জামালপুরের মেলান্দহ উপজেলায় সাত বছর বয়সী এক ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগে আলমগীর (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের বাকাই এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলমগীর ওই একই এলাকার বাসিন্দা মাহাম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার বিকেল ৩টার দিকে শিশুটি আলমগীরের দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় নিজের দোকান থেকে আরো বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরের ভেতরে ডেকে নেয় আলমগীর। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত আলমগীরকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানায়, আলমগীরের বিরুদ্ধে এর আগেও এমন ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’