নারায়ণগঞ্জের মাদকবিরোধী এক অভিযানে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) দুপুর ১ টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন

ফের বিয়ে করলেন সেই সুবাহ, পাত্র কে?

আহতরা র‍্যাব কর্মকর্তারা  হলেন— মাহি, ইব্রাহিম ও নজিবুল। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় র‍্যাব কর্মকর্তা নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, দুপুরে তিনজন র‍্যাব কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে তথ্য সংগ্রহের জন্য শহরের বয়ালিয়া খাল এলাকায় যায়। এ সময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত র‍্যাব কর্মকর্তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে তিনজন র‍্যাব কর্মকর্তা আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

দেশে কোথাও লোডশেডিং নেই, দাবি মন্ত্রীর

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান কালের কণ্ঠকে জানান, তিনজন র‍্যাব কর্মকর্তা তথ্য সংগ্রহের জন্য গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে।