নাটোরের নলডাঙ্গায় এক হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান উপজেলার পীরগাছা বাজারে অভিযান পরিচালনা করেন।

উদ্ধার জ্বালানি তেলের মধ্যে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রল রয়েছে। এ ঘটনায় মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের মালিক মো. মুকুল হোসেনকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জব্দ জ্বালানি তেল ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় সাধারণ মোটরসাইকেল চালক ও কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হয়। এসময় নলডাঙ্গা থানা পুলিশ সহযোগিতা করেন।

নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।