• ই-পেপার

তথ্য গোপন করে পরীক্ষকের দায়িত্বে প্রধান শিক্ষক

কাগতিয়া দরবারে আশুরা মহফিল

অনলাইন ডেস্ক
কাগতিয়া দরবারে আশুরা মহফিল

কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফে শোহাদায়ে কারবালা স্মরণে ৭৪তম আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

তিনি বলেন, মহররমের দশম দিন আশুরা নামে পরিচিত। এই দিনেই ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক, নির্মম ও নির্দয় ঘটনার সাক্ষী হয় পৃথিবীবাসী। প্রিয় নবী (দ.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইনকে (রা.) ফোরাত নদীর তীরে শহীদ করা হয়। এর মাধ্যমে প্রমাণিত হয়, যুগে যুগে যারাই আল্লাহ ও রসুল (দ.)-এর পথে থাকবে তারাই বিভিন্নভাবে আঘাতের শিকার হবে। কারবালার আদর্শ অর্জিত হয় ত্যাগ ও কোরবানির মধ্য দিয়ে।

মাহফিলে সভাপতিত্ব করেন মুনিরীয়া যুব তবলিগ কমিটির মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল প্রমুখ।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে গণপিটুনি

অনলাইন ডেস্ক
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে গণপিটুনি

বগুড়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মসজিদের ইমামের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মহানগরীর সবুজবাগ এলাকায় আবদুল আলিম (৪২) নামের ওই ইমামের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়ি ঘেরাও করে ওই ইমামকে গণপিটুনি দিয়েছেন।

অভিযুক্ত আবদুল আলিম বগুড়া মহানগরীরর সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদরাসার শিক্ষক। নির্যাতনের শিকার শিশুটি ওই মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাদরাসা ছুটি হলেও পরিবারের কেউ শিশুটিকে আনতে যাননি। এ সময় মাদরাসার শিক্ষক আবদুল আলিম শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যান। সেখান থেকে একই এলাকার নিজের বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি পরিবারের কাছে ফিরে ঘটনা খুলে বললে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকালে তারা ইমামের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করেন। তখন এলাকার বিপুল সংখ্যক বিক্ষুব্ধ নারী ও পুরুষ তাকে বেধড়ক মারপিট ও পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও লাঞ্ছিত হন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, অনেক কষ্টে জনতার হাত থেকে ইমামকে রক্ষা করে থানায় এনেছি।  তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ শুক্রবার (২৬ জুন) টানা ছয় ঘণ্টা ঢাকা জেলার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নে পাগলা রেলস্টেশন এলাকায় নির্মিতব্য সেতুর পাশে গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে।

এ জন্য আজ শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ছয় ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সীগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তাই গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

বাবা হারানোর ৭ বছর পর মা-তিন বোন খুন, একা হয়ে গেলেন সিফাত

লক্ষ্মীপুর প্রতিনিধি
বাবা হারানোর ৭ বছর পর মা-তিন বোন খুন, একা হয়ে গেলেন সিফাত
সিফাত, তার মা ও তিন বোনের একসঙ্গে তোলা ছবি

১৮ বছর বয়সী জুনায়েদ ইসলাম সিফাত ছোটবেলা থেকেই বাবা-মায়ের আদরের সন্তান। তার চোখের সামনেই দরিদ্র বাবা কামাল হোসেন রাত-দিন খাটুনি খেটেছেন। ২০১৯ সালে বৃষ্টির মধ্যে হকার বাবা হাড়ি-পাতিলসহ সিলভার সামগ্রী নিয়ে গ্রামে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান। এরপর মা আর বোনরাই বাবার আদরের স্থান পূরণ করেন। কষ্ট লাঘব আর নিজেদের পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য একটি প্রতিষ্ঠানে চাকরি নেন সিফাত। সবমিলিয়ে ভালোই যাচ্ছিল তাদের দিনকাল।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক ঘাতক সিফাতের তিন বোনসহ মাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এতে নিষ্ঠুর পৃথিবীতে সিফাতের আর কেউ নেই। এখন হাউমাউ করে কাঁদছেন সিফাত। সিফাত রায়পুর সরকারি ডিগ্রি কলেজে এইচএসসিতে পড়েন।

