তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার পর রাজশাহী-চিলাহাটি চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হয়।

আরো পড়ুন

সেন্ট মার্টিন দ্বীপ দখলের দাবিটি ভুয়া

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুর নামক স্থানে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর দুইটি চাকা লাইনের বাইরে এসেছে। এখনো উদ্ধার কাজ চলছে।

তিনি আরো বলেন, এটিই রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন। ফলে আজ সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ আছে। রাজশাহী অভিমুখে আসা ট্রেনগুলোও পথে আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।