• ই-পেপার

রংপুরে কাজ শেষ হলেও কাজে আসছে না স্বয়ংক্রিয় ট্রাফিক কন্ট্রোল সিস্টেম

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রের মৃত্যু, বিক্ষোভ-ভাঙচুর

অনলাইন ডেস্ক
লক্ষ্মীপুরে বিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রের মৃত্যু, বিক্ষোভ-ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকাবাসী প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উদ্ধারের পর পরিবারের সদস্যদের দাবি তাকে ‘পিটিয়ে হত্যা’ করা হয়েছে। মেহেদী রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুত গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে। 

ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একাডেমির ওই আবাসিক হল ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। রাত ১২টা পর্যন্ত উত্তেজিত এলাকাবাসী সেটির সামনে অবস্থান করছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, পরিবারের দাবি মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ খবরে রাত ৮টার পর থেকে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির সামনে লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে উত্তেজিত লোকজন প্রতিষ্ঠানটির প্রধান গেট ও অভ্যর্থনা কক্ষ ভাঙচুর করে এবং ইটপাটকেল ছুঁড়তে থাকে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আশুলিয়ায় বিশেষ অভিযান, ৫ মাদক কারবারি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় বিশেষ অভিযান, ৫ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আশুলিয়ার উত্তর গাজীরচট, চারাবাগ উত্তরপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার সদর থানার পাতুলীপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মুহাম্মদ জহুরুল ইসলাম ওরফে রনি (৪৫), বগুড়া জেলার ধুনট থানার বুড়িয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মো. লিওন আলী (২৮), গাইবান্ধা জেলার সাঘাটা থানার জালাল তাহির গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. লাভলু (৫০), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভিহালী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২৫), ঢাকা জেলার আশুলিয়া থানার গোমাইল গ্রামের মো. শফিজ উদ্দিনের ছেলে মো. আতিকুর রহমান (৩৫)। 

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আশুলিয়া থানা এলাকা মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে এবং অপরাধ নির্মূলে ভবিষ্যতেও আশুলিয়া থানা পুলিশ কর্তৃক নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে তিন লাখ টাকা ছিনতাই

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে তিন লাখ টাকা ছিনতাই

ঢাকা-আরিচা মহাসড়কের ব্যারিকেড দিয়ে গৌরাঙ্গ রাংজবংশী (৪০) নামের এক ব্যক্তির কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ধামরাইয়ের কালামপুর বিলট্রেড নামক কারখানার পশ্চিমপাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৌরাঙ্গ রাজবংশী জানান, তিনি এসডিআই নামের এক বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে তিন লাখ টাকা ঋণের চেক ডাচ বাংলা ব্যাংক কালামপুর বাজার শাখায় জমা দেন। গতকাল মঙ্গলবার তিনি ওই ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি অটোরিকশা যোগে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে নান্নার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। অটোরিকশায় আরো যাত্রী ছিল বলে জানান তিনি।

অটোরিকশাটি যখন কালামপুর বিলট্রেড নামের একটি কারখানার পশ্চিম পাশে পৌঁছায় তখন একটি হায়েস মাইক্রো দিয়ে ব্যারিকেড দেয়। এরপর মাইক্রো থেকে পাঁচ-ছয়জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে হায়েসে তুলে নিয়ে যায়। এরপর তাকে গাড়ির ভেতরে মারধর করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে এক ঘণ্টা গাড়ির ভেতরে ঘুরাতে থাকে। পরে তাকে মহাসড়কের ডাউটিয়া সেতুর কাছে নামিয়ে দেয়। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেননি তিনি।

মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের সদর দরজার সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে পড়ে থাকা একটি কালো পলিথিনের প্যাকেট দেখে সন্দেহ হয় মীর হোসেনের। কাছে গিয়ে তিনি কান্নার শব্দ শুনতে পান। পরে প্যাকেটটি খুলে সদ্য ভূমিষ্ঠ একটি কন্যাশিশুকে দেখতে পান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান।

মীর হোসেন বলেন, সকাল ১০টার দিকে বাড়ির সদর দরজার সামনে একটি পলিথিনের প্যাকেট দেখতে পাই। পরে প্যাকেটের ভেতর একটি নবজাতক শিশুকে দেখতে পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই। স্থানীয় প্রতিবেশী আহম্মদ উল্লাহর মাধ্যমে শিশুটিকে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ ফারুক বলেন, সকাল ১১টার দিকে নবজাতকটিকে হাসপাতালে আনা হয়। প্রথমদিকে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার অবস্থার উন্নতি হচ্ছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, বিষয়টি আমাকে সরাসরি কেউ জানায়নি। সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জেনেছি। হাসপাতালে যোগাযোগ করে শিশুটির সর্বশেষ অবস্থা জানার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিশুটির পরবর্তী ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

রংপুরে কাজ শেষ হলেও কাজে আসছে না স্বয়ংক্রিয় ট্রাফিক কন্ট্রোল সিস্টেম | কালের কণ্ঠ