• ই-পেপার

গাজীপুরে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণসহ ২০৩ জনের নামে মামলা

বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ বিজিএমইএর পাঁচ দাবি

অনলাইন ডেস্ক
বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ বিজিএমইএর পাঁচ দাবি

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। তবে বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ বাজেটে পূরণ হয়নি এমন পাঁচটি দাবি উত্থাপন করেছে পোশাক খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। 

শনিবার (১৩ জুন) গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় বিজিএমইএভ

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব ও সংস্কারমুখী। তবে তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট বিবেচনায় বাজেটে পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সেখানে আরো বলা হয়, বৈশ্বিক মন্দা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে পোশাক খাত বর্তমানে কঠিন সময় পার করছে। চলতি অর্থবছরে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় ৩ দশমিক ৪১ শতাংশ, ইউনিটপ্রতি গড় মূল্য ১ দশমিক ৫৫ শতাংশ এবং কাঁচামাল আমদানির জন্য ব্যাক টু ব্যাক এলসি খোলার পরিমাণ ৭ দশমিক ৯৩ শতাংশ কমেছে। এ ছাড়া গত তিন বছরে প্রায় ৪০০টি কারখানা বন্ধ হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠনটি সরকারের কাছে পাঁচটি দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে পোশাক রপ্তানির ওপর উৎসে করের হার বর্তমান ১ থেকে কমিয়ে দশমিক ৬৫ শতাংশ নির্ধারণ এবং তা আগামী পাঁচ বছরের জন্য স্থিতিশীল রাখা।

নগদ সহায়তার বিপরীতে আয়কর কর্তনের হার ১০ থেকে ৫ শতাংশে নামানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেও বর্তমান তারল্য সংকট বিবেচনায় তা সম্পূর্ণ মওকুফ করার দাবি জানিয়েছে বিজিএমইএ।

ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোকে টিকিয়ে রাখতে সাবকন্ট্রাক্ট মূল্যের ওপর আরোপিত ১ শতাংশ দ্বৈত উৎসে কর প্রত্যাহার এবং ভ্যাট অব্যাহতি প্রক্রিয়া আরো সহজ করা। পোশাক খাতের জন্য নির্ধারিত ১২ শতাংশ এবং গ্রিন ফ্যাক্টরির জন্য ১০ শতাংশ করপোরেট করহার যেন অন্য কোনো আয়ের কারণে বৃদ্ধি না পায়, তা নিশ্চিত করা।

এ ছাড়া ম্যান-মেড ফাইবারভিত্তিক পোশাক রপ্তনির সম্ভাবনা বিবেচনায় পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ), পিভিসি রেজিন ও পিইটি রেজিনের ওপর প্রস্তাবিত অতিরিক্ত আমদানি শুল্ক প্রত্যাহার করা।

মুন্সীগঞ্জে টাকা লেনদেন নিয়ে বিরোধ, কসাইকে ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে টাকা লেনদেন নিয়ে বিরোধ, কসাইকে ছুরিকাঘাতে হত্যা
ছবি: কালের কণ্ঠ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শিলমন্দি এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে আরিফ বেপারী নামে এক কসাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে নিহতের মরদেহ তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় আরেক কসাই নুর হোসেনের সঙ্গে টাকা লেনদেন নিয়ে আরিফের ভাই আকাশের দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিষয়ে সম্প্রতি থানায় অভিযোগও দায়ের করা হয়।

তাদের দাবি, শনিবার (১৩ জুন) সকালে মুন্সিরহাট বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে রবিবার ভোরে আকাশকে না পেয়ে তার ভাই আরিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত আরিফের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে কোমর ও নিতম্বে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ‘আরিফকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, অতঃপর...

গোপালগঞ্জ প্রতিনিধি
বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, অতঃপর...

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ায় বেইলি সেতু ভেঙে ট্রাক খালের মধ্যে পড়ে গেছে। এ সময় একটি ইজিবাইক ও বাইসাইকেলও পড়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার এবং ইজিবাইক চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে বালুভর্তি একটি ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি সেতুটি পার হওয়ার সময় সেতুটি ভেঙে গিয়ে ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। এ সময় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও পড়ে যায়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত খালের মধ্যে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারপ্রক্রিয়া শুরু হয়নি। সেতুটি ভাঙার ফলে বিকল্প রাস্তা লেকপাড় সড়ক  দিয়ে যানবাহন চলাচল করছে।

আনোয়ারায় ঘরে পড়ে ছিল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ, হাসপাতালে ছেলে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারায় ঘরে পড়ে ছিল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ, হাসপাতালে ছেলে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ৫ বছরের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কেউ তাদের ঘরে ঢুকে কুপিয়ে জখম করে ফেলে যায়।  

নিহতরা হলেন—ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত পিয়াস বড়ুয়া (৫) নিহত এনি বড়ুয়ার ছেলে।

ঘটনার বিষয়ে প্রতিবেশী সুরভী বড়ুয়া (৪০) বলেন, চিৎকার শুনে আমরা বের হয়ে দেখি ঘরের দরজায় এনি বড়ুয়া এবং তার ছেলের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া রক্তাক্ত অবস্থায় পড়েছিল ঘরের ভেতর। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তারা মারা যান। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।  

এ বিষয়ে এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বলেন, আমি শহরে ছিলাম। রাতে আমার বড় ভাইয়ের ফোন পেয়ে বাড়ি এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে। 

তিনি বলেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে আমার আর্থিক লেনদেন ছিল, হয়তো সে রাতে আমার স্ত্রীর কাছে এসংক্রান্ত কাগজপত্রের সন্ধানে এসে আমার স্ত্রী-কন্যাকে হত্যা করেছে। মৃত্যুর আগে এনি বড়ুয়া লিমন বড়ুয়া তেজপ্রিয়র নাম বলে গেছেন বলে জানান সুজন বড়ুয়া।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। 

গাজীপুরে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণসহ ২০৩ জনের নামে মামলা | কালের কণ্ঠ