<p style="text-align: justify;">বাসে অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমানসহ সাবেক ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গতকাল রবিবার (৮ মার্চ)  দিবাগত রাত ২ টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।</p> <p style="text-align: justify;">আটকরা হলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর হোসেন রিজু, দ্য রেড জুলাইয়ের আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির, অপরজনের নাম জানা যায়নি।</p> <p style="text-align: justify;">বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা।</p>