কুমিল্লার লাকসামে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. দেলোয়ার হোসেন (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামের মো রুহুল আমিনের ছেলে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ওই আসামীকে গ্রেপ্তার এবং কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেন ২০২২ সালের একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দীর্ঘ বছর ধরে ওই যুবক পালিয়ে থাকার পর অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত পৌনে ৩টায় পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের ব্যাংক রোড থেকে তাকে গ্রেপ্তার করেন।
এই ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, যুবককে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। এ ক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা রয়েছে।





