• ই-পেপার

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, গোলাগুলি

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

অনলাইন ডেস্ক
হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা ভেতরের রাস্তা থেকে মহাসড়কে উঠার সময় দ্রুতগতির একটি ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও এক নারী যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পাঠায়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হিমেলের দুই চোখ হারানোর ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলা সদরের গাড়াইল ও বাইমহাটী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন, উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও গাড়াইল এলাকার রেজাউল করিমের ছেলে উপজেলা ছাত্রলীগের আহ্বয়ক কমিটির সদস্য আব্দুর রাব্বি সাদ। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৌর সদরের বাইমহাটী বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা এবং গাড়াইল এলাকার রেজাউল করিমের বাসা থেকে আব্দুর রাব্বি সাদকে আটক করা হয়। পরে গোড়াই লালবাড়ি এলাকার হিমেলের মা নাসিমা বেগমের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আরো পড়ুন

দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে অন্যদের সঙ্গে হিমেলও আহত হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, হিমেলের দুই চোখ অন্ধ হয়ে গেছে। এ ঘটনায় একই বছরের ৭ অক্টোবর টাঙ্গাইলের আদালতে ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন হিমেলের মা নাসিমা বেগম।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার তদন্তে নাম আসায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের টাঙ্গাইলের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

পীরগঞ্জে মাদককারবারির বাড়ি ভাঙচুর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জে মাদককারবারির বাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেহেদী হাসান সবুজ নামে এক মাদককারবারির বাড়ি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া সাহাপাড়া গ্রামের মফিজউদ্দীনের ছেলে মেহেদী হাসান সবুজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার কারণে যুব সমাজ ধ্বংসের দারপ্রান্তে পৌঁছেছে। তাকে মাদক ব্যবসা ছাড়ার জন্য একাধিকবার বলা হয়। কিন্তু সবুজ তা ছাড়েনি। বাধ্য হয়েই এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাড়ির লোকজন পালিয়ে যায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, সবুজ একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

উল্লেখ্য ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএিনপির সভাপতি জাহিদুর রহমান সম্প্রতি এক সভায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসা ছাড়ো, না হয় এলাকা ছাড়ো। তা না হলে মাদককারবারিদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে। এরপর থেকে জনতা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন। 

যশোরে মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরে মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড

যশোরের অভয়নগরে গাঁজা সেবনের দায়ে মাসুদ মোল্যা (৪০) নামে এক মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড ও ১০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন।

আরো পড়ুন

বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক থেকে বিশ্বমঞ্চে জয়িতা

বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক থেকে বিশ্বমঞ্চে জয়িতা

 

দণ্ডপ্রাপ্ত মাসুদ মোল্যা উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার নুর ইসলাম মোল্যার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশে গাঁজা সেবনের দায়ে মাসুদ মোল্যা নামে এক মাদকসেবীকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

আরো পড়ুন

ভোটের দায়িত্বে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা

ভোটের দায়িত্বে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা

 

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, গোলাগুলি | কালের কণ্ঠ