• ই-পেপার

মাতৃভূমি রক্ষা করব, না হয় শহীদ হবো : শিবির সেক্রেটারি

নেত্রকোনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০
সংগৃহীত ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছে। আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাসকা ইউনিয়নে মাসকা বাজার, আলমপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাসকা বাজার, আলমপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে কয়েকটি কুকুর হঠাৎ করে শিশুসহ ১০ জনের বেশি মানুষকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. রিফাত জানান, কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। উপজেলায় ভ্যাকসিন না থাকায় তাদের জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

মহানন্দা নদীতে গোসলে নেমে ডুবে প্রাণ গেল শিশুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মহানন্দা নদীতে গোসলে নেমে ডুবে প্রাণ গেল শিশুর
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসলে নেমে ডুবে হানজুল আহমেদ সাইফ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার গুজর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফ বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামজীবনপুর গ্রামের মো. নাসিরুদ্দিনের ছেলে এবং সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সমবয়সী কয়েকজন বন্ধুর সঙ্গে মহানন্দা নদীর গুজর ঘাটে গোসল করতে নামে সাইফ। এ সময় সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের (২৫) নামের আরো একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার দুধপাতিলা গ্রামের দুধপাতিলা লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেল লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন।

আহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ‘ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’

মৌলভীবাজারে বজ্রপাতে একই গ্রামের ৩ জেলের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বজ্রপাতে একই গ্রামের ৩ জেলের মৃত্যু
প্রতীকী ছবি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বজ্রপাতে একই গ্রামের ৩ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের এই তিন বাসিন্দা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হন।

নিহতরা হলেন উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা হামিদ মিয়া (৪৫), সাবির আলী (৪০) এবং কাবিল মিয়া (৫০)। তার মধ্যে কাবিল মিয়া নিখোঁজ রয়েছেন।

নিহত কাবিল ও হামিদ আপন দুই ভাই। তারা রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার ছেলে। নিহত সাব্বির মিয়া একই এলাকার রফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কামালপুর গ্রাম থেকে একটি নৌকা নিয়ে ওই তিন জেলে হাকালুকি হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে আকাশ কালো করে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় তারা মারা যান।  

একই গ্রামের ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। নিহত সাবিরের চাচাতো ভাই দেলোয়ার হোসেন জানান, ‘তারা প্রতিদিনের মতো হাকালুকি হাওরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের শিকার হন। 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, ‘হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন এখনো নিখোঁজ ছিলেন। তার মরদেহ সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।’

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘হাওরে বজ্রপাতে ৩ জন মারা গেছে। তিনজন জেলেরই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

মাতৃভূমি রক্ষা করব, না হয় শহীদ হবো : শিবির সেক্রেটারি | কালের কণ্ঠ