<p style="text-align: justify;">গোপালগঞ্জে বাস-ইজিবাইকের সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p style="text-align: justify;">নিহত শিশু সামিউল আলিম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।</p> <p style="text-align: justify;">গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে শহরতলীর আড়পাড়ার দিকে যাচ্ছিল ইজিবাইকটি। এ সময় ফকিরকান্দি এলাকায় ইজিবাইকটি মোড় ঘোরানোর সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থাক্কা দেয়। এতে ইজিবাইকের চালক ইয়াসিন মোল্লার শিশুপুত্র ছিটকে গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।<br />  </p>