• ই-পেপার

ব্রাহ্মণবাড়িয়া

‘টিস্যু চাওয়াকে’ কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

ঠাকুরগাঁও প্রতিনিধি
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে মাটিবাহী একটি বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় শিবা রাণী (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে পৌর শহরের উমরাডাঙ্গী সড়কে জামায়াতে ইসলামী কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের একমাত্র মেয়ে এবং চাপোড়-পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে কোচিং শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিল শিবা রাণী। পথে জামায়াতে ইসলামী কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক্টর তার সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয়রা ধাওয়া করে ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেন। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক্টর ও চালককে থানায় নিয়ে যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, দুর্ঘটনার পর ট্রাক্টর ও এর চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা‌ গ্রহণের প্রক্রিয়া চলছে।

খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা
খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে মো. হুসাইন অরিন নামে (৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন)  বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার  দৌড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। 

মৃত হুসাইন অরিন কোটচাঁদপুর পৌর শহরের আমজাদ হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাসা থেকে আমজাদ হোসেন ছেলেকে নিয়ে সুয়াদি গ্রামে দাদির বাসায় বেড়াতে যান। বিকেলে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় অসাবধানতায় হুসাইন অরিন বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। খেলার সাথীরা তাকে দেখতে না পেয়ে পরিবারকে জানালে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হুসাইন অরিনকে মৃত ঘোষণা করেন। 

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট বড়ুয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ফায়ার স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে তার খণ্ডিত মরদেহ আমাদের একটি ইউনিট উদ্ধার করেছে। নিহত ব্যক্তির গায়ে নীল রঙের গেঞ্জি পরনে লুঙ্গি ছিল। ট্রেনে কাটা পড়ে লোকটির দেহ কোমর থেকে বিছিন্ন হয়ে গেছে। নিহতের বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে। রেলওয়ে থানা পুলিশকে ঘটনা জানানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন কালুরঘাট সেতু পার হয়ে আসার পথে এক ব্যক্তি কাটা পড়ে নিহত হয়েছেন। ট্রেনটি ৪টা ৩৮ মিনিটের সময় গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

ফরিদপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের চরভদ্রাসনে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মিন্টু পাট্টাদার (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু পাট্টাদার গাজিরটেক ইউনিয়নের পাট্টাদার গ্রামের জামিল পাট্টাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের বাবলাতলা এলাকায় একটি মাদরাসার পাশে বালু ফেলে যাওয়ার সময় রেজিস্ট্রেশনবিহীন একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মিন্টু পাট্টাদারের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ঢালে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে চরভদ্রাসন থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর ট্রাকচালক আবির হোসেনকে (২১) আটক করেছে পুলিশ। তিনি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার বড় মাধবপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। দুর্ঘটনায় জড়িত বালুবাহী ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ট্রাকচালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‘টিস্যু চাওয়াকে’ কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫ | কালের কণ্ঠ