সিফাতের জন্মস্থান কুমিল্লার হোমনা হলেও বাবা জীবিকার তাগিদে ১০-১২ বছর আগে লক্ষ্মীপুরের রায়পুরে আসেন। এরপর ডাকাতিয়া নদীর পাড়ে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সন্তানদের পড়ালেখা শিখিয়ে ভালো মানুষ করার তাগিদ নিয়ে ছুটে চলতেন বাবা। এজন্য কষ্ট হলেও স্ত্রী, তিন মেয়ে আর সিফাতের আবদার রক্ষা করতেন। নাওয়া-খাওয়া ভুলে রাতদিন পরিশ্রম করতেন, এমনই জানালেন প্রতিবেশীরা।

ঘাতক তিন বোনসহ সিফাতের মাকে কুপিয়ে হত্যা করে। তবে কী কারণে এ ঘটনা- তা নিশ্চিতভাবে জানাতে পারেননি কেউ।

নিহতরা হলেন সিফাতের মা শাহিনুর বেগম (৩৮), বড় বোন সায়মা আক্তার (২১), মেজো বোন ইকরা আক্তার (১৭) ও ছোট বোন শিফা আক্তার (৯)। এ ছাড়া গণপিটুনিতে অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদারও (২৮) মারা গেছেন। অন্তর নোয়াখালী সুবর্ণচর এলাকার কার্তিক মজুমদারের ছেলে। তিনি রায়পুরের ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী ছিলেন। 

সিফাতের বন্ধু ওমর ফারুক রনি বলেন, সিফাতরা ভাই-বোন সবাই খুব মেধাবী। লেখাপড়ার প্রতি তাদের অনেক আগ্রহ ছিল। বাবা হাড়খাটুঁনি পরিশ্রম করতো, শেষ তো বিদ্যুৎস্পর্শে মারা গেছে। কুমিল্লায়ও তাদের আপন বলতে কেউ নেই। পরিবারটি এখন শেষ হয়ে গেছে।

সিফাত বলেন, আমার মা, বোনদের কী অপরাধ? কেন তাদেরকে এভাবে মেরে ফেলা হয়েছে? আমি এখন কাদের নিয়ে বেঁচে থাকব? দুনিয়াতে আমার কেউ নেই বলেই হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি।

রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, সিফাত আমাদের ব্যবসা-প্রতিষ্ঠানে চাকরি করেন। ৮ হাজার টাকা বেতনে তিনি ৭-৮ মাস আগে যোগ দেন। সকালে তিনি কাজে বাসা থেকে বের হন। সবার সহযোগিতা নিয়ে লেখাপড়াসহ পরিবারটি ভালোভাবেই চলছিল। তার পরিবারের সদস্যদের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।

এদিকে দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি প্রত্যক্ষদর্শী, ভাড়াটিয়াসহ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকবছর ধরে শাহীনুর তার সন্তানদের নিয়ে দেনায়েতপুর এলাকায় ডাকাতিয়া নদীরপাড়ে ভাড়া বাসায় থাকেন। ২০১৯ সালে তার স্বামী হকার মো. কামাল বিদ্যুৎস্পর্শে মারা যান। এরপর থেকে ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহীনুর ওই বাসায় বসবাস করে আসছেন। সকালে তিন মেয়েসহ শাহীনুরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক অন্ততকে গণপিটুনি দেয়।

বাড়ির মালিক ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলার পর লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক জানান, ঘাতক অন্তর তার স্ত্রীসহ প্রায় দেড় বছর ঘটনাস্থলে ভাড়া বাসায় থাকতেন। প্রায় ৭-৮ মাস আগে তিনি বাসা ছেড়ে চলে যান। হয়ত পূর্ব পরিচিত হওয়ায় সকালে অন্তর এ বাসায় আসেন। এরপর তিনি এ ঘটনা ঘটান। রাণী নামের এক প্রতিবেশী অন্তরকে ওই বাসায় দেখে এখানে আসার কারণ জানতে চান, তখন অন্তর বলেন তিনি পানির পাইপ ঠিক করতে এসেছেন। রাণী এটা বিশ্বাস না করে কলাপসিবল গেট আটকে দিয়ে স্থানীয়দের খবর দেন। তিনি পদক্ষেপটি না নিলে ঘটনাটি হয়ত উদ্‌ঘাটন হতো না।

তথ্য গোপন করে পরীক্ষকের দায়িত্বে প্রধান শিক্ষক | কালের কণ্ঠ