<p style="text-align: justify;">স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার বদ্ধপরিকর। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান উপায়।</p> <p style="text-align: justify;">শনিবার (২৫ এপ্রিল) সকালে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।</p> <p style="text-align: justify;">তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্যেও অসংখ্য প্রতিভা লুকিয়ে আছে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমেই সেই প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পাবে।</p> <p style="text-align: justify;">উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া সংগঠক, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করেন।</p>