• ই-পেপার

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার ১৬

সিরাজদিখান

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি
নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৮
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এয়ারপোর্টগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, টঙ্গীবাড়ী এলাকা থেকে ছেড়ে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চালকের অসাবধানতা ও নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়িটি সড়কের পাশে খালে পড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মমতাজ বেগম (৩৫), গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামে। এ ঘটনায় আরো ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

রাজবাড়ী

ডিমের দামে বড় পতন, ডজন কত?

রাজবাড়ী প্রতিনিধি
ডিমের দামে বড় পতন, ডজন কত?
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ীতে গত এক সপ্তাহ ধরে ডিমের বাজার দর কমেছে। গত সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায়  বিক্রি হলেও সপ্তাহের শেষ দিকে ডিমের দাম কমে ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর ৩০টির এক ট্রে বিক্রি হচ্ছে ২৯০/ ৩০০ টাকায়। যা বিক্রি হচ্ছিল ৩৫০ টাকায়।

আকারভেদে ডিমের দাম ডজনে ২৪ টাকা কমে বর্তমানে বিক্রি ১২০ টাকা ডজন। প্রতি পিচ ডিমে ২ টাকা পর্যন্ত কমেছে। প্রতি ১০০ পিচ ডিমে ২০০ টাকা আর এক হাজার ডিমে ২ হাজার টাকা পর্যন্ত কমেছে।

ব্যবসায়ীরা জানান, বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি ও অতিরিক্ত গরমের কারণে ডিমের বিক্রি কিছুটা কমে যাওয়ায় বাজার দর কমেছে।

ক্রেতারা জানান, ডিমের বাজার দর এখনো বেশি। আরো কমার দরকার। ডজন ১০০ টাকার বেশি হলে নিম্নআয়ের মানুষের জন্য সমস্যা।

ব্যবসায়ীরা জানান, বাজারে ডিমের সরবরাহ বেশি ও গরমের কারণে বিক্রি কিছুটা কমে যাওয়ায় ডিমের বাজার দর কমেছে। এতে সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা ভালো হয়েছে।

ঝিনাইদহে মাদকসহ গ্রেপ্তার ১

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে মাদকসহ গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান মিজান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে পৌর এলাকার নদীপাড়ায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক মিজান কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়ার নদীপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুন) রাত ১১টার দিকে কালিগঞ্জ থানার একটি চৌকস দল আড়পাড়ার নদীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারি মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ​মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার মিজানকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালিগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ‘কালিগঞ্জকে মাদক মুক্ত করতে আমাদের মাদকবিরোধী অভিযান প্রতিনিয়তই চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে ১০ ইয়াবাসহ মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

মেঘালয়সহ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি

সিলেটের তিন জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

স্থায়ী থাকতে পারে তিন-চার দিন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের তিন জেলায় আকস্মিক বন্যার শঙ্কা
ফাইল ছবি।

ভারতের মেঘালয়সহ বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাত চলছে। এর প্রভাবে আগামী তিন-চার দিনের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায়  নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে এই তিন জেলার বিভিন্ন অংশে আকস্মিক বন্যার প্রবল শঙ্কা দেখা দিয়েছে। 

তবে এ বন্যা তিন-চার দিনের বেশি স্থায়ী হবে না বলে আশাবাদ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সেন্টার (বিডাব্লিউডিবি) ও ভারতীয় আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণে এমনটি দেখা গেছে। 

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে ২৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রেকর্ড করা হয় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত। 

আবহাওয়া সংক্রান্ত ভারতীয় ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় প্রদেশে মাঝারি-ভারী থেকে ভারী এবং আগামী তিন-চার দিনের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীগুলোর পানি বেড়েছে। আগামী তিন দিন ধরে পানিবৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এই সময় সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে। 

এদিকে, সিলেট বিভাগের সারিগোয়াইন ও জাদুকাটা নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন ধরে পানিবৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এছাড়া বেড়েছে মনু, ধলাই ও খোয়াই নদীর পানি। তবে আগামী তিন দিনে এসব নদীর পানির স্তর একই জায়গায় থাকতে পারে। এসময় খোয়াই নদী হবিগঞ্জ জেলায় সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। 

পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্য বিশ্লেষণ করে  দেখা গেছে, সিলেটের বেশিরভাগ নদীর পানিই বাড়ছে। সোমবার (১৫ জুন) ভোর ৬টার তুলনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পানি বাড়ে। এর মধ্যে কানাইঘাটে সুরমা নদীর পানি ভোর ৬টার তুলনায় দুপুর ১২টায় শূন্য দশমিক ৪ সেন্টিমিটার; সিলেটে সুরমা নদীর পানি ভোর ৬টার তুলনায় বিকেল ৩টায় শূন্য দশমিক ২৯ সেন্টিমিটার, বিয়ানীবাজারের শেওলায় কুশিয়ারা নদীর পানি ভোর ৬টার তুলনায় বিকেল ৩টায় শূন্য দশমিক ১৩ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার শূন্য দশমিক ২ সেন্টিমিটার, শেরপুরে কুশিয়ারার শূন্য দশমিক ৫ সেন্টিমিটার, জৈন্তাপুরের সারিঘাটে সারিগোয়াইন নদীর পানি শূন্য দশমিক ১৪ সেন্টিমিটার, জাফলংয়ে পিয়াইন নদীর পানি শূন্য দশমিক ৮ সেন্টিমিটার, গোয়াইনঘাটে সারিগোয়াইন নদীর পানি শূন্য দশমিক ১৮ সেন্টিমিটার এবং কানাইঘাটে লোভাছড়ায় লোভা নদীর পানি শূন্য দশমিক ১৩ সেন্টিমিটার বাড়ে। তবে এখনো সবগুলো পয়েন্টে নদীর পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে।

বন্যার শঙ্কার কথা নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সেন্টার সোমবার সকালে জানায় আগামী এক সপ্তাহে বাংলাদেশের বৃষ্টিপাতের চেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে মেঘালয়ের পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হবে। এতে আগামী তিন দিন পর  সিলেটের সব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পার।’ 

তবে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা থাকলেও আশাবাদ ব্যক্ত করে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এখন পর্যন্ত তথ্য অনুযায়ী নদ-নদীতে পানি বাড়লেও তা তিন চার দিনের বেশি স্থায়ী থাকবে না বলে আশা করা যাচ্ছে।’

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার ১৬ | কালের কণ্ঠ