
ছবি: কালের কণ্ঠ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ বলেছেন, ‘কারিগরি শিক্ষার সম্প্রসারণ ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব দূর করা হবে। কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের সন্তান।’

শনিবার (১৬ মে) বিকেলে পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
 
তিনি বলেন, ‘নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা হবে এবং নারীদের কিভাবে কর্মক্ষেত্রে নিয়ে আসা যায় সে কাজ করা হবে। সুখে দুখে আমাকে সব সময় পাশে পাবেন। আহত-নির্যাতিত, অবহেলিত মানুষের পাশে থাকতে চাই। ধর্মকে পুঁজি করে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না।’

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদুজ্জামান রিপনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সালাহ উদ্দিন খান, পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকার, কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, সদস্যসচিব মনির আহম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব প্রমুখ।