কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনায় জড়িত মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে শাহপরীরদ্বীপ ও সাবরাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম। আটকরা হলেন- মো. ইসমাইল (৩০), মো. ফারুক (৩৫) ও ইব্রাহিম (৩৪)।

আরো পড়ুন

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিবিদ্ধ ৪

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনায় জড়িত পাচারকারী চক্রকে চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে শাহপরীরদ্বীপ ও সাবরাংয়ের মুন্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের নানা প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। এ কাজে তারা অর্থের বিনিময়ে লোকজন সংগ্রহ ও পাচারের সঙ্গে যুক্ত ছিলেন।

ওসি সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হচ্ছে। একই সঙ্গে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।