• ই-পেপার

এনজিওর ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার

কুমিল্লায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কুমিল্লার নাঙ্গলকোটে খালার বাড়ি থেকে ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) সিএনজিচালিত অটোরিকশা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাচালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার রাত ৯টায় নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মোল্লা বাড়ির জয়নাল আহম্মদের ছেলে অটোরিকশাচালক রিয়াজ মোল্লা (২১) ও অষ্টগ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ফয়েজ আহমেদ (২৬)।

পুলিশ জানায়, গত সোমবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার শুভপুর গ্রামে খালার বাড়ি থেকে সাতবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠে ওই শিক্ষার্থী। পথিমধ্যে বক্সগঞ্জ ইউনিয়নের বোড়রা গ্রামে পৌঁছালে অটোরিকশাটি নষ্ট হয়ে গেছে বলে জানায় চালক রিয়াজ মোল্লা। পরে সে কৌশলে ওই কিশোরীকে অন্য একটি অটোরিকশায় তুলে দেয়।

কিছুদূর যাওয়ার পর ‘জাকিরের ট্যাক’ নামক স্থানে পৌঁছালে চালক রিয়াজ তার বন্ধু পরিচয় দিয়ে ফয়েজ আহমেদকে অটোরিকশায় তোলে। এরপর কিশোরীকে ফেনীর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে এবং ভয়ভীতি দেখিয়ে চৌদ্দগ্রামের পদ্ময়াসহ বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকে। রাত গভীর হলে তারা তেতৈয়া গ্রামের জাফরের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় ওই কিশোরীকে। সেখানে ফয়েজ আহমদ, রিয়াজ মোল্লা ও আকরাম মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে কিশোরীর জবানবন্দি নেয় এবং তাকে ফেনীতে তার মায়ের কাছে পৌঁছে দেয়। পরে কিশোরী বিস্তারিত জানালে তার মা বুধবার (১৭ জুন) সকালে ঘটনাস্থলে এসে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চান।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভিকটিমের ডিএনএ ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ আটক
সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি রাজিব হোসেন সেতুকে (৩২) আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক আসামি সেতু উপজেলার পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল পাকশী ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি। পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সেতু বিএনপির পাবনা জেলার আহবায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের হয়ে পাকশি ইউনিয়নে অবস্থিত সরকারি, বেসরকারি অফিস, ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান, ঈশ্বরদী ইপিজেডে অস্ত্রবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি ও সরকারি বাসাবাড়ি দখল ও মাদকের কারবার করে আসছিল। 

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় আটক সেতুর নিকট হতে ১টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এবিএম মনিরুল ইসলাম জানান, আটককৃত আসামি রাজিব হাসান সেতু ২০১৫ সালে (৪ অক্টোবরে) পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের উপ- সহকারী পরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। সে দীর্ঘদিন ধরে পাকশী সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদক ইয়াবার কারবার করে আসছিল।

সেতুকে বর্তমানে ঈশ্বরদী থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে জ্যোতি কর্মকার নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঝিলিম ইউনিয়নের পাওয়েল গ্রামের নয়ন কর্মকারের মেয়ে।

স্থানীয়, হাসপাতাল ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) সন্ধ্যায় নিজ বাড়িতেই শিশুটির ডান পায়ে সাপে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদেরকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, শিশুটিকে  সাপে কাটার বেশ কিছুক্ষণ পর মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রথমে তাকে গ্রাম্য ওঝার কাছে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গোলাম লুৎফল হাসান ও গ্রাম পুলিশ আব্দুল জলিল বলেন, নিজ বাড়িতে শিশুটিকে সাপে কাটার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। ওই এলাকায় সাপের উপদ্রব রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে বলেও জানান চেয়ারম্যান।

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে সাথী (৩৮) নামের এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মো. জনি (৪০) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৭ জুন) বিকেলে বন্দরে উপজেলার ঝাউতলা এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উপজেলার ঝাউতলা এলাকার একটি বাসায় এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ফ্ল্যাটের ভেতর থেকে গলা কাটা অবস্থায় সাথীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তার স্বামী জনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সাথী ও তার স্বামী জনি প্রায় ৫ বছর ধরে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। জনি স্থানীয়ভাবে একটি সেলুনে কর্মচারী হিসেবে কাজ করতেন।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, মাত্র ১২ দিন আগে সাথীর এক মেয়ের বিয়ে হয়েছে। এ ছাড়া তার ১৬ বছর বয়সী একটি ছেলে রয়েছে। সে স্থানীয় এলাকায় কাজ করে।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

তিনি আরো জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।