<p style="text-align: justify;">ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আহসান হাবিব (২৬) নামের নিখোঁজ এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সকালে উপজেলার শুড়া গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।</p> <p style="text-align: justify;">নিহত হাবিব ওই গ্রামের গোলাম রসুলের ছেলে।</p> <p style="text-align: justify;">স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন হাবিব। স্বজনরা রাতভর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার ভোরে স্থানীয়রা মাঠের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেয়।</p> <p style="text-align: justify;">ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’</p>